বিজয় দিবস উদযাপিত, দেশকে এগিয়ে নেওয়ার শপথ

শেয়ার

পাকিস্তানি জান্তাদের নির্মমতা থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয় বাংলার মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। বিজয়ের ৫৩ বছরে বাংলাদেশের মানুষ নতুন করে এগিয়ে যাওয়ার শপথ নিয়েছে।

লাল-সবুজের নির্বিঘ্ন অগ্রযাত্রায় সব অপশক্তি সমূলে উৎপাটনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। নানা মহল থেকে সাম্প্রদায়িকতার বিষবাষ্প মুক্ত জাতি গঠনে সবাই মিলে কাজ করার আহ্বান এসেছে।  মহান বিজয় দিবস উদযাপনে শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নামে।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে নারী, পুরুষ, শিশু আর বৃদ্ধদের পদচারণায় মুখরিত হয়ে উঠে স্মৃতিসৌধ এলাকা। পুরো জাতি বিনম্র চিত্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে। দিনের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন।

তিন বাহিনীর সুসজ্জিত চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে উঠে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের সভাপতি শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.