শীর্ষ নিউজ

যে কারণে হরতাল-অবরোধ থেকে সরে এলো বিএনপি

যে কারণে হরতাল-অবরোধ থেকে সরে এলো বিএনপি

টানা হরতাল-অবরোধ দিয়ে নির্বাচন ঠেকানোর সর্বাত্মক কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিএনপি। তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় পর্যালোচনা করে দলের নীতিনির্ধারকরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। কর্মসূচি নির্ধারণে গত রবিবার চার সাংগঠনিক বিভাগের কয়েক শ নেতা এবং দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটি। প্রায় চার ঘণ্টা বৈঠকের পর নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন দলের নীতিনির্ধারকরা। সপ্তাহ খানেক আগে দলের স্থায়ী কমিটির বৈঠকে ভোটের এক সপ্তাহ আগ থেকে টানা হরতাল-অবরোধ কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোও টানা কর্মসূচি দেওয়ার পক্ষে মত দিয়েছিল। বিএনপি নেতারা জানান, নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার:
আরও পড়ুন
জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫ ভূমিকম্প, নিহত ২৪

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫ ভূমিকম্প, নিহত ২৪

জাপানে গতকালের (১ জানুয়ারি) ভূমিকম্পে কমপক্ষে ২৪ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জেএমএ (জাপান মিটিওরোলিজক্যাল এজেন্সি) জানিয়েছে এদিন মাত্র কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ১৫৫ বার ভূমিকম্প আঘাত হেনেছে। জেএমএ বলছে ভূমিকম্প গুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৬। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালের দিকেও বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে জেএমএ। জাপানের স্থানীয় সংবাদমাধ্যম গুলো বলছে, ১৫৫ টি ভূমিকম্পের প্রায় সবগুলোই রিখটার স্কেলে ৩ মাত্রার ওপরে। তীব্র ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি ভবন ধসে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ভূমিকম্প উপদ্রুত ইশিকাওয়া প্রিফেকচারে প্রায় ৩৩ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ভূমিকম্পের সময় বিদ্যুৎ স্ফুলিঙ্গ থেকে সৃষ্ট আগুনেও:
আরও পড়ুন
দেশে ফিরেছে বাংলাদেশ দল

দেশে ফিরেছে বাংলাদেশ দল

নিউজিল্যান্ড সফর শেষে আজ রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। রাত ১০টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পোঁছান ক্রিকেটাররা। তবে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আসেননি বিদেশি কোচিং প্যানেলের সদস্যরা। ছুটি কাটাতে প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা। বাকিরাও ছুটিতে যাবেন। তবপ ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট ও ট্রেনার নিক লি আসছেন না বিসিবির সঙ্গে তাঁদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায়। নিউজিল্যান্ড সফর শেষ আপাতত ব্যস্ততা নেই জাতীয় দলের। ১৯ জানুয়ারি শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ, চলবে ১ মার্চ পর্যন্ত। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। অর্থাৎ আগামী ২ মাস জাতীয় দলের খেলা না থাকায় লম্বা ছুটিই:
আরও পড়ুন
আজ ফরিদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ফরিদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২ জানুয়ারি) নির্বাচনী জনসভায় অংশ নিতে ফরিদপুরে আসছেন। শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দুপুরে ফরিদপুরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যাহ্নভোজ শেষে তিনি বিকেল ৩টায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন।   পাঁচ বছর পর ফরিদপুর জেলা শহরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। জনসভা সফল করতে কাজ করছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তারা বলছেন, প্রধানমন্ত্রীর এ আগমনে ফরিদপুরে আওয়ামী লীগের মধ্যে যে বিভক্তি রয়েছে, তা নিরসন হবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাঁচ:
আরও পড়ুন
ভোটের আগে জামিন পাচ্ছেন না ফখরুল

ভোটের আগে জামিন পাচ্ছেন না ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নয়টি মামলার জামিন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সেই হিসেবে ৭ জানুয়ারির ভোটের আগে আর জামিন পাচ্ছেন না তিনি। রবিবার (৩১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ শুনানির দিন ধার্য করেন। এদিন আদালতে মির্জা ফখরুলের পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। পরে আদালত আসামির উপস্থিতিতে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন। আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, এর আগে নয় মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ করেননি। পরবর্তীতে উচ্চ আদালত জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে রোববার:
আরও পড়ুন
সারাদেশে বই উৎসব আজ

সারাদেশে বই উৎসব আজ

নতুন বছরের শুরুতেই নতুন বইয়ের ঘ্রাণ পাবে প্রায় চার কোটি শিক্ষার্থী। সোমবার (০১ জানুয়ারি) পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে ‘বই উৎসব’ উদ্‌যাপন করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, তিন কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী পাবে বিনামূল্যে নতুন বই। বই উৎসবে মোট ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি বই বিতরণ করা হবে। নির্বাচনকালীন সরকারের সময়ে উৎসব হলেও কিছু নির্দেশনা মেনে বই বিতরণ করতে বলেছে নির্বাচন কমিশন। গত ২৪ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এক চিঠিতে ১ জানুয়ারি বই উৎসবের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে মন্ত্রণালয় থেকে নির্বাচনকালীন এ অনুষ্ঠান আয়োজনের:
আরও পড়ুন
নতুন বছরে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নতুন বছরে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

খ্রিষ্টীয় নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১ জানায়ারি) খ্রিষ্টীয় নতুন বছর-২০২৪ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ আমরা যে সময়কে পেছনে ফেলে নতুন দিনের আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছি, সে সময়ের যাবতীয় অর্জন আমাদের সম্মুখযাত্রার শক্তিশালী সোপান হিসেবে কাজ করছে। তাই নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণ সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণের সোপান রচনা করার অনুপ্রেরণা।’ শেখ হাসিনা বলেন, ‘নতুন বছরে মানুষে-মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক, সব সংকট দূরীভূত হোক, সব সংকীর্ণতা পরাভূত হোক এবং সবার জীবনে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি:
আরও পড়ুন
স্বাগতম ২০২৪

স্বাগতম ২০২৪

মানুষ স্মৃতিকাতর হয়; আবেগে আপ্লুত কিংবা আনন্দে উদ্বেলিত হয়। আর এসব অনুভূতির মধ্য দিয়েই মানুষ এক সময় পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে। পুরোনো দিনের ভুল শুধরে নতুনকে আলিঙ্গন করে নব প্রত্যয়ে, নব আশায়। ঠিক তেমনি মহাকালের আবর্তে বিলীন হয়ে গেল আরেকটি বছর। নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনাকে সামনে নিয়ে শুরু হলো নতুন বছর। স্বাগতম ইংরেজি নববর্ষ ২০২৪। অনেক প্রাপ্তি, হতাশা ও নানা ঘটনা-দুর্ঘটনায় শেষ হলো ২০২৩। রোববারের সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হতাশা, দুঃখ ও না পাওয়ার বেদনাকে বিসর্জন দিয়ে এবং আনন্দ উল্লাসের মাধ্যমে নতুন আশা আর নতুন সম্ভাবনাকে স্বাগত জানিয়ে শুরু হচ্ছে ইংরেজি নতুন বছর ২০২৪। বিশ্বের সঙ্গে তাল:
আরও পড়ুন
রিজভীকে শিগগির গ্রেপ্তার করা হবে: ডিবিপ্রধান

রিজভীকে শিগগির গ্রেপ্তার করা হবে: ডিবিপ্রধান

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, শিগগির তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। হারুন অর রশীদ বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল, অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে। রিজভীকে নিয়ে ডিবিপ্রধান বলেন, একজন অসুস্থ মানুষ একটু পর পর আন্দোলনের ঘোষণা করেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করেন? যদি তিনি সত্যিই অসুস্থ থাকেন, তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন।
আরও পড়ুন
বিদায় ২০২৩

বিদায় ২০২৩

খ্রিষ্টীয় বছর ২০২৩ তার সমাপ্তির চূড়ান্ত বারতা ছড়িয়ে দিয়েছে। অনেক পাওয়া-না পাওয়া, হাসি-কান্না, আনন্দ-বেদনার গল্প নিয়ে আজকের সূর্যাস্তের পর শুধুই স্মৃতির ডায়েরি হবে সে। আগামীকালের ভোর পৃথিবীর কাছে নতুন বছর ২০২৪ এর সুবাস নিয়ে হাজির হবে। বিশ্বের মানুষের কামনায় রবে শুধুই সুন্দর আগামীর স্বপ্ন। তবু বারবার ২০২৩-এর দিকে ফিরে তাকাবে স্মৃতিকাতর হয়ে। বিদায়ি বছর সবার জীবনে বিশেষ গুরুত্ব রাখে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ২০২৩ একটি ঘটনাবহুল বছর। ব্যক্তি, জাতীয় ও আন্তর্জাতিকভাবে চড়াই-উতরাই আর নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে বছরটি।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.