শীর্ষ নিউজ

গুগলের নতুন ফিচারে সহজেই খুঁজে পাবেন সবকিছু

গুগলের নতুন ফিচারে সহজেই খুঁজে পাবেন সবকিছু

একের পর এক ফিচার যুক্ত করছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এবার ব্রাউজিংকে আরও সহজ করতে নতুন দু'টি ফিচার নিয়ে আসছে গুগল। ফিচার গুলো হলো- সার্কেল টু সার্চ এবং মাল্টি সার্চ এক্সপেরিয়েন্স। সার্কেল টু সার্চ ফিচার কী? গুগলের সার্কেল টু সার্চ ফিচারটি মূলত গুগল লেন্সের মতোই কাজ করে। সার্কেল টু সার্চ ছবির মধ্যে একটি নির্দিষ্ট বিষয় নিয়েও সার্চ করতে দেয়। এই সার্কেল টু সার্চ ব্যবহার করতে হলে, যে ছবি সার্চ করতে চান সেই ছবির সাবজেক্টের উপর একটি বৃত্ত তৈরি করতে হবে। তারপরে, গুগল আপনাকে সেই বিষয় সম্পর্কিত ফলাফলগুলো দেখাবে। বৃত্ত তৈরি করার পাশাপাশি ট্যাপ করেও যেকোনো কিছু সার্চ করতে:
আরও পড়ুন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ

২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শুরু হচ্ছে আজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা আয়োজিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেলা উদ্বোধন করার কথা রয়েছে। প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন উপলক্ষে সার্বিক বিষয় নিয়ে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আহসানুল ইসলাম (টিটু)। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বহুমুখী করার মাধ্যমে রপ্তানি বাণিজ্য বাড়ানো আমাদের মূল লক্ষ্য।
আরও পড়ুন
দুপুরে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

দুপুরে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার (২০ জানুয়ারি) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সবশেষ যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। অন্যদিকে জয় দিয়ে শুরু করতে চায় ভারতও। বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি বলেন, এশিয়া কাপ নিয়ে অতটা বেশি চিন্তা করছি না। কারণ, এশিয়া কাপ অনেক আগে চলে গিয়েছে। আমরা আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে আপাতত চিন্তা করছি। আমরা আসলে বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ এগুতে চাই। তিনি আরও বলেন, গ্রুপে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মতো দল আছে। আমার:
আরও পড়ুন
করোনা টিকা আর জরুরি নয় : রুশ সংস্থা

করোনা টিকা আর জরুরি নয় : রুশ সংস্থা

প্রায় দুই বছর ধরে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাসের এখন আর আগের মতো মারণক্ষমতা নেই। এই ভাইরাসটির ফলে সৃষ্ট শ্বাসতন্ত্রের রোগ কোভিডও এখন নেমে এসেছে মৌসুমি রোগের পর্যায়ে। তাই এখন এই রোগ থেকে সুরক্ষার জন্য টিকা আর জরুরি নয়। তবে কোনো এলাকায় রোগটির প্রাদুর্ভাব দেখা দিলে ওই এলাকার বাসিন্দাদের অবশ্যই সতর্ক থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। রাশিয়ার কেন্দ্রীয় ভোক্তা অধিকার পর্যবেক্ষক সংস্থা ও কর্তৃপক্ষ রোসপোতরেবনাদজরের স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান ডা. আনা পোপোভা এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন। রাশিয়ার বেতার সংবাদমাধ্যম রোশিয়া ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে পেপোভা বলেন, ‘মহামারির শুরুর দিকে করোনাভাইরাসের যে প্রাণঘাতী ক্ষমতা ছিল, এখন আর:
আরও পড়ুন
মাঠে গড়াল বিপিএল, ব্যাটিংয়ে কুমিল্লা

মাঠে গড়াল বিপিএল, ব্যাটিংয়ে কুমিল্লা

বিপিএলের দশম আসরে বড় ধরনের উদ্বোধনী অনুষ্ঠান থাকবে না তা অনুমেয় ছিল। তবে ছোট পরিসরে কিছু করার আভাস দিয়েছিল বিসিবি। অবশেষে আজ তাই দেখা গেল। প্রথম ম্যাচের টসের আগে মাঠের একপাশে চলে ছোট পরিসরের উদ্বোধনী অনুষ্ঠানের সাজ সাজ রব। উইকেটের একপাশে সারি সারি করে সাজানো কয়েকটি বিশাল আকৃতির ডিজে বক্স, সঙ্গে হরেক রঙের বেলুনের ফানুস। এর সামনে লাল কার্পেটে ছোট দুটি ডায়াস। এমন উৎসবমুখর পরিবেশে একপাশে রেখে উইকেটে টস হয়ে গেলো। যেখানে নবাগত দুর্দান্ত ঢাকা টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হচ্ছে এ মৌসুমে নবাগত দুর্দান্ত ঢাকা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে:
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে সুনামির আশঙ্কা করছে না দেশটি। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ববিষয়ক সংস্থা (বিএমকেজি) এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ১২টায় ভূমিকম্পে অঞ্চলটি কেঁপে ওঠে। যার মাত্র ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পের কেন্দ্র ছিল টোজো উনা-উনা রিজেন্সির ৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতা তিন থেকে চার এমএমআই (মডিফাইড মার্কালি ইনটেনসিটি) মাত্রায় ছিল। এটি টোজো উনা-উনা এবং পোসোতে সবচেয়ে তীব্র অনুভূত হয়। কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। সুনামি সতর্কতা জারি না কারণ ভূকম্পনের ফলে বিশাল ঢেউ সৃষ্টি হয়নি। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার নামক একটি ভূমিকম্প:
আরও পড়ুন
তিন জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

তিন জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

চলমান শৈত্যপ্রবাহের কারণে রংপুর বিভাগের তিন জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরের সব প্রাথমিক বিদ্যালয়ে শুধু পাঠদান বন্ধ থাকবে। তবে শিক্ষকরা বিদ্যালয়ের অন্য কাজের জন্য উপস্থিত থাকবেন। কনকনে শীতে সারাদেশের মতো রংপুর বিভাগেও জবুথবু অবস্থা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অভিভাবকরা। এ অবস্থার রংপুর বিভাগের তিন জেলার প্রায়:
আরও পড়ুন
‘আমি মূলত স্টেজ শোয়ের মানুষ

‘আমি মূলত স্টেজ শোয়ের মানুষ

দূর ইরানের ‘জামাল’ আর বাংলার ‘কমলা’কে যেন এক সুতোয় গেঁথে নিলেন দেশের অন্যতম সুকণ্ঠী লুইপা। দুটো গানের তাল-লয়ের ফাঁকে যুক্ত করলেন সিলেট অঞ্চলের আরেকটি ট্র্যাডিশনাল গান ‘আইলারে নয়া দামান’। তুহিন আহমেদের সংগীতায়োজনে লোকগানের এ দারুণ ম্যাশআপটির ভিডিও ধারণ করেছেন এমডি আলমগীর হোসেন। যিনি নিজেও একজন নামকরা যন্ত্রী, প্যাডিস্ট। আর ভিডিওতে মডেল হলেন লুইপা নিজেই। কিন্তু কোন ভাবনায় এ ভিন্ন কাজটি সাধন করলেন লুইপা কিংবা পুরো টিম? জবাবে সুকণ্ঠী বলেন, ‘আমি মূলত স্টেজ শোয়ের মানুষ। শোয়ের ফাঁকে রেকর্ডিং করি। ফলে প্রতিদিনই মঞ্চের সামনে থাকা শ্রোতাদের কথা আমাকে ভাবতে হয়। তাদের নানামাত্রিক গানের আবদার শুনতে হয়, অনুরোধ রাখতে হয়। ইদানীং তো প্রায়:
আরও পড়ুন
ইরানি সন্ত্রাসী গোষ্ঠীই ছিল পাকিস্তানে হামলার লক্ষ্য

ইরানি সন্ত্রাসী গোষ্ঠীই ছিল পাকিস্তানে হামলার লক্ষ্য

পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করে ইরান বলেছে, নিজ দেশের সন্ত্রাসী গোষ্ঠীই ছিল ঘটনার মূল লক্ষ্য। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ বেলুচিস্তানে মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে বিমান হামলা চালায় ইরান। হামলায় দুই শিশু নিহত হয়। আহত হয়ও আরও তিনজন। হামলার জেলে প্রতিবেশী দুই দেশে তীব্র উত্তেজনা দেখা দেয়। পাকিস্তান তার দেশে থেকে ইরানের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে। বুধবার (১৭ জানুয়ারি) আল জাজিরার খবরে বলা হয়, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করেন। তিনি বলেন, হামলাটি ‘ইরানি সন্ত্রাসী গোষ্ঠীকে’ লক্ষ্য করে চালানো হয়েছিল। এ ঘটনায় দুটি শিশু:
আরও পড়ুন
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধের নির্দেশ

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধের নির্দেশ

১৭ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে মাধ্যমিক স্কুল বন্ধ রাখা যাবে- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমন নির্দেশনা জারির কয়েক ঘণ্টার মাথায় তাতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী- ১৭ নয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক স্কুল বন্ধ রাখা যাবে। মঙ্গলবার বিকালে সংশোধিত নির্দেশনায় এ তথ্য জানায় মাউশি। সংশোধিত নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এই শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণসহ) নেমে যাবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। মাউশির আঞ্চলিক উপপরিচালকেরা ওই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.