শীর্ষ নিউজ

তেল-চিনি-খেজুর-চালে শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

তেল-চিনি-খেজুর-চালে শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রমজানে দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, খেজুর, চিনি ও চালের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। শুল্ক কতটুকু কমানো হবে, সেটি এখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নেবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
আরও পড়ুন
আওয়ামী লীগের ৩০ জানুয়ারির কর্মসূচি স্থগিত

আওয়ামী লীগের ৩০ জানুয়ারির কর্মসূচি স্থগিত

আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও মিছিল কর্মসূচি স্থগিত করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দপ্তর সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পির দেওয়া এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৩০ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও মিছিলটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে। পরবর্তী কার্যসূচি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। গত শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০ জানুয়ারি সারা দেশে সমাবেশ করার ঘোষণা দেন। ওই দিন দলটি দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ:
আরও পড়ুন
জামিন পেলেন ড. ইউনূস

জামিন পেলেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় বিরুদ্ধে আপিল করে আপিল আদালত থেকে জামিন পেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। রোববার (২৮ জানুয়ারি) শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ আউয়াল আপিল শুনানির জন্য গ্রহণ করে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। এ সময় ইউনূসসহ অন্য তিন বিবাদী গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান আদালতে উপস্থিত ছিলেন। এর আগে একইদিন সকালে সাজা বাতিল চেয়ে আপিল আবেদন করেন তাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এসময় আপিলকারীদের পক্ষে আত্মসমর্পণ:
আরও পড়ুন
এখন তৃতীয় দামি ক্লাব মেসির মায়ামি

এখন তৃতীয় দামি ক্লাব মেসির মায়ামি

লিওনেল মেসিকে দলে ভেড়ানোয় আয় বেড়েছে ইন্টার মায়ামির। মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে দামি ক্লাবের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ক্লাবটি। এ তথ্য জানিয়েছে খেলাধুলার তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা ও বিশ্লেষণের কাজ করা প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’। মেসি যোগ দেওয়ার আগে বাজারমূল্যের দিক থেকে এমএলএসের ২৯টি ক্লাবের মধ্যে ১০ নম্বরে ছিল ইন্টার মায়ামি। এক বছরের কম সময়ের ব্যবধানে সেই ক্লাবটিই সাত ধাপ এগিয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের এই ক্লাবের দাম গত এক বছরে বেড়েছে ৭৪ শতাংশ। বর্তমানে ইন্টার মায়ামির বাজারমূল্য ১০২ কোটি ডলার। ১১৫ কোটি ডলার বাজারমূল্যের লস অ্যাঞ্জেলেস এফসি আছে সব দলের শীর্ষে। তাদের থেকে ১০ কোটি ডলার কমে ১০৫ কোটি ডলার বাজারমূল্য নিয়ে:
আরও পড়ুন
সৌদি আরবে প্রথমবারের মতো চালু হচ্ছে মদের দোকান

সৌদি আরবে প্রথমবারের মতো চালু হচ্ছে মদের দোকান

রাজধানী রিয়াদে প্রথম মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদিআরব। তবে দোকানটি থেকে শুধুমাত্র বিদেশি কূটনীতিকরা মদ কিনতে পারবেন বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনের বরাত এ তথ্য জানা যায় । মদের দোকান খোলার যে নথি রয়েছে সেগুলোহাতে পেয়েছে এক ব্রিটিশ গণমাধ্যম । সেসব নথির বরাতে জানা যায়, এই দোকান থেকে মদ কিনতে হলে প্রথমে একটি মোবাইল অ্যাপের মাধ্যমেরেজিস্ট্রেশন করতে হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড আসতে হবে। এছাড়া প্রত্যেকমাসে মদ কেনার যে কোটা থাকবে সেটি মানতে হবে। ইসলামে মদসহ যে কোনো ধরনের নেশাদ্রব্য সম্পূর্ণভাবে হারাম বা নিষিদ্ধ। তবে পর্যটন ও অন্যান্য ব্যবসা খাতকেসমৃদ্ধ করতে মদের দোকান খোলার মতো সিদ্ধান্ত:
আরও পড়ুন
আরিফুলের সেঞ্চুরিতে বাংলাদেশের রানের পাহাড়

আরিফুলের সেঞ্চুরিতে বাংলাদেশের রানের পাহাড়

ব্লুমফন্টেইনে ব্যাটিংয়ে নেমে ইনিংস বড় করতে পারছিলেন না কেউই। শেষমেশ পূর্ণতা দিলেন আরিফুল ইসলাম। তরুণ এই অলরাউন্ডার ঝোড়ো ব্যাটিংয়ে ছুলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। আরিফুলের সেঞ্চুরিতে ভর করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভারতের কাছে হেরে যুব বিশ্বকাপের আসর শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই আইরিশদের হারিয়ে ঘুরে দাঁড়ায় এশিয়ার চ্যাম্পিয়নরা। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে পারলে সুপার সিক্স নিশ্চিত হবে টাইগারদের। এমন সমীকরণ নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা তেমন স্বস্তির ছিল না ইয়াং টাইগারদের। দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আর্য গার্গের:
আরও পড়ুন
দেশে এখন বিএনপিই ডামি হয়ে গেছে: ওবায়দুল কাদের

দেশে এখন বিএনপিই ডামি হয়ে গেছে: ওবায়দুল কাদের

দেশে এখন বিএনপিই ডামি হয়ে গেছে, এই মুহূর্তে দলটির আর কোনো আশা নেই, কারণ মার্কিন ভিসানীতি ও নিষেধাজ্ঞার শঙ্কা শেষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ থেকে শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এরা (বিএনপি) নিজেদের নিজেরাই ভুয়া প্রমাণ করেছে। বিএনপির এই মুহূর্তে কোনো আশা নেই। ভিসানীতিও নাই, নিষেধাজ্ঞাও নেই। তিনি বলেন, বাংলাদেশে এখন বিএনপি ডামি দল। আর কোন ডামি দলের দরকার নেই। আর কোন ডামি দলের দরকার নেই। শোকে:
আরও পড়ুন
কাঁপছে তেতুলিয়া, তাপমাত্রা নামলো ৫.৮ ডিগ্রিতে

কাঁপছে তেতুলিয়া, তাপমাত্রা নামলো ৫.৮ ডিগ্রিতে

মাঘের কনকনে শীতে নাকাল উত্তরাঞ্চলের জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে, ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এটি। কয়েকদিন ধরে সুর্যের দেখা মিললেও শীতের তীব্রতা একটুও কমেনি। ঘন কুয়াশাও রয়েছে। দিনাজপুরে সপ্তাহব্যাপী তাপমাত্রা ওঠা-নামা করছে এবং মৃদু শৈত প্রবাহ অব্যাহত আছে। স্থায়ী রূপ নিয়েছে হাড় কাঁপানো শীত। চুয়াডাঙ্গায় তীব্র শীতে কাঁপছে মানুষ। ঘন কুয়াশায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বেলা বাড়ার পর সূর্যের দেখা মিললেও তা উত্তাপ ছড়াচ্ছে না। বন্ধ রয়েছে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। বুধবার গুড়ি গুড়ি বৃষ্টি শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। সময় মতো কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। নষ্ট হচ্ছে ধানের:
আরও পড়ুন
সপ্তম শ্রেণির বই থেকে ‘শরীফ ও শরীফা’র গল্প বাদ দিতে আইনি নোটিশ

সপ্তম শ্রেণির বই থেকে ‘শরীফ ও শরীফা’র গল্প বাদ দিতে আইনি নোটিশ

সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে শরীফ ও শরীফার গল্প বাদ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবির) চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফার গল্প বলা হয়েছে। এখানে শরীফ আহমেদ একজন ছেলে এবং তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অনুযায়ী সে একজন ছেলে। কিন্তু সে মনে করে যে, সে এক জন মেয়ে। তাই তার নাম পরিবর্তন করে রেখেছে শরীফা। এখানে স্বীকার করা হয়েছে যে, শরীফ আহমেদের শারীরিক কোনো পরিবর্তন হয়নি।:
আরও পড়ুন
স্বতন্ত্র এমপিদের গণভবনে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

স্বতন্ত্র এমপিদের গণভবনে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদস নির্বাচনে জয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, আগামী ২৮ জানুয়ারি (রোববার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় সংসদের সকল সতন্ত্র সংসদ সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন স্বতন্ত্রদের শুভেচ্ছা গ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২২৩টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন ৬২ জন। অন্যদের মধ্যে জাতীয় পার্টি ১১টি, জাসদ ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি এবং কল্যাণ পার্টি ১টি আসনে জয় পেয়েছে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.