শীর্ষ নিউজ

সদরপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

সদরপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

  ফরিদপুর জেলা প্রতিনিধি- সারা দেশের ন্যায় ফরিদপুরের সদরপুর উপজেলা-এ শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ  কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। দেশব্যাপী একযোগে আয়োজিত এ ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।  এরই ধারাবাহিকতায় সদরপুর উপজেলায় আয়োজিত মেলার উদ্বোধন করেন মোঃ শহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মোঃ আব্দুল আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য  সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সরকারি:
আরও পড়ুন
নরসিংদীতে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

নরসিংদীতে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

  মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ -প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী  ভূমিসেবা মেলা । আজ মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়। এসময় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে বণ্যাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে ও সহকারী  কমিশনার ভূমি মো: সজিব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা সাব রেজিস্টার গোবিন্দ সাহা, উপজেলা যুবদলের সদস্য:
আরও পড়ুন
সদরপুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড

সদরপুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড

  ফরিদপুর জেলা প্রতিনিধি - ফরিদপুরের সদরপুর উপজেলা উপজেলার আকোটের চর ইউনিয়ন এর খালাসী ডাঙ্গী গ্রামে  অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জানা যায়, ১৭ মে ২০২৬ তারিখ দিবাগত  রাত অর্থাৎ ১৮ মে ২০২৬ তারিখ রাত ১২টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নদী তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানায়, ফসলি  জমি ও নদীতীর রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধভাবে মাটি কাটা:
আরও পড়ুন
নরসিংদীতে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণে চুক্তি স্বাক্ষর ও অংশীজন সভা অনুষ্ঠিত

নরসিংদীতে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণে চুক্তি স্বাক্ষর ও অংশীজন সভা অনুষ্ঠিত

  মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচ্ছন্ন হাফিজপুর গ্রাম গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটিভিত্তিক বর্জ্য  ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর ও অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা ড. মো. আনোয়ারুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব এ্যাড, আব্দুল:
আরও পড়ুন
রামগঞ্জে আপত্তিকর অবস্থায় আটক প্রবাসীর স্ত্রী ও ব্যবসায়ী

রামগঞ্জে আপত্তিকর অবস্থায় আটক প্রবাসীর স্ত্রী ও ব্যবসায়ী

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামে গভীর রাতে আপত্তিকর অবস্থায় এক প্রবাসীর স্ত্রী ও এক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি  ঘটেছে শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার ৭নং লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামের নোয়া বাড়িতে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী রিয়াজের স্ত্রী এক সন্তানের মা ওহি আক্তারকে স্থানীয় বেড়ীর বাজারের কসমেটিকস ব্যবসায়ী আনিসুর রহমানের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী তাদের আটক করে। আটক ব্যবসায়ী আনিসুর রহমান বেড়িন বাজার সংলগ্ন কুইয়ার বাড়ির বাসিন্দা।  তিনি পেশায় কসমেটিকস ব্যবসায়ী। তার পিতার নাম মোজাম্মেল। পরে:
আরও পড়ুন
রাজশাহীতে ২১ঘন্টাপর নিখোঁজ  শিশু হুমায়রার মরদেহ উদ্ধার

রাজশাহীতে ২১ঘন্টাপর নিখোঁজ  শিশু হুমায়রার মরদেহ উদ্ধার

  রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ২১ঘণ্টা পর বাড়ি থেকে প্রায় ২০হাত দুরে খেজুরগাছতলা থেকে নিখোঁজ হুমায়রা জান্নাত  (৪) মরদেহ উদ্ধার করছে পরিবারের লোকজন। এর আগে শুক্রবার বিকেল এ নিখোঁজ হলে রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা  বাড়ির আশপাশ, পুকুর এবং জঙ্গল এলাকায় তল্লাশি চালালেও কোনো সন্ধান মিলছিল না শিশুটির। পরদিন গতকাল শনিবার ১৬ (মে) সকাল ৮টায় নিখোঁজ হুমায়রার বাবা তার ভেরিফায়েড ফেসবুক  প্রোফাইল থেকে তার কন্যা শিশুর সন্ধ্যান বা ফিরে দিলে ১লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয়। এরপর দুপুর ২টার দিকে বাড়ির পাশে  থেকে মৃত অবস্থায় হুমায়রা জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হুমায়রা জান্নাত উপজেলার হাটকানপাড়া বাজার এলাকার বাসিন্দা।:
আরও পড়ুন
জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর!

জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর!

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল ) বাস্তবায়নের চাকা অবশেষে ঘুরতে শুরু করেছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকেই এই নতুন কাঠামো কার্যকর  করার নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় রেখে একযোগে নয়, এই পে-স্কেল মাঠপর্যায়ে আসবে তিন ধাপে। গত বুধ ও বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বাজেট সংক্রান্ত উচ্চপর্যায়ের ধারাবাহিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, টানা দুদিনের এই দ্বিপক্ষীয় আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে-স্কেলের রূপরেখা, খাতভিত্তিক বরাদ্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আহরণের সার্বিক চিত্র:
আরও পড়ুন
দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন — চীফ হুইপ

দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন — চীফ হুইপ

মইনুল আবেদিন খান ,বরগুনা জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, সরকার উন্নয়নের  পরিকল্পনা গ্রহণ করে আর সরকারি কর্মকর্তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন। প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করলেই কেবল দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। আজ (বৃহস্পতিবার) বরগুনা জেলা  আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সভায় গেস্ট অব অনার হিসেবে  উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোঃ অলি উল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা। চীফ হুইপ বলেন, সরকারের গৃহীত নীতি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত  গুরুত্বপূর্ণ। তিনি উদাহরণ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে নতুন সরকার:
আরও পড়ুন
কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড চরভদ্রাসন, ব্যাপক ক্ষয়ক্ষতি

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড চরভদ্রাসন, ব্যাপক ক্ষয়ক্ষতি

  ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া ঝড় প্রায় ৪০ মিনিট ধরে তাণ্ডব  চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। অনেক স্থানে গাছ সড়কের ওপর পড়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়।  এছাড়া ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন ফসলি জমিরও ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সময় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বেশ কিছু এলাকায়  বৈদ্যুতিক খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উপজেলার:
আরও পড়ুন
ঈদুল আজহায় টানা সাতদিন সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

ঈদুল আজহায় টানা সাতদিন সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে  সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের ঘোষণা অনুযায়ী,  ২৫শে মে সোমবার থেকে ৩১শে মে রবিবার পর্যন্ত সাত দিন দেশজুড়ে সাধারণ ছুটি কার্যকর থাকবে। সব সরকারি,  আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান ছুটির আওতাভুক্ত থাকবে। তবে জরুরি পরিষেবা, হাসপাতাল ও জরুরি সেবা কাজে কর্মরতরা ছুটির আওতা বহির্ভূত থাকবেন বলেও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.