শীর্ষ নিউজ

কেবল ৬ আসনে নৌকা-লাঙ্গলের লড়াই

কেবল ৬ আসনে নৌকা-লাঙ্গলের লড়াই

বিএনপিহীন নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে একমাত্র জাতীয় পার্টিই (জাপা) কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে ধারণা করা হচ্ছিল। তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে লাঙ্গলের ফলায় ধার নেই। ৭ জানুয়ারির ভোটে মাত্র ছয়টি আসনে নৌকার প্রতিদ্বন্দ্বী হতে পারে লাঙ্গল। এর কয়টি জাপা জিততে পারবে, তা নিশ্চিত নয়। তৃতীয় শক্তিশালী প্রার্থী না থাকায় কয়েকটি আসনে লাঙ্গল দ্বিতীয় স্থানে থাকতে পারে। তবে সেখানে আদতে লড়াই নেই।  এবং স্থানীয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া ২৬ আসনে নৌকার প্রার্থী না থাকলেও অন্তত ১৬টি আসনে লাঙ্গলের অবস্থা নড়বড়ে। এসব আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছে। যেখানে তাও নেই,:
আরও পড়ুন
নির্বাচনী অ্যাপে ঘরে বসেই মিলবে ভোটার নম্বর ও কেন্দ্র

নির্বাচনী অ্যাপে ঘরে বসেই মিলবে ভোটার নম্বর ও কেন্দ্র

ভোটার, প্রার্থী ও নাগরিকদের বিভিন্ন তথ্যের নিশ্চয়তা দিতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার নম্বর, কেন্দ্রের নাম ও লোকেশন, ভোট পড়ার হার, প্রার্থীদের হলফনামাসহ নির্বাচনের বিভিন্ন তুলনামূলক চিত্র ঘরে বসেই যে কেউ জেনে নিতে পারবেন। শুক্রবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানান, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামের যে অ্যাপ সম্প্রতি আমরা উদ্বোধন করেছিলাম, সেখানে কেন্দ্রভিত্তিক দুই ঘণ্টা পরপর ভোট পড়ার হার জানা যাবে। ভোটকেন্দ্রের তথ্য এখনই জানতে পারছেন, যেকোনো ভোটারের ভোটকেন্দ্র কোনটি এবং লোকেশন কোথায় জানা যাচ্ছে। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘কেন্দ্রভিত্তিক ফলাফল পাওয়া গেলেও কেন্দ্রীভূত:
আরও পড়ুন
যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি

যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীতে স্থাপিত বিভিন্ন নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারা দেশে এক হাজার ১৫৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের জনবল সারাদেশে ৪৮৭টি বেজ ক্যাম্প থেকে দায়িত্ব পালন করছেন। যেকোনো মুহূর্তে আমাদের ৭০০ পেট্রোল দিন-রাত টহল কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, বিজিবির র‌্যাপিড:
আরও পড়ুন
তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিলো পুলিশ

তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিলো পুলিশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনমূলে অর্পিত ক্ষমতাবলে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তি বলা হয়, ডিএমপির আওতাধীন এলাকায় ৬ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ইত্যাদি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। একই সঙ্গে ৫ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ৮ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এই নিষেধাজ্ঞা নিম্নবর্ণিত ক্ষেত্রে শিথিলযোগ্য হবে: ১. আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও:
আরও পড়ুন
২০২৪ সালে সূর্যগ্রহণ হবে যেদিন

২০২৪ সালে সূর্যগ্রহণ হবে যেদিন

অনেকেই ২০২৪ সালে সূর্যগ্রহণ কবে হবে তা আগেভাগেই জানতে চান। এমনকি চন্দ্রগ্রহণের খবরও রাখতে চান তারা। চলুন বিস্তারিত জানি এই প্রতিবেদন থেকে। ২০২৪ সালের মোট পাঁচটি গ্রহণ রয়েছে। তার মধ্যে দুইবার হবে সূর্য গ্রহণ ও তিনবার হবে চন্দ্র গ্রহণ। ২০২৪ সালের সূর্যগ্রহণের দিন ও তারিখ ২০২৪ সালে মোট দুইটি সূর্যগ্রহণ হবে। এর মধ্যে একটি এপ্রিলে। দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণটি হবে অক্টোবরে। ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ হবে ৮ এপ্রিল। উত্তর আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, আর্কটিক, পশ্চিম ইউরোপ এবং উত্তর দক্ষিণ আমেরিকা দেখা যাবে এই গ্রহণ। ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না। ২০২৪ সালের শেষ:
আরও পড়ুন
সংঘাত চাই না, যাকে খুশি ভোট দেবেন : শেখ হাসিনা

সংঘাত চাই না, যাকে খুশি ভোট দেবেন : শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে কোনো সংঘাত চাই না। যাকে খুশি ভোট দেবেন। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে পাঁচটি জেলা ও একটি উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালের নির্বাচনে খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু জনগণ ভোট চুরি করলে মেনে নেয় না। জনগণের আন্দোলনের কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু তারপরও তাদের শিক্ষা হয়নি। ফের ২০০১ সালের নির্বাচনে তারা ভোট চুরি করে ক্ষমতায় এসে জনগণের ভাগ্য নিয়ে খেলা:
আরও পড়ুন
পোস্টাল ব্যালটে দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিলেন রাষ্ট্রপতি

পোস্টাল ব্যালটে দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিলেন রাষ্ট্রপতি

পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পাবনা সদরের ভোটার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা বুধবার (৩ জানুয়ারি) দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের  মাধ্যমে ভোট প্রদান  করেন। ভোট প্রদান শেষে ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সকলের অংশগ্রহণে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম , প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত  মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
সংসদ নির্বাচন: সারাদেশে সেনাবাহিনী মোতায়েন

সংসদ নির্বাচন: সারাদেশে সেনাবাহিনী মোতায়েন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চারদিন আগে থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে আজ বুধবার (৩ জানুয়ারি) থেকে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। ১০ জানুয়ারি পর্যন্ত আটদিন নির্বাচনী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’র আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে।
আরও পড়ুন
ওমরা করতে মক্কায় গেলেন শাকিব খান

ওমরা করতে মক্কায় গেলেন শাকিব খান

পবিত্র ওমরাহ হজ পালন করতে মক্কার উদ্দেশে ঢাকা ছেড়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার (২রা জানুয়ারি) দুপুরের এক ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা নগরীর উদ্দেশে বিমানে চেপে বসেন তিনি। জানা গেছে, ওমরাহ থেকে ফিরেই কিং খান ব্যস্ত হয়ে পড়বেন। প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিংয়ে যোগ দেবেন। এরইমধ্যে ছবিটির বাংলাদেশের অংশের কাজ প্রায় শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে। এর আগেও একাধিকবার ওমরাহ করেছেন শাকিব। কাজের ব্যস্ততা ছিল। তবুও এবারও গেলেন। ওমরাহ শেষে আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে তার। ২০২৪-এ ঢালিউড হবে শাকিবময়। এ বছর মুক্তি:
আরও পড়ুন
দাম বাড়লো এলপি গ্যাসের

দাম বাড়লো এলপি গ্যাসের

বছরের শুরুতে আবারও বাড়ল রান্নার কাজে বহুল ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়িয়ে ১৪৩৩ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন ১৪০৪ টাকায় বিক্রি হয়ে আসছিল। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করে বিইআরসি। ঘোষিত এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিইআরসির ঘোষণায় বলা হয়, কোনো পর্যায়ে (এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ, ডিস্ট্রিবিউটর এবং ভোক্তাপর্যায়ে রিটেইলার পয়েন্টে) কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি (বোতলজাতকৃত এবং রেটিকুলেটেড সিস্টেমের মাধ্যমে সরবরাহকৃত)/ অটোগ্যাস বিক্রয় করা যাবে না।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.