শীর্ষ নিউজ

নিউজিল্যান্ড সফরে স্টয়নিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ড সফরে স্টয়নিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

পিঠের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবেন না অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আরেক অলরাউন্ডার অ্যারন হার্ডি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার এটিই শেষ সিরিজ। এমন সময়েই কিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যকে পাচ্ছে না অজিরা।এছাড়া অজিদের সহ-অধিনায়ক ও উইকেটকিপার ম্যাথিউ ওয়েডকে খেলবেন না সিরিজের প্রথম ম্যাচ। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকবেন তিনি। পরের দুই ম্যাচে অবশ্য খেলবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ওয়ার্ম আপের সময় পিঠে অস্বস্তি অনুভব করেন স্টয়নিস।
আরও পড়ুন
বিরোধী দল হওয়ার সিদ্ধান্ত পিটিআইয়ের

বিরোধী দল হওয়ার সিদ্ধান্ত পিটিআইয়ের

১৬ তম পার্লামেন্ট নির্বাচনে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসনে জয়ী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) পার্লামেন্টে বিরোধী দলের আসনে বসার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার দলটির কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র ব্যারিস্টার মুহম্মদ আলী খান আসিফ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এই দিন রাজধানী ইসলামাবাদে অপর রাজনৈতিক দল কওমি ওয়াতান পার্টির সঙ্গে বৈঠক শেষে ব্যারিস্টার আসিফ বলেন, ‘রাজনীতিবিদরা ক্ষমতালোভী— এমন অভিযোগ অনেকেই করেন। এবারের নির্বাচনে আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি (কেন্দ্রীয় পার্লামেন্ট) ও পাঞ্জাব আইনসভায় যত আসন পেয়েছি, তাতে চাইলে আমরা কেন্দ্রে সরকার গঠন করতে পারতাম।’ ‘কিন্তু আমরা তা করছি না। তার পরিবর্তে পার্লামেন্টে আমরা বিরোধী দলে থাকব। এটা দলীয় সিদ্ধান্ত।’ তিনি আরও জানান,:
আরও পড়ুন
জুমার দিনের বিশেষ ৬টি আমল

জুমার দিনের বিশেষ ৬টি আমল

জুমার দিন শ্রেষ্ঠ দিন। সপ্তাহের ঈদের দিন। ইসলামে এ দিনের মর্যাদা রয়েছে। সব দিনের মধ্যে জুমাবারকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআন ও হাদিসে এ দিনের বিশেষ সম্মান ও মর্যাদার কথা বলা হয়েছে। জুমার দিনের ফজিলত   হজরত হুজাইফা ইবনুল ইয়ামান রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, ‘আল্লাহ তাআলা আগের জাতিগুলোর কাছে জুমার মর্যাদা অজ্ঞাত রাখেন। তাই ইহুদিরা শনিবার নির্ধারণ করে। আর খ্রিস্টানরা রবিবার নির্ধারণ করে। অতঃপর আমরা আসি। আমাদের কাছে তিনি জুমার দিনের মর্যাদা প্রকাশ করেন।’ (মুসলিম, হাদিস ৮৫৬) যে কারণে জুমার দিন শ্রেষ্ঠ ইসলামি ইতিহাসে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ। হজরত আবু লুবাবা বিন আবদুল মুনজির রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ:
আরও পড়ুন
দিল্লিতে কারখানায় আগুন, নিহত ১১

দিল্লিতে কারখানায় আগুন, নিহত ১১

ভারতের দিল্লিতে একটি রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া এক পুলিশ সদস্যসহ চারজন আহত এবং দুইজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিল্লির আলিপুরের দয়ালপুর মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার বরাতে এনডিটিভি জানায়, দয়ালপুরের ওই কারখানায় বিস্ফোরণের পর বিকেল সাড়ে ৫টার দিকে তারা খবর পান। এরপর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটি থেকে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। এজন্য তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে একজন পুলিশ সদস্যসহ চারজন দগ্ধ হয়েছেন। একইসঙ্গে দুইজন নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন
বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশের তালিকা প্রকাশ করল আইএমএফ

বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশের তালিকা প্রকাশ করল আইএমএফ

বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মোট দেশজ উৎপাদন (জিডিপি), মাথাপিছু আয় এবং জনগণের ক্রয়ক্ষমতা হিসেবে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের ছোট দেশ লুক্সেমবার্গ। মাত্র ২ হাজার ৫৮৬ বর্গকিলোমিটার আয়তনের দেশটির জনগণের মাথাপিছু আয় ১ লাখ ৪০ হাজার ৩১২ ডলার। আইমএফের তালিকায় লুক্সেমবার্গের পরে রয়েছে যথাক্রমে- আয়ারল্যান্ড—মাথাপিছু আয় ১ লাখ ১৭ হাজার ৯৮৮ ডলার সুইজারল্যান্ড—মাথাপিছু আয় ১ লাখ ১০ হাজার ২৫১ ডলার নরওয়ে— মাথাপিছু আয় ১ লাখ ২ হাজার ৪৬৫ ডলার সিঙ্গাপুর— মাথাপিছু আয় ৯১ হাজার ৭৩৩ ডলার আইসল্যান্ড— মাথাপিছু আয় ৮৭ হাজার ৮৭৫ ডলার কাতার— মাথপিছু আয় ৮৪:
আরও পড়ুন
এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে ২০ লাখ ২৪ হাজার শিক্ষার্থী

এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে ২০ লাখ ২৪ হাজার শিক্ষার্থী

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১২ মার্চ। এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। তারা দেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আজ প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর এ দিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দাখিলের কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের:
আরও পড়ুন
আজ থেকে বন্ধ দেশের সব কোচিং সেন্টার

আজ থেকে বন্ধ দেশের সব কোচিং সেন্টার

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও প্রশ্নফাঁসের গুজবমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আজ (১৩ ফেব্রুয়ারি) থেকে ১২ মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রেজারি-থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে:
আরও পড়ুন
জিআই অনুমোদন পেল আরও ৪ পণ্য

জিআই অনুমোদন পেল আরও ৪ পণ্য

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে বাংলাদেশের আরও ৪ পণ্য অনুমোদন পেয়েছে। পণ্য চারটি হলো- রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর, মৌলভীবাজারের আগর আতর ও মুক্তাগাছার মন্ডা। এ নিয়ে বাংলাদেশে অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা দাঁড়ালো ২৮টিতে। সোমবার (১২ ফেব্রুয়ারি) ওই ৪টি পণ্যকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অনুমোদন দিয়ে জার্নাল প্রকাশিত হয়েছে। ২০০৩ সালে বাংলাদেশে এ কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর (ডিপিডিটি) যাত্রা শুরু করে। বর্তমানে একে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তর (ডিপিডিটি) নামে অভিহিত করা হয়। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগের ফলে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ পাস হয়। এর দুই:
আরও পড়ুন
অনুমোদন পেতে যাচ্ছে ৩১ প্রকল্প

অনুমোদন পেতে যাচ্ছে ৩১ প্রকল্প

চলতি অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সপ্তম সভা অনুষ্ঠিত হবে আজ সোমবার (১২ ফেব্রুয়ারি)। আর এটিই হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সরকারের প্রথম একনেক সভা। প্রথম সভায় বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার ১১টি প্রকল্প অনুমোদন দিতে যাচ্ছে সরকার। এর বাইরেও অনুমোদন পাচ্ছে ২০টি প্রকল্প। সব মিলিয়ে ৩১ প্রকল্প উঠবে প্রথম বৈঠকে। সারাদেশের সড়ক অবকাঠামো উন্নয়ন, প্রিপেইড মিটার ও পয়োনিষ্কাশন ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়েই বসতে যাচ্ছে আজকের একনেক বৈঠক। এর আগে সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ৯ নভেম্বর। যেটি ছিল আগের সরকারের ৯৯তম এবং শেষ একনেক সভা। মোট ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা ব্যয়ের ৪৪টি উন্নয়ন প্রকল্প:
আরও পড়ুন
পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

বাংলাদেশে এ বছর শবে বরাত পালিত হবে ২৫ ফেব্রুয়ারি রাতে। রোববার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। কমিটির বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার সাংবাদিকদের বলেন, “রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এমতাবস্থায়, ১২ ফেব্রুয়ারি থেকে শাবান মাস গণনা শুরু হবে। ১৪ শাবান, ২৫ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।” হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলমানদের কাছে শবে বরাত বা ‘সৌভাগ্যের’ রাত হিসেবে বিবেচিত। ‘তাৎপর্যপূর্ণ’ রাতটিতে মুসলমানরা ইবাদতে কাটিয়ে দেন। শবে বরাত রমজানের বার্তাও নিয়ে আসে।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.