শীর্ষ নিউজ

খুলনাকে হারিয়ে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে কুমিল্লা

খুলনাকে হারিয়ে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরের ২৩তম ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে চতুর্থ থেকে তৃতীয় পজিশনে উঠে গেলে কুমিল্লা। বুধবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৯ রান করে কুমিল্লা। দলের হয়ে ৩০ বলে দুই চার আর ৪টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক লিটন কুমার দাস। এছাড়া ২৭ বলে ২২ রান করেন উইল জেকস। ২৮ বলে ২১ রান করেন মোহাম্মদ রিজোয়ান। টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের তারকা পেসার আমির জামিলের গতির মুখে পড়ে ১৮ ওভার ৫ বলে ১১৫ রানেই অলআউট হয় খুলনা টাইগার্স। দলের হয়ে মাত্র ১২ বলে তিন চার:
আরও পড়ুন
৭৫ সালের পর এবার সবচেয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচন হয়েছে: শেখ হাসিনা

৭৫ সালের পর এবার সবচেয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচন হয়েছে: শেখ হাসিনা

১৯৭৫ সালের পর এ বছর সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গণভবনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, নানা ধরনের অপকর্ম করে তারা (বিএনপি-জামায়াত) এবারের নির্বাচন ঠেকাতে চেয়েছিল। এবারের নির্বাচনে সবচেয়ে বড় কথা হলো জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গেছে এবং ভোট দিয়েছে। টানা চারবারের প্রধানমন্ত্রী বলেন, তিনি মনে করেন, বাংলাদেশে ৭৫ সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, সবচেয়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন, এবারের নির্বাচন। শেখ হাসিনা বলেন, আমাদের সামনের যাত্রাপথ এত সহজ না। অনেক বাধা-বিঘ্ন অতিক্রম করতে হয়।:
আরও পড়ুন
অনলাইন গণমাধ্যমের জন্য বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন গণমাধ্যমের জন্য বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইনভিত্তিক গণমাধ্যমের জন্য বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সার্কিট হাউজ রোডের তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, অনলাইন পত্রিকা ও নিউজ পোর্টালের জন্য সরকারি বিজ্ঞাপন হার নির্ধারণে নীতিমালা থাকা দরকার। এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এসময় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামূল কবীর, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগমসহ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের সময়ে:
আরও পড়ুন
সংরক্ষিত ৫০ নারী আসনের ভোট ১৪ মার্চ

সংরক্ষিত ৫০ নারী আসনের ভোট ১৪ মার্চ

সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এতে স্বতন্ত্রদের সমর্থন আওয়ামী লীগের সঙ্গে আছে। ভোটগ্রহণ আগামী ১৪ মার্চ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ হবে আগামী ১৪ মার্চ। এদিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৯ জানুয়ারি নবনির্বাচিতদের গেজেট আকারে প্রকাশ করেছে ইসি। এতে ২৯৮ জন নির্বাচিত জনপ্রতিনিধির নাম-ঠিকানাসহ প্রকাশ করা হয়। এরপর ১০ জানুয়ারি ২৯৮ জন:
আরও পড়ুন
ফোডেনের হ্যাটট্রিকে দুর্দান্ত জয় ম্যান সিটির

ফোডেনের হ্যাটট্রিকে দুর্দান্ত জয় ম্যান সিটির

ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও ফিল ফোডেনের দুর্দান্ত হ্যাটট্রিকে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে টেবিলে দুইয়ে উঠে এসেছে পেপ গার্দিওলার দল। সোমবার (৫ ফেব্রুয়ারি) জিটেক কমিউনিটি স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে সিটি। নিয়াল মুপের পা থেকে ব্রেন্টফোর্ডের একমাত্র গোলটি এসেছে। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় পেপ গার্দিওলার দল। আধিপত্য বিস্তার করলেও সিটির একের পর এক আক্রমণ রুখে দেন ব্রেন্টফোর্ডের গোলরক্ষকের ফ্লেকেন। উল্টো ম্যাচের ২১তম মিনিটে লিড নেয় ব্রেন্টফোর্ড। ফ্লেকেনের লম্বা থ্রুতে গোল করে দলকে এগিয়ে নেন মুপে। বিশ্বকাপজয়ী ৫ খেলোয়াড়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে ম্যান সিটিকে সমতায় ফেরান ফিল ফোডেন। ফলে ১-১ গোলের ব্যবধানে:
আরও পড়ুন
শাকিবের ছবির ৩ মিনিট ফাইট দৃশ্যের খরচ ৭০ লাখ

শাকিবের ছবির ৩ মিনিট ফাইট দৃশ্যের খরচ ৭০ লাখ

গত বছর বেশ লম্বা সময় কাটিয়ে এসে আবারও যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ঢালিউড কিং শাকিব খান। তবে এবার ব্যক্তিগত কাজে নয়, তিনি গেছেন আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে। ঢাকার অংশের শুটিং শেষ করে বাকি অংশের শুটিং করতেই আমেরিকা গেছেন তিনি। এই সিনেমার তিন মিনিটের একটি ফাইট দৃশ্যের জন্য ৭০ লাখ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। কয়েকদিন আগে নির্মাতা পরিচালক হিমেল আশরাফ জানিয়েছিলন, ‘আমরা ‘রাজকুমার’ সিনেমার ফাইটে যে বাজেট খরচ করেছি সেই টাকাতে আমাদের এখানে অনেক সিনেমা নির্মিত হয়। এই সিনেমার ফাইট আর গানে আমরা কোনো কমতি রাখতে চাই না। আমেরিকার বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ ধরে শুটিং:
আরও পড়ুন
একটি টুথব্রাশ কত দিন ব্যবহার করবেন, জানেন?

একটি টুথব্রাশ কত দিন ব্যবহার করবেন, জানেন?

একটি সুন্দর হাসি যেকোনো পরিস্থিতিতে মানুষকে সুখী করতে পারে। সে জন্য দরকার সুন্দর, চকচকে দাঁত। এর অযত্ন হলে বিভিন্ন রোগের সংক্রমণ হতে পারে। পুরোনো টুথব্রাশ ব্যবহার মানুষের মুখের নানা অসুখ সৃষ্টি করতে পারে। তাহলে কত দিন পর পর দাঁত মাজনি পরিবর্তন করা প্রয়োজন? বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন দুই থেকে তিন মাস পরপর টুথব্রাশ পরিবর্তন করা প্রয়োজন। কোনোভাবেই এটি তিন মাসের বেশি ব্যবহার করা ঠিক নয়। কেননা, অনেক ক্ষেত্রেই দাঁতের অযত্ন থেকে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা যায়। বিভিন্ন রোগের সংক্রমণ হতে পারে। যেকোনো অসুস্থতা, বিশেষ করে ভাইরাল রোগ যেমন জ্বর, কাশি, ঠাণ্ডা থেকে সেরে ওঠার পর যত দ্রুত সম্ভব টুথব্রাশ বদলে ফেলা:
আরও পড়ুন
নতুন শিক্ষাক্রমে ভুল থাকলে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ

নতুন শিক্ষাক্রমে ভুল থাকলে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ

নতুন শিক্ষাক্রমে কোনো ভুল বা তথ্যগত বিষয় নিয়ে আলোচনা হলে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন। সচিব সভা শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। নতুন পাঠ্যক্রমের বিষয়ে কিছু বলা হয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন যে শিক্ষাক্রম নেওয়া হয়েছে তা প্রচলিত শিক্ষাক্রম নয়। তা থেকে ভিন্ন একটা। এই বাস্তবতা আমাদেরকে মানতে হবে। আমরা যারা বিশেষজ্ঞ তারা প্রচলিত পাঠ্যক্রমে শিক্ষা পেয়েছি। নতুন যে পাঠ্যক্রম রচনা করতে হবে সে ব্যাপারে প্রশিক্ষিত লোক খুব বেশি আছে তা কিন্তু নয়।:
আরও পড়ুন
সংরক্ষিত নারী আসনে তফসিল হতে পারে যেদিন

সংরক্ষিত নারী আসনে তফসিল হতে পারে যেদিন

 জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট হতে পারে মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি)। এদিন কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত হতে পারে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে কমিশন বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। এর আগে নির্বাচন নিয়ে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের জোটগত তথ্য চেয়েছিল ইসি। এতে আওয়ামী লীগ, মহাজোটের শরিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা মিলে ৪৮টি আসন পাচ্ছে। আর জাতীয় পার্টি পাচ্ছে দুটি সংরক্ষিত আসন। এসব আসনে ভোটের তফসিল দেবে ইসি। সাধারণত একক প্রার্থী থাকায় এই নির্বাচনে ভোটের প্রয়োজন পড়ে না।
আরও পড়ুন
সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে। এটি হবে নতুন সরকারের প্রথম সচিব সভা। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান গণমাধ্যমকে বলেন, কোনো নির্দিষ্ট এজেন্ডা ধরে নয়, প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নির্দেশনার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় নিয়ে সরকারপ্রধান সচিব সভায় দিকনির্দেশনা দেবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। একজন কর্মকর্তা জানান, ২০২২ সালের সচিব সভায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.