বিশ্বের ৪৬তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা
চলতি বছর বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সাময়িকী ‘ফোর্বস’। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬তম স্থানে রয়েছেন। গত বছর এ তালিকায় ৪২তম অবস্থানে ছিলেন তিনি। এছাড়া তালিকায় রাজনীতি ও নীতি শ্রেণিতে ১৮ ক্ষমতাধর নারী স্থান পেয়েছেন। তাদের মধ্যে নবম স্থানে রয়েছেন বাংলাদেশের ৭৬ বছর বয়সী প্রধানমন্ত্রী। ‘ফোর্বস’ লিখেছে, শেখ হাসিনা বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নারী প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বাংলাদেশে। আগামী জানুয়ারিতে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে জয় পেলে পঞ্চম মেয়াদে (টানা চতুর্থ মেয়াদ) ক্ষমতায় বসতে পারেন শেখ হাসিনা। ‘ফোর্বস’-এর এবারের তালিকায়ও শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন:
