সিরিজে সমতা ফেরানোর হাতছানি নিউজিল্যান্ডের
প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে তারা ঘুরে দাঁড়িয়েছিল। টপ অর্ডার থেকে মিডল অর্ডার সবাই দিয়েছেন আস্থার প্রতিদান। তাদের রানে ভর করে অস্ট্রেলিয়াকে ২৭৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কিউইরা। সেই রান তাড়ায় নেমে বিপাকে পড়েছে অসিরা। তাতে সিরিজে সমতা ফেরানোর হাতছানি ব্ল্যাকক্যাপসদের। তৃতীয় দিন শেষে ২৪ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করেছে প্যাট কামিন্সের দল। ট্রাভিস হেড ১৭ ও মিচেল মার্শ ২৭ রানে অপরাজিত আছেন। ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে আজও ব্যর্থ স্টিভেন স্মিথ। ২৫ বল খেলে ৯ রানের বেশি করতে পারেননি। উসমান খাজা ফিরে যান ১১ রান করেই। মার্নাস লাবুশেন ও ক্যামেরুন:
