শীর্ষ নিউজ

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার রচীন রবীন্দ্র

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার রচীন রবীন্দ্র

গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন রচীন রবীন্দ্র। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের টেস্ট ও টি–টোয়েন্টি অভিষেক হয় ২০২১ সালে। তবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি পা রাখেন গত বছরের মার্চে। অভিষেকের পর ব্যাট হাতে কিউইদের হয়ে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন তিনি। ২৪ বছর বয়সী এই ব্যাটার আইসিসির মেগা টুর্নামেন্টে হাঁকিয়েছেন ৩টি শতক, বিশ্বকাপে যা রেকর্ড। এছাড়াও টুর্নামেন্টে তিনি ছিলেন চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক, করেছিলেন ৫৭৮ রান। ২০২৩ সালে ২৫টি ওয়ানডে খেলে তিনি ৪১ গড়ে করেছেন মোট ৮২০ রান। সেই সঙ্গে বল হাতেও ১৮ উইকেট নিয়েছেন তিনি। একদিনের ক্রিকেটের মত টি-টোয়েন্টিতেও তিনি আলো ছড়িয়েছেন। দারুণ এক বছর কাটানোর পর:
আরও পড়ুন
বিএনপির কর্মসূচির দিন ‘শান্তি সমাবেশ’ করবে আ.লীগ

বিএনপির কর্মসূচির দিন ‘শান্তি সমাবেশ’ করবে আ.লীগ

আগামী শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীতে ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ করবে আওয়ামী লীগ৷  অন্যদিকে একই দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহানগরে কালো পতাকা মিছিলের কর্মসূচি আছে বিএনপির। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ  জানিয়েছেন, শনিবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সামনে ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করবে। তিনি আরও জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আ.লীগের একটি সূত্র জানায়, আগামী ২৭ জানুয়ারি ঢাকায়:
আরও পড়ুন
জোভান-তটিনীর ‘এক জীবনে’

জোভান-তটিনীর ‘এক জীবনে’

কিছুদিন আগে চট্রগ্রামে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত নাটক ‘এক জীবনে’। নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন হালের জনপ্রিয় দুই অভিনয় শিল্পী ফারহান আহমেদ জোভান ও তানজিম সায়রা তটিনী। এ নাটকে একেবারে অন্যরকমভাবে দেখা যাবে এ অভিনেত্রীকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রিফাত আদনান পাপন। নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনায় ‘এক জীবনে’ নাটকটির গল্পে ফুটিয়ে তোলা হয়েছে এক অকৃত্রিম ভালোবাসার প্রতিচ্ছবি। যেখানে ভালোবাসার মানুষটিকে ঘিরে রয়েছে অসংখ্য পাগলামি, যার কিছুটা যৌক্তিক, আবার কিছুটা অযৌক্তিক। অসুস্থা প্রেমিকাকে মানসিকভাবে স্বস্তিতে রাখা এবং তাকে তার ভালোবাসার সর্বোচ্চ সম্মান দেওয়ার বিষয়টি সুনিপুণভাবে তোলে ধরা হয়েছে এ গল্পে। নাটকটি নিয়ে অভিনেত্রী:
আরও পড়ুন
মুমিনদের সহজ পথ অনুসরণের নির্দেশ

মুমিনদের সহজ পথ অনুসরণের নির্দেশ

ইসলাম পৃথিবীর সহজতম ধর্ম। ব্যক্তিগত অশিক্ষা, অপশিক্ষা, অর্ধশিক্ষা, ব্যাখ্যা এবং রাজনৈতিক স্বার্থ বিবেচনায় অনেকে ইসলামকে পৃথিবীর কঠিনতম ধর্মে পরিণত করছে। তাদের কি অন্তরে রূঢ়তা পেয়েছে? মহান আল্লাহ বলেন, ‘...তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে, তা তো পাথরের মতো অথবা তার চেয়েও কঠিন...।’ (সুরা : বাকারা, আয়াত : ৭৪) মহান আল্লাহ আরো বলেন, ‘নিশ্চয়ই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?’ (সুরা : কামার, আয়াত : ১৭) অনেকে ইসলামকে জটিল করতে তৎপর। বলা হচ্ছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে’ বা ‘অকালমৃত্যু!’ আসলেই কি অকাল! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াও কি সম্ভব? বলা হয় ‘বিসমিল্লায় গলদ’, জিজ্ঞাসা ‘বিসমিল্লাহ’:
আরও পড়ুন
প্রশাসনে রদবদল উচ্চপর্যায়ে

প্রশাসনে রদবদল উচ্চপর্যায়ে

প্রশাসনে তিন অতিরিক্ত সচিব ও ১৪ যুগ্ম সচিবের দপ্তর বদল করা হয়েছে। এছাড়া শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উলি­খিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জারি করা আদেশে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে স্বাস্থ্য সেবা বিভাগে, লিয়েন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা ফাতেমা রহিম ভীনাকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) মহাপরিচালক রেজয়ানুর রহমানিকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। পৃথক আদেশে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর (একান্ত সচিব) যুগ্মসচিব আহমদ কবীরকে পরিকল্পণা বিভাগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত আবু আলী মো. সাজ্জাদ হোসেনকে সমাজকল্যাণ:
আরও পড়ুন
৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে চীন। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে দেশটির জিনজিয়াং প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ভূমিকম্পে অন্তত দুটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রদেশের বড় একটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ অঞ্চলটির একাধিক ট্রেনের যাত্রা বাতিল করেছে। দুই শতাধিক উদ্ধারকর্মী মাঠে নামানো হয়েছে। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, ভূমিকম্পের জন্য এটি একটি সক্রিয় অঞ্চল। তবে এই আকারের ভূমিকম্প এই অঞ্চলে খুব কমই ঘটে। প্রায় ৪৬ বছর আগে এই অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ঘটেছিল। এর আগে, সোমবার (২২ জানুয়ারি) চীনের পার্বত্য প্রদেশ ইউনানে ভয়াবহ ভূমিধসে:
আরও পড়ুন
অবশেষে মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা

ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা মান্না। ২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই নায়ক। তার অভিনীত শেষ সিনেমা জাহিদ হোসেন পরিচালিত ‘জীবন যন্ত্রণা’, যা এখনও মুক্তির অপেক্ষায়। আর চলতি বছর সিনেমাটি মুক্তির সম্ভবনাও রয়েছে। অবশ্য এর আগে তা ভারত ঘুরে আসছে! কারণ, সিনেমাটির দৃশ্যধারণ হয়েছিল ৩৫ মি.মি. লেন্সে। সিনেমাটি এবার কলকাতায় ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা হচ্ছে। সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, এরই মধ্যে ৩৫ মি.মি. থেকে ডিজিটালে রূপান্তরের কাজ চলছে। এমনকি সেটা প্রায় শেষ পর্যায়ে। তারপর এ বছর বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। খোরশেদ আলম খসরু আরও বলেন, তখনকার সময়ে এটা অনেক বিগ বাজেটের একটা ছবি:
আরও পড়ুন
আসরের প্রথম জয় পেয়েছে কুমিল্লা

আসরের প্রথম জয় পেয়েছে কুমিল্লা

বিপিএলের দশম আসরটা হার দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছিল বিপিএলের সবচেয়ে সফল দলটি। এই ম্যাচে হড্ডাহাড্ডি লড়াই করে বরিশালকে ৪ উইকেটে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছে কুমিল্লা। এতে টানা দুই ম্যাচ হারল ফরচুন বরিশাল। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুমিল্লা। ব্যাটিংয়ে নেমে লিটন-হৃদয়দের ১৬২ রানের লক্ষ্য দেয় তামিম-রিয়াদরা। জবাব দিতে নেমে ১ বল ও চার উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে দিতে নেমে ভালো শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও লিটন কুমার দাস। তবে ইনিংস বড় করতে পারেননি:
আরও পড়ুন
দেশে টিকটক নিষিদ্ধ হচ্ছে না

দেশে টিকটক নিষিদ্ধ হচ্ছে না

কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ে, দেশে নিষিদ্ধ হতে যাচ্ছে টিকটক। তথ্যটি যে গুজব, তা নিশ্চিত হওয়া গেলো টিকটকের সঙ্গে যোগাযোগ করে। গুজব ডালপালা ছড়ানোর আগেই টিকটকের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের জনসংযোগ বিভাগ থেকে  জানানো হয়, এ ধরনের কিছু হয়নি। টিকটকের জনসংযোগ বিভাগ থেকে আরও জানানো হয়, ফেসবুকের যে পেজ থেকে এই গুজব ছড়ানো হচ্ছে সেটা একটা ফেক অ্যাকাউন্ট। নাম দিয়েছে ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’। ওটা সরকারের কোনও পেজ নয়। সরকারের কেউ এরকম কথা বলেনি। টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেও দেশে টিকটক বন্ধ করার বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। কেউ এ বিষয়ে কিছু জানাতে পারেনি। তবে বিশ্বের:
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক থাকছে না

উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক থাকছে না

আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা থাকবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে আমরা দলের প্রতীকের প্রার্থিতা দেব কি না... এটা নিয়ে আলোচনা হয়েছে। ওয়ার্কিং কমিটির প্রায় সর্বসম্মত যে, এবারের উপজেলা নির্বাচনে আমাদের দলীয় প্রতীক নৌকা ব্যবহার করা হবে না। নৌকা না দেওয়ার জন্য ওয়ার্কিং কমিটির সভায় এখন অভিমত পেশ করেছে। আমাদের সভাপতি শেখ হাসিনা বলেছেন, সবার অভিমতের সাথে তিনি ভিন্নমত প্রকাশ করেন না। তিনি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.