শীর্ষ নিউজ

প্রধান বিরোধীদল কারা হবে, চূড়ান্ত করলেন ওবায়দুল কাদের

প্রধান বিরোধীদল কারা হবে, চূড়ান্ত করলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের শেকড় অনেক গভীরে। সরকারের শক্তি জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না। তিনি বলেন, মনে হয় যেন সরকার কচু পাতার ওপর শিশির বিন্দু! আ.লীগ সরকার সেই সরকার না। আজ সোমবার (২২ জানুয়ারি) ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, সারা বিশ্বে দ্রব্যমূল্য বেড়েছে। বিরোধীরা এই বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার চালাচ্ছে।বিএনপি সবকিছু হারিয়ে এখন শোকের সাগরে নিমজ্জিত। আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও আসেনি। এখন তাদের সামনে আর কিছু নেই। কাদের বলেন, যদি তারা (বিএনপি) ইতিবাচক রাজনীতি করতো, তাহলে এমন পতনের খাদে পড়তো না:
আরও পড়ুন
নতুন ৫ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নতুন ৫ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

তীব্র শীতের কারণে নতুন করে পাঁচ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার (২২ জানুয়ারি) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় জেলার সরকারি ও বেসরকারি সক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা না বাড়লে ছুটি বাড়ানোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। পাঠদান বন্ধ হওয়া জেলাগুলো হলো- নওগাঁ, নাটোর, পাবনা, নীলফামারী ও লালমনিরহাট। এরমধ্যে চলতি মৌসুমে নওগাঁয় সর্বনিম্ন ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ অবস্থায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।:
আরও পড়ুন
আবারো এক হলেন শাকিব-অপু

আবারো এক হলেন শাকিব-অপু

বছরখানেক ধরেই গুঞ্জন চলছে আবারও এক হচ্ছেন সাবেক দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। অবশেষে সে রকমই হয়েছে, তবে তা বিবাহিত জীবনে নয়; ব্যবসায়িক ক্ষেত্রে এখন একই পথে হাঁটছেন এ দুই তারকা। বিচ্ছেদের ছয় বছর পেরিয়ে আবারও মিলিত হয়েছেন একই বৃত্তে। কারণ শাকিব-অপুর ব্যবসায়ী পরিচয়জুড়ে রয়েছে একই প্রতিষ্ঠান। গত ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় ‘হারল্যান’-এর নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন অপু। এবং সংবাদমাধ্যমে তিনি বলেন, ‌‘আমার ওপর শাকিবের আস্থা-ভরসা অনেক বেশি। ও (শাকিব খান) জানে, আমি কিছু করতে চাইলে সেটা নিশ্চয়ই পারব।’ এই খবরে ব্যবসায়ী অপুকে শুভকামনা জানান শাকিব। তবে ভক্তরা তখনও আন্দাজ করতে পারেননি অপুর ‘হারল্যান’ কোম্পানির পরিচালক:
আরও পড়ুন
আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএলের দুটি ম্যাচ

আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএলের দুটি ম্যাচ

একদিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগ। মিরপুরে দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় দুর্দান্ত ঢাকার বিপক্ষে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সন্ধ্যা সাড়ে ৬টার ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। প্রথম রাউন্ড থেকেই ব্যাটে -বলে বেশ উত্তাপ ছড়াচ্ছে বিপিএল সিজন টেন। প্রথম দু'দিনে ম্যাচ হয়েছে চারটি। ৭ দলের এই আসরে প্রত্যেক দল একটি করে ম্যাচ খেললেও, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২ ম্যাচ খেলে একটিতে জিতেছে, হেরেছে অন্যটিতে। প্রথম রাউন্ডে খুলনা টাইগার্স রান রেটে সবার উপরে। ফরচুন বরিশাল আছে দ্বিতীয়স্থানে। দূর্দান্ত ঢাকা তৃতীয় ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আছে চতুর্থ স্থানে। রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স এখনো জয়ের মুখ দেখেনি। দ্বিতীয়:
আরও পড়ুন
ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে গেলেন ডিস্যান্টিস

ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে গেলেন ডিস্যান্টিস

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার দৌড়ে থাকছেন না ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে গেলেন তিনি। নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান প্রাইমারি ইলেকশনের আগেই দলীয় প্রার্থী না হওয়ার ঘোষণা দিলেন রন। তাকে এক সময় দলের মনোনয়নে শক্তিশালী প্রতিযোগী ভাবা হতো। তবে রোববার তিনি বলে দিলেন, তার জয়ের পথ পরিষ্কার নয়। ট্রাম্পের শেষ অবশিষ্ট প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি বলেছেন, একমাত্র তিনিই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরাজিত করতে সক্ষম। নভেম্বরের সাধারণ নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থী মনোনয়নের অংশ হিসেবে মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্পের মুখোমুখি হবেন তিনি। রোববার বিকেলে এক্স হ্যান্ডলে প্রায় পাঁচ মিনিট দীর্ঘ ভিডিওতে রন ডিস্যান্টিস জানান,:
আরও পড়ুন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে রংপুরে বিভাগীয় শিক্ষক সমাবেশ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে রংপুরে বিভাগীয় শিক্ষক সমাবেশ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল: শিক্ষায় বৈষম্য দুরি করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে রংপুর লালমনিরহাট মোস্তফাবিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে শনিবার সকাল ১০ টা অধক্ষ্য শাহেদার রহমানের সভাপতিত্বে রংপুর বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, মিজানুর রহমান মিজু, সাধারণত সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কালিগন্জ উপজেলা শাখা, বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, উপদেষ্টা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন কমিটি ও সহ-সভাপতি বেসরকারি শিক্ষক কমিটি ফোরাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শিক্ষক নেতা মোঃ আলী আহমদ, শহিদুল ইসলাম সাদ্দাম, রেজাউল হক, প্রমূখ। বক্তাগন বলেন ১৯৮৪ ইং সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ১৮০০০ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিষ্ট্রেশন দেয়। ১৯৯৪ ইং:
আরও পড়ুন
বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজধানীর অদূরে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২১ জানুয়ারি) সকাল ১০টায় ৩৫ মিনিটে তিনি পূর্বাচল মেলাস্থলে উপস্থিত হন। তিনি প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া এবং ভারতসহ কয়েকটি দেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। জানা গেছে, এবারের মেলায় প্রবেশের টিকিট মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া শিশুদের টিকিটের মূল্য ৩০ টাকা। এবার প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৩৫১টি। এছাড়াও থাকছে রেস্তোরাঁ, মসজিদ, ব্যাংক, এটিএম বুথ, শিশু পার্ক, মা ও শিশু কেন্দ্র। মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া ও ভারতসহ কয়েকটি দেশের:
আরও পড়ুন
বিএনপির সামনে পথ কী?

বিএনপির সামনে পথ কী?

নির্বাচনের আগে একটানা আন্দোলন করেছে বিএনপি। টানা কর্মসূচির শুরুটা ২০২২ সালের আগস্টে। শুরুতে বিক্ষোভ, মানববন্ধন, বিভাগীয় সমাবেশ। তারপর এলো রোডমার্চ। নির্বাচনের আগের দুই মাসে কখনো হরতাল, কখনো অবরোধ। কখনো হরতাল-অবরোধ দুটোই। কিন্তু নির্বাচনের পরে নতুন করে আর বড় কোনো কর্মসূচি নেই। তবে ‘ভোট বর্জন করায়’ বিচ্ছিন্নভাবে কোনো কোনো এলাকায় সাধারণ মানুষকে ফুল দিয়ে ‘অভিনন্দন’ জানিয়েছেন দলটির নেতারা। যদিও দলটির নেতাকর্মীদের বড় অংশই একরকম আত্মগোপনে রয়েছে। নির্বাচনের আগে ২৮ অক্টোবর ঢাকায় দলটির সমাবেশকে ঘিরে সহিংতার পর থেকেই এ অবস্থা। যার রেশ আছে নির্বাচনের পরও। বিশেষ করে মামলা এবং গ্রেফতার আতঙ্কে এলাকায় ফিরছেন না অনেকেই। এমন অবস্থায় নতুন করে আন্দোলন কর্মসূচি শুরুর:
আরও পড়ুন
পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডে যাওয়ার বিষয়ে যা বলছেন সরফরাজ

পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডে যাওয়ার বিষয়ে যা বলছেন সরফরাজ

সম্প্রতি পাকিস্তান ছেড়ে সরফরাজ আহমেদ পুরোপুরিভাবে সপরিবারে ইংল্যান্ডে চলে গেছেন বলে গুঞ্জন উঠেছিল। এমন তথ্য জানিয়েছিল দেশটির একাধিক সংবাদমাধ্যম। তাদের দাবি— হতাশা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকে সরফরাজ এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিষয়টি নজর এড়ায়নি সাবেক এই পাক অধিনায়কের। এমন তথ্যকে বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন সরফরাজ। তার নেতৃত্বে পাকিস্তান একাধিক আন্তর্জাতিক ট্রফি জিতলেও, বর্তমানে জাতীয় দলে সরফরাজ অনিয়মিত নাম। দীর্ঘদিন পর সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের হয়ে পার্থ টেস্টে খেলেছিলেন তিনি। তবে ব্যর্থতার কারণে পরের দুই টেস্ট থেকে বাদ পড়েন। যদিও সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ জানান, চাঙা হওয়ার জন্য সরফরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। এরপর তাকে বাদ দিয়েও পরের দুই:
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২৫ হাজার

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২৫ হাজার

নতুন বছরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার তীব্রতা বেড়েছে। অবরুদ্ধ উপত্যকায় দেশটির নির্বিচার হামলায় নিহতের সংখ্যা প্রায় ২৫ হাজারে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এই তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাশাপাশি এ সময় আহত হয়েছে আরো ৬২ হাজার ৩৮৮ জন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এদিন আরো জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের উত্তর-পূর্বে আল-কারারা শহরে একাধিক বাড়ি ধ্বংস করেছে। এতে বেশ কয়েকজন নিহত এবং অন্যরা আহত হয়েছে।   গতকাল গাজা থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়। তবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.