চরভদ্রাসনে কৃষকদের মাঝে সেচ সহায়ক সরঞ্জাম বিতরণ
ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬টি কৃষক গ্রুপের মাঝে ৬ সেট সেচ সহায়ক সরঞ্জামাদি এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা এবং সেচ সুবিধা বৃদ্ধি করে রবি ও খরিপ মৌসুমে ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরাইয়া মমতাজ। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে চরাঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়ন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমরান বিন ইসলাম। তিনি জানান,:
