শীর্ষ নিউজ

দাম বেড়েছে সবজি-মুরগির

দাম বেড়েছে সবজি-মুরগির

সপ্তাহের ব্যবধানে শীতকালিন সবজি ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনার ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে শীতকালিন সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। তবে মাছের বাজার স্থিতিশীল রয়েছে। শুক্রবার (০৮ ডিসেম্বর) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া বাজারঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এতথ্য জানা গেছে। এসব বাজার ঘুরে দেখা গেছে, চলতি সপ্তাহে ব্রয়লার মুরগি ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার কেজি প্রতি বিক্রি হয়েছে ১৭০ টাকা। শুধু তাই নয় সোনালি মুরগির দামও বেড়ে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।:
আরও পড়ুন
শিক্ষক নিয়োগ পরীক্ষা: জালিয়াত চক্রের ১৯ জন গ্রেফতার

শিক্ষক নিয়োগ পরীক্ষা: জালিয়াত চক্রের ১৯ জন গ্রেফতার

রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি সিন্ডিকেটের ১৯ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এসময় বেশ কিছু ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় রংপুর নগরীর ডিবি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান জানান এসব তথ্য। পুলিশ জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিটু এক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীর প্রশ্নপত্রের উত্তর প্রদানের চুক্তি করা হয়। সেই চুক্তি অনুযায়ী প্রস্তুতির প্রাক্কালে পরীক্ষার আগের রাতে ও সকালে রংপুরের বিভিন্ন স্থান থেকে ১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিনজন রংপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ১১ জন পরীক্ষার্থী এবং পাঁচজন ডিভাইস জালিয়াতি সিন্ডিকেটের সদস্য। গ্রেফতার পরীক্ষার্থীদের মধ্যে:
আরও পড়ুন
৪১তম বিসিএস: নন-ক্যাডারে ৩১৬৪ জনকে সুপারিশ

৪১তম বিসিএস: নন-ক্যাডারে ৩১৬৪ জনকে সুপারিশ

৪১তম বিসিএসের নন–ক্যাডার থেকে বিভিন্ন গ্রেডে মোট তিন হাজার ১৬৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার পিএসসির ওয়েবসাইটে সুপারিশপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্তদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি স্কুলে সহকারী/শিক্ষিকা পদে মোট এক হাজার ১১৬ জনকে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ২৭৬ জনকে সুপারিশ করা হয়েছে। পিএসসি জানায়, ৪১তম বিসিএসে নন-ক্যাডারে মোট চার হাজার ৫৩ পদের জন্য পিএসসি অপেক্ষমাণদের কাছে আবেদন আহ্বান করেছিল। গত ২৩ নভেম্বর আবেদন শুরু হয় এবং শেষ হয় ২৮ নভেম্বর। এ সময়ের মধ্যে আবেদন করেন আট হাজারের বেশি চাকরিপ্রার্থী। এর আগে ৬ আগস্ট ৪১তম:
আরও পড়ুন
৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন

৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের ৩৩৮ থানার ওসি বদলির জন্য পাঠানো প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনে প্রথম পর্যায়ে ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাব পাঠিয়ে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সারা দেশের ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাব এসেছে মন্ত্রণালয় থেকে। এ বিষয়টি নিয়ে কমিশন বৈঠকে বসবে। বৈঠকেই ওসি বদলির বিষয়ে সিদ্ধান্ত হবে।
আরও পড়ুন
বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

দেশের হয়ে গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক-২০২৩ পাচ্ছেন দেশের পাঁচ বিশিষ্ট নারী। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এই তথ্য জানান।   তিনি জানান, আগামী শনিবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উদযাপন এবং বেগম রোকেয়া পদক প্রদান উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পাঁচ বিশিষ্ট নারীকে পদক দেয়া হবে। এবার নারী শিক্ষায় রোকেয়া পদক পাচ্ছেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম (মরণোত্তর)। নারী অধিকার প্রতিষ্ঠায় ডা. হালিদা হানুম আখতার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কামরুন্নেসা আশরাফ দিনা (মরণোত্তর)। এছাড়াও নারী জাগরণে:
আরও পড়ুন
হাইকোর্টেও জামিন পেলেন না ফখরুল

হাইকোর্টেও জামিন পেলেন না ফখরুল

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জমিন না মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সাতদিনের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে করা আবেদনের বিষয়ে শুনানির ধার্য দিনে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন। এ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদনটি শুনানির জন্য গত সোমবারের (৪ ডিসেম্বর) কার্যতালিকায় ছিল। পরে:
আরও পড়ুন
বাংলাদেশের ভোট নিয়ে ফের অবস্থান পরিষ্কার করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ভোট নিয়ে ফের অবস্থান পরিষ্কার করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র তার তৎপরতা চালিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কো-অর্ডিনেটর জন কিরবি। বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান আবারও স্পষ্ট করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ যা চায় আমরাও তাই চাই এবং তা হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এটিই রাষ্ট্রদূত (পিটার হাস) চেয়েছিলেন। স্থানীয় সময় বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কিরবি এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে যে অভিযোগ রাশিয়া করেছে তা প্রোপাগান্ডা।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে এবার জায়নবাদের সমর্থনে প্রস্তাব পাস

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে এবার জায়নবাদের সমর্থনে প্রস্তাব পাস

ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের পথে অন্যতম বাধা ইহুদিদের বিতর্কিত জায়নবাদের সমর্থনে এবার প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। তীব্র নিন্দায় একে ফিলিস্তিনের স্বাধীনতার সমর্থকদের কণ্ঠরোধের অপচেষ্টা বলেছে যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটি। গাজায় বর্বর হামলার কড়া প্রতিবাদ না জানালেও ইসরায়েলের প্রতি ঢালাও সমর্থনের ধারাবাহিকতায় এবার জায়নবাদ বিরোধীতাকে ইহুদি বিদ্বেষের সমতুল্য বলেছে প্রতিনিধি পরিষদ। বিতর্কিত এই অবস্থান নেয়ার বিষয়ে একটি প্রস্তাবও পাস হয়েছে। ভোটাভুটিতে এর পক্ষে ৩১১ ও বিপক্ষে ১৪ ভোট পড়ে। ট্রাম্পের রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে উপস্থিত থাকলেও মতামত দেননি ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ৯২ জন আইনপ্রণেতা। জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের দেশে দেশে জায়ানবাদ বিরোধীতা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার কারণে:
আরও পড়ুন
কমল স্বর্ণের দাম

কমল স্বর্ণের দাম

রেকর্ড দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে  এক লাখ আট হাজার ১২৫ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুসের বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমেছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১:
আরও পড়ুন
প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে ইসিতে ১৪১ জনের আপিল

প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে ইসিতে ১৪১ জনের আপিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ১৪১ জন আপিল আবেদন করেছেন। এ নিয়ে মোট আপিলকারী দাঁড়াল ১৮৩ জনে। ইসি কর্মকর্তারা জানান, বুধবার (৬ ডিসেম্বর) ঢাকা অঞ্চলে ২৩ জন, কুমিল্লার ১৬ জন, চট্টগ্রামের নয়জন, ফরিদপুরের ছয়জন, সিলেটের চারজন, ময়মনসিংহের ১৯ জন, বরিশালের ছয়জন, খুলনার ১৮ জন, রাজশাহীর ২৬ জন ও রংপুর অঞ্চলের ১৪ জন আপিল আবেদন করেছেন। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.