শীর্ষ নিউজ

মঙ্গল ও বুধবার অবরোধ ডেকেছে বিএনপি

মঙ্গল ও বুধবার অবরোধ ডেকেছে বিএনপি

সরকার পতনের এক দফা দাবিতে আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আজ রবিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সকাল সাড়ে ৮টায় বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ উপলক্ষে আলোচনা হবে। এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকালে সাভারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সেখান থেকে ফিরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরেও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ উপলক্ষেও আলোচনাসভার আয়োজন করা হবে বলে জানান রিজভী।
আরও পড়ুন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট

গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট

কংগ্রেসের শুনানির সময় ক্যাম্পাসে সংগঠিত ‘ইহুদি-বিদ্বেষ’ সম্পর্কে করা মন্তব্যের সূত্রে এক মার্কিন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন। মূলত ‘গণহত্যা’ সংক্রান্ত প্রশ্নে সরাসরি উত্তর না দেওয়ায় তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি। ওই শুনানিতে ‘ইহুদিদের গণহত্যার আহ্বান’ জানানো ছাত্রদের শাস্তি দেওয়া হবে কিনা তা বলতে রাজি হননি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এলিজাবেথ ম্যাগিল। অবশ্য পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এলিজাবেথ ম্যাগিল। শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ম্যাগিল ‘স্বেচ্ছায় পদত্যাগ করেছেন’। তবে দায়িত্বে নতুন কেউ না আসা পর্যন্ত তিনি পদে থাকবেন। গত ৫ ডিসেম্বর যথাক্রমে হার্ভার্ড ও এমআইটির প্রেসিডেন্ট ক্লাউডিন গে ও স্যালি কর্নব্লুথের সঙ্গে প্রতিনিধি পরিষদের কমিটির সামনে উপস্থিত হন ম্যাগিল। এ সময় রিপাবলিকান:
আরও পড়ুন
ইংল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের খরা কাটাল ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের খরা কাটাল ওয়েস্ট ইন্ডিজ

দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডকে ঘরের মাঠে সিরিজ হারাল ওয়েস্ট ইন্ডিজ। ঘরে এবং বাইরে মিলিয়ে ১৬ বছর পর ইংলিশদের বিপক্ষে কোনো সিরিজ জিতল ক্যারিবিয়ানরা। শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে শাই হোপের দল। ব্রিজটাউনে বৃষ্টির আসা-যাওয়ার মাঝে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। আগে ব্যাট করে ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৬ রান করে ইংল্যান্ড। বেন ডাকেট ৭৩ বলে ছয় চার ও এক ছয়ে করেন ৭১ রান। ৫৬ বলে ৪৫ রান আসে লিভিংস্টোনের ব্যাট থেকে। ক্যারিবিয়াবদের হয়ে তিনটি করে উইকেট নেন ফোর্ডে ও জোসেফ। রোমারিও শেফার্ডের শিকার দুটি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের:
আরও পড়ুন
৩০ সেকেন্ডের টিজারেই চমকে দিলেন অপূর্ব

৩০ সেকেন্ডের টিজারেই চমকে দিলেন অপূর্ব

জনপ্রিয় ছয় তারকাকে নিয়ে তিনটি প্রেমের গল্পে সাজানো হয়েছে ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’। এই উৎসবের তৃতীয় ও শেষ নাটক হিসেবে মুক্তি পাবে ‘পথে হলো দেরী’। দুদিন আগে মুক্তি পেয়েছে নাটকটির টিজার। ৩০ সেকেন্ডের এই টিজারে দেখা যাচ্ছে, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব নৌকায় ভাসছেন উত্তাল সমুদ্রে! ব্যাকগ্রাউন্ডে বাজছে তার সংলাপ। বলছেন, ‘কিছু কিছু সম্পর্ক উত্তাল সমুদ্রের মতো। দিকহীন। কূল নেই কিনারা নেই। তবুও ভালোবাসার গন্তব্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু কখনও কখনও হয়ে যায় দেরি।’ টিজারটি প্রকাশের পর থেকেই বেশ প্রশংসা পাচ্ছেন অপূর্ব। নাটকটি চিত্রনাট্য ও নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নাটকটিতে অপূর্বের সঙ্গে জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী। আরও অভিনয়:
আরও পড়ুন
ভিটামিন ডি কমলে বাড়ে যেসব স্বাস্থ্যঝুঁকি

ভিটামিন ডি কমলে বাড়ে যেসব স্বাস্থ্যঝুঁকি

ডেস্ক রিপোর্ট: ইদানীং ভিটামিন ডি’র অভাবে ভুগছেন অধিকাংশ মানুষ। রোদের আলো লাগলেও যেন শরীরে ভিটামিন ডি’র মাত্রা অনেক কম। এই ঘাটতিতে হতে অনেক রোগ। যা আপনাকে চলাফেরায় কিংবা জীবন-যাপনে ক্ষতিগ্রস্ত করবে। নিয়মিত দুধ খাওয়া হলে ভিটামিন ডি ঠিক থাকে। শুধু নিরামিষ খেলে এর মাত্রা বাড়ে না। এর প্রধান উৎসতো সূর্যালোকের সংস্পর্শ এটাতো বলার বাইরে।  তাছাড়া সামুদ্রিক মাছ, দুধ, ডিমের কুসুম, মাছের যকৃতের তেলেও ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি কমে গেলে বাড়ে যেসব স্বাস্থ্যঝুঁকি জেনে নিন সেগুলো-  ১. ভিটামিন ডি কমে গেলে অস্টিওপরোসিস এবং ফ্র্যাকচার হতে পারে। কারণ এর ফলে হাড়ের ঘনত্ব কমে যায়। সিঁড়িতে উঠতে কষ্ট হয় ভিটামিন ডি কমলে।:
আরও পড়ুন
দু-এক দিনের মধ্যে জেঁকে বসবে শীত

দু-এক দিনের মধ্যে জেঁকে বসবে শীত

উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় আগামী এক-দুই দিনের মধ্যে জেঁকে বসতে পারে শীত। ঢাকায় পুরোদমে শীতের অনুভূতি পেতে অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। এমন আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা বলছেন, আকাশ ক্রমে মেঘমুক্ত হচ্ছে। এতে এখন থেকে সামনের দিনগুলোতে তাপমাত্রা কমবে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘ঘূর্ণিঝড় মিগজাউমের ফলে যে জলীয় বাষ্প ও মেঘ সৃষ্টি হয়েছিল, তা পুরোপুরি কেটে গেছে। এখন ঠাণ্ডা আর কুয়াশা বাড়বে। রাজধানীতে এখনো সেই অর্থে পুরোদমে শীত শুরু না হলেও রাতের বেলা উত্তরের বাতাস শীতের অনুভূতি আগের চেয়ে কিছুটা জোরালো হয়েছে।’ আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘ঢাকায় এমনিতেও শীত কিছুটা দেরিতে আসে। এবার:
আরও পড়ুন
আদম তমিজী হক আটক

আদম তমিজী হক আটক

আলোচিত ব্যবসায়ী হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদম তমিজী হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। ডিবি সূত্রে জানা যায়, আটকের পর আদম তমিজী হককে রাজধানীর মিন্টোরোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আদম তমিজী হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। গত ১৬ নভেম্বর গুলশানের বাসায় অভিযান চালিয়ে র‌্যাব আটক করতে গেলে আত্মহত্যার হুমকি দেন তমিজী। এমনকি নিজের স্ত্রীকে হত্যারও হুমকি দেন। রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দীর্ঘদিন ধরে সরকারের সমালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীকে:
আরও পড়ুন
ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শনিবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা রাজু আহমেদ। তিনি জানান, গুলশানে ব্যারিস্টার মইনুল হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে।  রোববার (১০ ডিসেম্বর) বাদ যোহরের পর সুপ্রিম কোর্ট এলাকায় দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন:
আরও পড়ুন
পেঁয়াজের দামে আগুন, কেজি ২৪০ টাকা

পেঁয়াজের দামে আগুন, কেজি ২৪০ টাকা

ফের অস্থির পেঁয়াজের বাজার। ভারতের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। রাতের ব্যবধানে দ্বিগুণ হয়ে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকায়। আর কেজিতে ৯০ টাকা বেড়ে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০ টাকা। কেউ কেউ ২২০ টাকাও দাম হাঁকছেন। শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর সূত্রাপুর, ধূপখোলা মাঠ বাজার, শ্যামবাজার, রায়সাহেব বাজার, নয়াবাজারসহ কয়েকটি বাজারে ঘুরে এ তথ্য পাওয়া গেছে। প্রসঙ্গত, পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। নিজেদের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী মার্চ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড বা:
আরও পড়ুন
১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা জারি

১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা জারি

বিশ্বের ১৩টি দেশের ৩৭ ব্যক্তির ওপর ভিসা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে শুক্রবার (৮ ডিসেম্বর) এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে বলেছেন, ব্রিটেন ও কানাডার সঙ্গে যৌথভাবে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আফগানিস্তান, চীন, হাইতি ও ইরানসহ ১৩টি দেশের ৩৭ জন ব্যক্তির ওপর ইতোমধ্যে ব্রিটেন কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে। আফগানিস্তান, চীন, হাইতি, ইরান ছাড়াও নিষেধাজ্ঞাপ্রাপ্ত ৩৭ ব্যক্তির তালিকায় লাইবেরিয়া, দক্ষিণ সুদান, উগান্ডা, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তারা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.