শীর্ষ নিউজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৭ মার্চ) সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সরকারপ্রধান। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আবারও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় সরকারপ্রধানের সঙ্গে তার বোন শেখ রেহানা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি:
আরও পড়ুন
২৯ পণ্যের ‘যৌক্তিক মূল্য’ নির্ধারণ

২৯ পণ্যের ‘যৌক্তিক মূল্য’ নির্ধারণ

পবিত্র রমজান মাসে সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে চিনি ও দুই ধরনের খেজুরের দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার। এবার ‘যৌক্তিক মূল্য’ নির্ধারণ করে দেওয়া হয়েছে মাছ-মাংসসহ ২৯টি নিত্যপণ্যের দাম।শুক্রবার (১৫ মার্চ) কৃষি বিপণন অধিদপ্তরের  মহাপরিচালক মাসুদ করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব পণ্যের দাম বেঁধে দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮-এর ৪(ঝ) ধারার ক্ষমতাবলে কৃষি বিপণন অধিদপ্তর নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষিপণ্য কেনাবেচার জন্য অনুরোধ করা হলো। যেসব পণ্যের যে দাম নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর: মুগ ডালের পাইকারি মূল্য ১৫৮ দশমিক ৫৭ টাকা ও খুচরা মূল্য ১৬৫:
আরও পড়ুন
সেহরি খাওয়া অবস্থায়  আজান হয়ে গেলে কী করবেন?

সেহরি খাওয়া অবস্থায় আজান হয়ে গেলে কী করবেন?

অনেক সময় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ার কারণে সেহরিতে দেরি হয়ে যায়। দেখা গেছে, সেহরি খাওয়া শুরু করেছে কিংবা খাওয়া শেষ হয়নি এমন সময় আজান হয়ে যায়; এসময় করণীয় কী? হ্যাঁ, সেহরি খাওয়া অবস্থায় ফজরের আজান শুরু হলে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করতে হবে। এ অবস্থাতেই যথারীতি রোজা পালন করবে। তবে সেহরির শেষ সময়ের পর ভুলক্রমে বা অনিচ্ছাকৃত পানাহার করার কারণে রোজা ভঙ্গ হলে এই রোজাটি রমজানের পর পুনরায় কাজা করতে হবে। কিন্তু আজান শোনার পরও যদি পানাহার বন্ধ না করেন, তাহলে কাজা ও কাফফারা আদায় করতে হবে। কারণ, প্রথমে ভুলবশত খাওয়া হলেও পরে ইচ্ছাকৃত খাওয়ার দ্বারা রোজা ভঙ্গ:
আরও পড়ুন
জাহাজ থেকে লুকিয়ে মায়ের সঙ্গে ফোনালাপ, ক্ষমা চান তৌফিকুল

জাহাজ থেকে লুকিয়ে মায়ের সঙ্গে ফোনালাপ, ক্ষমা চান তৌফিকুল

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‌“এমভি আবদুল্লাহ” থেকে লুকিয়ে মোবাইলে কল দিয়ে মায়ের সঙ্গে কথা বলেছেন তৌফিকুল ইসলাম। তৌফিকুল ওই জাহাজটির সেকেন্ড ইঞ্জিনিয়ার।   জাহাজটি জিম্মি হওয়ার পর স্ত্রী ও মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন তৌফিকুল।   খুলনা নগরীর বয়রা করিমনগর এলাকার বাসিন্দা মো. ইকবালের তৃতীয় সন্তান তৌফিকুল। ব্যক্তি জীবনে এক ছেলে ও এক মেয়ের বাবা তিনি। মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে কল দিয়ে মায়ের কাছে দোয়া ও মাফ চান। এ সময় তার মোবাইল ফোন নিয়ে যায় দস্যুরা। এর পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি পরিবারের। এখন তার পরিবারে শোকের মাতম চলছে।   তৌফিকুলের:
আরও পড়ুন
জাহাজে দস্যুদের হাতে জিম্মি আছেন যে ২৩ নাবিক

জাহাজে দস্যুদের হাতে জিম্মি আছেন যে ২৩ নাবিক

সোমালিয়ার দস্যুদের কবলে পড়া এমভি আব্দুল্লাহ নামে বাংলাদেশি মালিকানাধীন জাহাজে যে ২৩ নাবিক রয়েছেন, তাদের পরিচয় জানা গেছে। তারা সবাই বাংলাদেশি। নৌ মন্ত্রণালয় সূত্র জানায়, সমুদ্রগামী জাহাজটি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে এডেন উপসাগরে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। তাদের অনেকের হাতে অস্ত্র রয়েছে। বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ জাহাজটি আক্রান্ত হয়। তবে নাবিকেরা নিরাপদে রয়েছেন। নৌপরিবহন মন্ত্রণালয় বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, সোমালিয়া থেকে প্রায় ৪৫০ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে প্রায় ১০০ দস্যু জাহাজটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। তারা আরও জানান, জাহাজের নাবিকেরা নিরাপদে রয়েছেন। তাদের উদ্ধারে আন্তর্জাতিক:
আরও পড়ুন
রমজানেও খোলা থাকবে স্কুল

রমজানেও খোলা থাকবে স্কুল

পবিত্র রমজানে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার এ আদেশ দেন। এর ফলে রমজানে বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল থাকছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দিয়ে পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম ১৫ দিন চালু রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা গতকাল সোমবার চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনটি আজ:
আরও পড়ুন
রোজা রেখে দাঁত ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে?

রোজা রেখে দাঁত ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে?

চলছে রমজান মাস। মহান আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন বান্দাকে রমজান মাসে ফরজ রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এই রোজা পালন করার বেশকিছু নিয়ম ও বিধান রয়েছে- যা জানা জরুরি। এই রমজানে রোজা পালনে অনেক ছোট বিষয় আছে যে সম্পর্কে সঠিক ধারণা না থাকায় রোজা ভঙ্গ হতে পারে বা মাকরুহ হয়ে যেতে পারে। এরমধ্যে অন্যতম রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা। যা অনেকেই রোজা রেখে সকালে ঘুম থেকে উঠে করে থাকেন। এবার জেনে নেয়া যাক টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ঠিক থাকে না ভেঙে যায়? ইসলামি গবেষকরা বলেছেন, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না। কারণ, টুথপেস্ট তো কেউ:
আরও পড়ুন
চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হবে রমজান মাস। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এ তথ্য জানান। তিনি বলেন, দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। আজ সন্ধ্যা থেকে তারাবির নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে। ক্যালেন্ডার অনুযায়ী আরবি মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। মাসের শুরু অথবা শেষ চাঁদ দেখার ওপর:
আরও পড়ুন
ভালো খেজুর চেনার উপায়

ভালো খেজুর চেনার উপায়

স্বাস্থ্য সচেতনদের কাছে খেজুর একটি সুপারফুড হিসেবে বিবেচিত। খেজুর স্বাদেও যেমন সুস্বাদু, এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। ইসলামি গবেষকরা বলেন, ইফতারে খেজুর খাওয়া সুন্নত। রমজানে খেজুরের চাহিদা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেড়ে যায়। ফলে বাজারে এই চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রি করেন। তাই খেজুর কেনার আগে তাতে কৃত্রিম কোনো উপাদান মেশানো আছে কি না তা নিশ্চিত হয়ে নেবেন। খেজুর চেনার বেশ কিছু উপায় আছে। চলুন জেনে আসি- ভালো মানের খেজুরের চামড়া সাধারণত একটু কুঁচকানো হয়, তবে শক্ত নয়। আবার উপরের চামড়াও বেশি নরম হয় না, তবে চকচকে ও উজ্জ্বল হয়।আর যদি খেজুরের গায়ে দানাদার:
আরও পড়ুন
সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

১২ মার্চ পবিত্র রমজান মাস শুরুর তারিখ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গত ৫ ফেব্রুয়ারি (সোমবার) ১৪৪৫ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করা হয়। ইসলামিক ফাউন্ডেশন আরও জানায়, প্রথম রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সেহরির সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরু সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.