শীর্ষ নিউজ

পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সমাজে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘বেগম রোকেয়া পদক-২০২৩’ পেয়েছেন পাঁচ বিশিষ্ট নারী। শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট নারী ও তাদের স্বজনদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদকপ্রাপ্তরা হলেন- নারী শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম (মরণোত্তর), নারী অধিকার প্রতিষ্ঠায় ডা. হালিদা হানুম আখতার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কামরুন্নেছা আশরাফ দিনা (মরণোত্তর), নারী জাগরণে উদ্বুদ্ধকরণে নিশাত মজুমদার ও পল্লী উন্নয়নে রনিতা বালা। পদকপ্রাপ্তদের ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ নির্মিত একটি পদক, পদকের রেপ্লিকা, প্রত্যেককে চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা:
আরও পড়ুন
বিদেশি নায়িকায় শাকিবের হ্যাটট্রিক!

বিদেশি নায়িকায় শাকিবের হ্যাটট্রিক!

দেশের চলচ্চিত্রের ‘সুপারস্টার’ বলা হয় তাকে। জনপ্রিয় তারকা তিনি। তিনি শাকিব খান। দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। অভিনয় করেছেন বিভিন্ন নায়িকার বিপরীতে। শাবনূর, মৌসুমী থেকে হালের পূজা চেরি। কোনো নায়িকাই বাদ যায়নি। তবে দেশি নায়িকা নয়, এখন বিদেশি নায়িকানির্ভর হয়ে পড়েছেন শাকিব। এর আগেও শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বিদেশি নায়িকারা। এর মধ্যে গেল ঈদে মুক্তি পেয়েছে বিদেশি নায়িকানির্ভর ছবি ‘প্রিয়তমা’। সেখানে দেখা গেছে পশ্চিমবঙ্গের নায়িকা ইধিকা পালকে। কয়েক দিন আগে ভারতে শুটিং করে এসেছেন ‘দরদ’ নামের আরেকটি ছবির। সেখানে তার নায়িকা সোনাল চৌহান। কয়েক দিন পর শুরু হবে ‘রাজকুমার’ নামের সিনেমার শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করবেন কোর্টনি:
আরও পড়ুন
সূর্যের ‘বিরল’ ছবি প্রকাশ !

সূর্যের ‘বিরল’ ছবি প্রকাশ !

প্রথমবারের মতো সূর্যের ‘বিরল’ ছবি তুলেছে ভারতের মহাকাশযান আদিত্য-এল১। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মাইক্রো ব্লগিং সাইট টুইটে এসব ছবি প্রকাশ করেছে সংস্থাটি। ইসরো জানিয়েছে, ছবিগুলো তোলা হয়েছে আল্ট্রাভায়োলেন্ট ওয়েভলেন্থের কাছে। এর মাধ্যমে সূর্যের আলোকময় বহিরাবরণ এবং বর্ণমণ্ডলের জটিল বিস্তারিত তথ্য পাওয়া গেছে। আদিত্য-এল১ মহাকাশযানে ‘দ্য সোলার আল্ট্রাভায়োল্যান্ট ইমাজিং টেলিস্কোপ’ অথবা সুইট নামের একটি টেলিস্কোপ ক্যামেরা বসানো আছে। এটিই সূর্যের ২০০ থেকে ৪০০ এনএম ওয়েভলেন্থের মধ্যে ছবিগুলো ধারণ করেছে। সূত্র: টাইমস্ অব ইন্ডিয়া
আরও পড়ুন
দাঁত ঝকঝকে করার ঘরোয়া উপায়

দাঁত ঝকঝকে করার ঘরোয়া উপায়

সঠিক যত্নের অভাবে অনেক সময় দাঁতে দাগ-ছোপ পড়তে শুরু করে। দুই বেলা নিয়ম করে মেজেও হলুদ ছোপ দাঁতের ওপর পড়ে। এ হলদেটে দাগ সহজে দূর করা মুশকিল। অনেকেই মাঝে মধ্যে ‘টিথ হোয়াইটেনিং’ করান। কিন্তু তা বেশি দিন স্থায়ী হয় না। মাসখানেক পর আবার আগের মতো হয়ে যায়। তবে সমস্যা থাকলে সমাধানও থাকবে। জেনে নিন দাঁত ঝকঝকে করতে কিছু ঘরোয়া উপায়। নারকেল তেল খানিকটা নারকেল তেল মাউথওয়াশের মতো মুখে নিয়ে ভালো করে কুলকুচি করতে হবে। মুখের সব পেশি যাতে সমানভাবে যুক্ত থাকে তা নিশ্চিত করতে হবে। দুই থেকে তিন মিনিট এভাবে কুলকুচি করার পর তেলটা ফেলে দিন। এতে দাঁত ঝকঝকে তো:
আরও পড়ুন
‘আপিলকারীরা শতভাগ ন্যায়বিচার পাবেন’

‘আপিলকারীরা শতভাগ ন্যায়বিচার পাবেন’

আসন্ন জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে যারা আপিল করছেন, তারা শতভাগ ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। শুক্রবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে আপিল কার্যক্রমের চতুর্থ দিনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ছোটখাটো ভুলত্রুটি সমাধান করে প্রার্থিতা ফেরত পাওয়ার সুযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সেটা কমিশন বিবেচনা করবে; অ্যাডভান্স তো বলতে পারব না। কমিশন অবশ্যই ন্যায়বিচার করে তাদের আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে যেসব আপিল হয়েছে, সেগুলোর বিরুদ্ধে প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবার আরপিও সংশোধন হয়েছে। আগে ছিল রিটার্নিং অফিসারের রিজেকশনের বিরুদ্ধে:
আরও পড়ুন
নির্বাচনের দিন ভোটার উপস্থিতি ভালো হবে-কাদের

নির্বাচনের দিন ভোটার উপস্থিতি ভালো হবে-কাদের

কোনো নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সংবিধান মেনেই আমরা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। এখানে নিষেধাজ্ঞা আসবে কেন? নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগের উদ্বেগ নেই। আজ শুক্রবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায় তাহলে বিএনপি ও তার দোসররাই নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। নিষেধাজ্ঞা এলে বিএনপির বিরুদ্ধে আসবে। বিএনপিই নির্বাচনের পথে প্রধান অন্তরায়। তাদের বিরুদ্ধে এখনো কেন নিষেধাজ্ঞা আসছে না? ওবায়দুল:
আরও পড়ুন
তৃতীয় দিন খেলা হয়নি তিন ঘণ্টাও

তৃতীয় দিন খেলা হয়নি তিন ঘণ্টাও

গ্যালারিতে ছড়িয়ে-ছিটিয়ে হাজার খানেক দর্শকের সমাগমে সরগরম ছিল শের-ই-বাংলা। একদিকে পিচ কাভারে ঢাকা। গ্রাউন্ডসম্যানরা দাঁড়িয়ে আছেন সংকেতের জন্য। ধারাভাষ্যকার আতহার আলী খান গ্রাউন্ডসম্যানদের গাড়িতে বসে খোশ-গল্পে মাতেন। আলোকস্বল্পতার কারণে বন্ধ খেলা আবার শুরু হবে, এমন প্রত্যাশায় থাকা দর্শকরা শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরেছেন। কয়েকবার পর্যবেক্ষণ করে ১ ঘণ্টা ১৫ মিনিট বন্ধ থাকার পর শুক্রবার (৮ ডিসেম্বর) তৃতীয় দিনের খেলার ইতি টানেন। ৮ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বাংলাদেশ দিন শেষ করে ৩০ রানের লিড নিয়ে। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। জাকির হাসান ১৬ ও মুমিনুল হক শূন্যরানে অপরাজিত আছেন। শুরুতেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত (১৫) ও:
আরও পড়ুন
বিমান হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মির মৃত্যু

বিমান হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মির মৃত্যু

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, দখলদার ইসরায়েলি সেনাদের চালানো বিমান হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মি ‘নিহত ও আহত’ হয়েছেন। শুক্রবার (৮ ডিসেম্বর) প্রকাশিত বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করেছে, গাজার উত্তরাঞ্চলের ‘গাজা সিটির বিভিন্ন জায়গায় দখলদারদের বর্বর হামলায়’ জিম্মিরা আহত ও নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা। ইসরায়েলের পক্ষ থেকেও জিম্মিদের ওপর বিমান হামলা চালানোর ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। আল-কাসেম বিগ্রেডস আরও জানিয়েছে, ‘বেসামরিকদের ওপর গণহত্যা চালানোয়’ ইসরায়েলের তেল আবিবে মুহুর্মুহু রকেট হামলা চালানো হয়েছে।’ ইসরায়েলের সেনাবাহিনীও শুক্রবার এক বিবৃতিতে জানায়, তেল আবিব ও মধ্যাঞ্চল লক্ষ্য করে শক্তিশালী রকেট হামলা চালানো হয়েছে। ওই:
আরও পড়ুন
সন্দীপ্তা-সৌম্যর বিয়ে সম্পন্ন

সন্দীপ্তা-সৌম্যর বিয়ে সম্পন্ন

অবশেষে চার হাত এক হলো সন্দীপ্তা সেন ও সৌম্য মুখার্জীর। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গাঁটছড়া বাঁধলেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বিয়ের দিন বেনারসিতে সেজেছিলেন সন্দীপ্তা। অন্যদিকে সৌম্য দেখা গেছে হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে। সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সোহিনী সরকার, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাসের মতো বহু টলিউড তারকারা উপস্থিত ছিলেন নতুন বর-কনেকে শুভেচ্ছা জানাতে। এক দিনেই বিয়ে ও রিসেপশন। তাই কনে আর বরকে একসঙ্গেই দেখা গেল গায়ে হলুদের সকালে। বিয়ের মেনুতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বিভিন্ন মাছের পদ থেকে মাংস— কিছুই বাদ ছিল না। এসেছিলেন টালিপাড়ার অনেক চেনা মুখ। অভিনেতা, পরিচালক থেকে প্রযোজক অনেককেই:
আরও পড়ুন
মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত

মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত

২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত। বৃহস্পতিবার সন্ধ্যায় জারি করা কর্তৃপক্ষের এ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ হলো বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে বলেছে, তবে কোনো দেশের অনুরোধের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি সাপেক্ষে পেঁয়াজ রপ্তানি করা যাবে। ভারতে বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ টাকায়। ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাজারে সরবরাহ উন্নত করার পাশাপাশি দাম নিয়ন্ত্রণে গেল আগস্টে ভারত সরকার  পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। তবে কেন্দ্রীয় সরকার শর্তসাপেক্ষে বেঙ্গালুরু রোজ পেঁয়াজ রপ্তানিতে শুল্কছাড় দিয়েছিল। এ জাতের পেঁয়াজ কর্ণাটকের বেঙ্গালুরুতে উৎপাদিত হয়।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.