শীর্ষ নিউজ

রমজানে যে কয়দিন খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

রমজানে যে কয়দিন খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পবিত্র রমজানের প্রথম ১৫ দিন ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

চলমান এক দফা আন্দোলনের অংশ হিসেবে সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সারাদেশে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশিদের স্মরণে বাদ-জুমা দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা করা হবে। ১৭ ফেব্রুয়ারি শনিবার সব জেলা শহরে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হবে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি রবি ও সোমবার দেশের সব:
আরও পড়ুন
পাকিস্তানে নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা

পাকিস্তানে নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা

পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের তিন দিন পর রোববার পূর্ণাঙ্গ ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন ইসিপি। সেখানে কোনো দল সর্বশেষ কতটি আসন পেয়েছে সেটি জানানো হয়েছে। সিনহুয়ার খবরে বলা হয়েছে, জাতীয় পরিষদ বা দেশের সংসদের নিম্নকক্ষের জন্য ঘোষিত নির্বাচনী ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীরা ১০১টি আসন পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ৭৫টি আসন এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৪টি। এককভাবে সরকার গঠন করতে হলে কোনো রাজনৈতিক দলকে দেশটির জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে ১৩৪টি আসনে জয়ী হতে হবে। পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির ভোটে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এই অবস্থায় সরকার গঠনের রাজনৈতিক:
আরও পড়ুন
বেশি আসন পেলেও ইমরান সমর্থিতদের সরকার গঠন নিয়ে ধোঁয়াশা

বেশি আসন পেলেও ইমরান সমর্থিতদের সরকার গঠন নিয়ে ধোঁয়াশা

পাকিস্তানের সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত ২৬৬টি আসনের মধ্যে ২৫০টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯৯টি আসন পেয়ে এগিয়ে আছেন। ফল প্রকাশে বাকি রয়েছে আর মাত্র ১৫টি আসন। নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পয়স্বিনী-এন) পেয়েছে ৭১টি আসন। বাকি ১৫টির সবগুলো পয়স্বিনী-এন পেলেও ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের সমান হবে না। তবে বেশি আসন পেলেও একক সরকার গঠন করতে পারবেন না ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। শনিবার (১০ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়েছে, ২৫০ আসনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা ৯৯টি আসনে জয় পেয়েছেন ইমরান খানের:
আরও পড়ুন
আজ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

আজ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

আওয়ামী লীগের বর্ধিত সভা আজ শনিবার (১০ জানুয়ারি)। জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানদের নিয়ে এই ‘বিশেষ বর্ধিত সভা’র আয়োজন করেছে দলটি। শনিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং:
আরও পড়ুন
‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে আন্তরিকভাবে কাজ করছে সরকার’

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে আন্তরিকভাবে কাজ করছে সরকার’

সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় এফডিসিতে দ্রব্যমূল্য নিয়ে এক ছায়া সংসদে এ কথা জানান তিনি। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করছে। রমজান মাসের চাহিদা বিবেচনায় এরই মধ্যে কয়েকটি পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে। তবে ভোক্তাপর্যায়ে এর সুফল পেতে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালানো হচ্ছে। বাজার মনিটরিংয়ের বিরুদ্ধে কোনো প্রভাবশালী মহলের চাপ নেই। পণ্যের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাসমূহ সমন্বিতভাবে কাজ করছে। বাণিজ্য কূটনীতিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশ কোনোভাবেই শ্রীলঙ্কা বা ভেনিজুয়েলা:
আরও পড়ুন
ঢাকায় এসেছেন কৌশানি মুখার্জি

ঢাকায় এসেছেন কৌশানি মুখার্জি

পশ্চিমবঙ্গের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি। অল্প সময়ের ক্যারিয়ার হলেও খুব দ্রুতই পরিচিতি পেয়েছেন তিনি। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ করে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। এবার সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন তিনি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ে অংশ নিতেই ঢাকায় এসেছেন কৌশানি। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় আসেন কৌশানি। বিমানবন্দর থেকে সোজা একটি পাঁচ তারকা হোটেলে যান তিনি। সেখানে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় অংশ নেন সিনেমার শুটিংয়ে। জানা গেছে, ‘ডার্ক ওয়ার্ল্ড’র প্রযোজক এবং নায়িকা ইস্যু নিয়ে বিতর্কের কারণে বন্ধ হয়ে যায় সিনেমাটির শুটিং। শুধু তাই নয়, এসবের:
আরও পড়ুন
আজ পবিত্র শবে মেরাজ

আজ পবিত্র শবে মেরাজ

আজ পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মে বছরে যে কয়টি রাত ফজিলতপূর্ণ এর একটি শবে মেরাজ। ২৬ রজব এই রাতটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়। সে হিসেবে আজ বৃহস্পতিবার দিবাগত রাতই পবিত্র শবে মেরাজ। লায়লাতুল মেরাজ বা শবে মেরাজ প্রিয়নবী সা.-এর মেরাজের স্মৃতির সঙ্গে জড়িত। নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত জিবরাঈল আলাহিস্সালামের সঙ্গে পবিত্র কাবা হতে ভূমধ্যসাগরের পূর্ব তীর ফিলিস্তিনে অবস্থিত পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তাকাশের ওপর সিদরাতুল মুনতাহা হয়ে সত্তর হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে মহান আল্লাহ তায়ালার দিদার লাভ করেন এবং পাঁচ:
আরও পড়ুন
কারাগার থেকে ভোটারদের যে বার্তা দিলেন ইমরান খান

কারাগার থেকে ভোটারদের যে বার্তা দিলেন ইমরান খান

পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে অংশ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। যদিও দুর্নীতির দায়ে কারান্তরীণ তিনি। আর এই নির্বাচনকে সামনে রেখেই বুধবার এক্সে করা একটি পোস্টে সমর্থকদের নির্দেশনা দিয়েছেন ইমরান। এতে ভোট দেওয়ার পর সমর্থকদের কেন্দ্রের বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান করার আহ্বান জানিয়েছেন।   নিজের একটি কালো পোশাক পরা ছবি শেয়ার করে ক্যাপশনে ইমরান খান লিখেছেন, ‘কারাগার থেকে ইমরান খানের বার্তা: আমার প্রিয় পাকিস্তানিরা, আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই করায় আমাকে ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর আমি ও পাকিস্তান আপনাদের থেকে কেবল ২৪ ঘণ্টা সময় চাই। ’  তিনি আর লেখেন, ‘আপনারা সর্বোচ্চসংখ্যক মানুষকে:
আরও পড়ুন
আরও ১০ সংসদীয় কমিটি, তিনটিতে সভাপতি মন্ত্রিত্ব হারানো ৩ এমপি

আরও ১০ সংসদীয় কমিটি, তিনটিতে সভাপতি মন্ত্রিত্ব হারানো ৩ এমপি

দ্বাদশ জাতীয় সংসদের আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। ৫০টি কমিটির মধ্যে এ নিয়ে ৩৮টি কমিটি গঠিত হলো। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) গঠিত ১০ কমিটির মধ্যে তিনটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মন্ত্রিত্ব হারানো ৩ এমপি। তিন সভাপতি হলেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত মেয়াদে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন আ হ ম মুস্তফা কামাল। তাকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। গত একাদশ সংসদে এই কমিটির সভাপতি ছিলেন আবুল হাসান মাহমুদ আলী। তাকে এবার অর্থমন্ত্রী করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.