শীর্ষ নিউজ

আখেরি মোনাজাতে শেষ ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাতে শেষ ইজতেমার প্রথম পর্ব

দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল তাবলিগ জামাতের তিন দিনের সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকাল ৯টা থেকে এই আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের তাবলিগ জামায়াতের শুরা সদস্য মাওলানা মো. জুবায়ের হাসান। আরবি, উর্দু ও বাংলা মিলিয়ে তিনি ২২ মিনিটে মোনাজাত শেষ করেন। ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশের বিশেষ মোনাজাত মঞ্চ থেকে মোনাজাত পরিচালনা করা হয়। এই মোনাজাত টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এর আগে ফজরের পর হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক । ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা কিছু সময় নসিহতমূলক বক্তব্য দেন। পরে সকাল ৯টা ১ মিনিটে শুরু হয়:
আরও পড়ুন
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটনকে বহিষ্কারের দাবিতে বিক্ষুব্ধ জাবি

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটনকে বহিষ্কারের দাবিতে বিক্ষুব্ধ জাবি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের বহিষ্কার করার দাবিতে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেছে ছয়টি হলের ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে লিটনকে বহিষ্কারের দাবিতে মিছিল শুরু করে।মিছিলটি নতুন কলাভবনের সামনে দিয়ে ঘুরে শহিদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন ছয়টি হলের দুই শতাধিক নেতাকর্মী । এ সময় বিক্ষোভে অংশ নেয়া ছাত্রলীগের নেতাকর্মীরা ‘লিটনের দুই গালে, জুতা মার তালে তালে’; ‘এক দফা এক দাবি, লিটন তুই কবে যাবি’; ‘অবাঞ্চিত সেক্রেটারি, মানি না মানব না’ প্রভৃতি স্লোগান দেয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শাখা ছাত্রলীগের সহ—সভাপতি জাহিদুজ্জামান শাকিল,সাজ্জাদ শোয়াইব,সাংগঠনিক সম্পাদক:
আরও পড়ুন
লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায়

লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায়

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দুপুর পৌনে ২টা জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ। ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, বিশ্ব ইজতেমায় যোগ দিতে গত মঙ্গলবার থেকে দেশি-বিদেশি মুসল্লিরা টঙ্গীর তুরাগ তীরে আসতে শুরু করেন। গত বৃহস্পতিবার মুসল্লিদের আগমনে ময়দান পূর্ণ হয়ে যায়। পরে বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায় করতে শুক্রবার সকাল থেকেই চারদিক থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। কেউ নৌকাযোগে, কেউ বিভিন্ন গাড়ি, কেউ ট্রেনে করে ইজতেমা ময়দানে এসে পৌঁছান। ময়দানে জায়গা না পেয়ে:
আরও পড়ুন
বৃষ্টি কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস

বৃষ্টি কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস

বুধবার রাতে বৃষ্টির পর আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেশের সাত বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বলেছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে অধিদফতর। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হতে পারে। তবে, রংপুর বিভাগে বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে:
আরও পড়ুন
মিষ্টি প্রেমের গল্প’ নিয়ে ভালোবাসা দিবসে ইয়াশ রোহান ও কেয়া পয়েল

মিষ্টি প্রেমের গল্প’ নিয়ে ভালোবাসা দিবসে ইয়াশ রোহান ও কেয়া পয়েল

ভালোবাসা দিবস উপলক্ষে ‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’ আয়োজনে দর্শকদের জন্য উপহার হিসেবে আসছে নতুন তিনটি নাটক। এগুলোতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় তিন জুটি। সব নাটকেই থাকছে মিষ্টি প্রেমের গল্প। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘ব্লগার মিতু’ নাটকে আছেন ইয়াশ রোহান ও কেয়া পায়েল। এতে মিতু চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। হাসিব হোসেন রাখির পরিচালনায় ‘মন দুয়ারে’ নাটকে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। সাজ্জাদ হোসাইন বাপ্পীর পরিচালনায় ‘তুমিহীনা’ নাটকে থাকছেন খায়রুল বাসার ও সাবিলা নূর। ‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’ আয়োজনের নাটক তিনটি প্রযোজনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, “প্রতিবছর ‘ক্লোজআপ কাছের আসার গল্প’ শীর্ষক আয়োজনে প্রেমের একাধিক নাটক তৈরি:
আরও পড়ুন
টি-টোয়েন্টিতে ফিরছেন মাহমুদউল্লাহ, খেলবেন বিশ্বকাপ

টি-টোয়েন্টিতে ফিরছেন মাহমুদউল্লাহ, খেলবেন বিশ্বকাপ

জাতীয় দলের হয়ে সবশেষ ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর থেকে তাকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দেখা যায়নি। তবে সেই মাহমুদউল্লাহকেই কুড়ি ওভারের ক্রিকেট অটোমেটিক চয়েস হিসেবে দেখছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। আজ মিরপুরে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেছেন, ‘কী বলবো। রিয়াদের ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। একটা জিনিস খেয়াল করে দেখবেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে যে জায়গাটায় তার স্ট্রাইক রেট ছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাসটিক। ওই স্ট্রাইক রেটেই তো সে আটোমেটিক্যালি চলে আসে টি-টোয়েন্টিতে। আর এখন তো প্রমাণ করছে। যে জায়গায় সে খেলছে, অটোমেটিক চয়েজ। এই মুহূর্তে সে চান্স পাবে কী পাবে না, এই প্রশ্নটা উঠছে না।:
আরও পড়ুন
বাংলাদেশে ১৫ বছর ‘এলএনজি’ সরবরাহে চুক্তি

বাংলাদেশে ১৫ বছর ‘এলএনজি’ সরবরাহে চুক্তি

দেশে গ্যাসের চাহিদা মেটাতে সরকার অভ্যন্তরীণ উৎপাদনে জোর দেওয়ার পাশাপাশি আমদানিও বাড়াচ্ছে; করা হচ্ছে দীর্ঘ মেয়াদে চুক্তি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ১৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে কাতার এনার্জি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি। গত সোমবার সই হওয়া চুক্তির আওতায় তারা বাংলাদেশে বছরে ১০ লাখ মেট্রিক টন এলএনজি সরবরাহ করবে। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই এলএনজি সরবরাহ শুরু করা হবে। কাতার এনার্জি সম্প্রতি ইউরোপীয় ও এশীয় দেশগুলোর কাছে এলএনজি সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছে। দেশটি সম্প্রতি নর্থ ফিল্ড এক্সপ্যানশন বা সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে ২০২৭ সালের মধ্যে কাতারের:
আরও পড়ুন
ভক্তদের কাঁদিয়েছে জোভান-তটিনীর ‘এক জীবনে’

ভক্তদের কাঁদিয়েছে জোভান-তটিনীর ‘এক জীবনে’

কিছুদিন আগে চট্রগ্রামে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত নাটক ‘এক জীবনে’। নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন হালের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও তানজিম সায়রা তটিনী। এ নাটকে একেবারে অন্যরকম ভাবে দেখা যাবে এ অভিনেত্রীকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রিফাত আদনান পাপন। নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনায় ‘এক জীবনে’ নাটকটির গল্পে ফুটিয়ে তোলা হয়েছে এক অকৃত্রিম ভালোবাসার প্রতিচ্ছবি। যেখানে ভালোবাসার মানুষটিকে ঘিরে রয়েছে অসংখ্য পাগলামি, যার কিছুটা যৌক্তিক, আবার কিছুটা অযৌক্তিক। অসুস্থা প্রেমিকাকে মানসিকভাবে স্বস্তিতে রাখা এবং তাকে তার ভালোবাসার সর্বোচ্চ সম্মান দেওয়ার বিষয়টি সুনিপুণভাবে তোলে ধরা হয়েছে এ গল্পে। নাটকটি নিয়ে অভিনেত্রী:
আরও পড়ুন
সেনাঘাঁটিতে হামলার জবাব দেওয়া হবে: বাইডেন

সেনাঘাঁটিতে হামলার জবাব দেওয়া হবে: বাইডেন

জর্ডানে সেনাঘাঁটিতে ড্রোন হামলায় হতাহতের ঘটনায় কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যে বিস্তৃত বা বৃহত্তর যুদ্ধ চান না জানিয়ে বাইডেন বলেন, জর্ডানে যে হামলা হয়েছে তার জবাব দেওয়া হবে। বুধবার (৩১ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা। বাইডেন বলেন, ইরান সমর্থিত কট্টর গোষ্ঠী এ হামলা চালিয়েছে। এর জবাব দেওয়া হবে। আমি মনে করি না আমাদের মধ্যপ্রাচ্যে বিস্তৃত যুদ্ধের প্রয়োজন। মঙ্গলবার সকালে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র কীভাবে প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন কিনা। জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘হ্যাঁ’। হামলার ঘটনায় ইরানকে দোষারোপ:
আরও পড়ুন
দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন আজ

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন আজ

ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্য নিয়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিন বিকেল ৩টায় রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়েছে সোমবার (২৯ জানুয়ারি)। বিদায়ী এই সংসদের যাত্রা শুরু হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি আর শেষ হয় ২০২৩ সালের ২ নভেম্বর। এতে কার্যদিবস কম হলেও সর্বোচ্চসংখ্যক ২৫টি অধিবেশন বসেছে। সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতাসীন আওয়ামী লীগ বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে একই পদে মনোনীত করেছে। ফলে তারা আবারও নির্বাচিত হবেন। সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.