পাকিস্তানে জঙ্গি হামলা, নিহত ৭
উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গিরা একটি আঞ্চলিক পুলিশ সদর দপ্তর এবং দুটি সামরিক চৌকিতে হামলা চালিয়েছে। এতে উভয়পক্ষের গোলাগুলিতে চার কর্মকর্তা ও তিন জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার সকালে প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় একটি আঞ্চলিক পুলিশ সদর দপ্তর এবং দুটি সেনা চৌকিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে প্রদেশটির পুলিশ। তিন দিন আগে, একই প্রদেশের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা হামলায় ২৩ পাকিস্তানি সেনা নিহত হয়। স্থানীয় পুলিশ প্রধান ইফতিখার শাহ বলেছেন, ডেরা ইসমাইল খানের ট্যাঙ্ক শহরে পুলিশ সদর দফতরে হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্য তিনজন আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে দুই হামলাকারী মারা গেছে। তিনি বলেন, পাশের একটি সেনা চৌকিতে হামলার সময়:
