শীর্ষ নিউজ

ফাঁস হওয়া ফোনআলাপ, তামিমের লাইভের পর নেটিজেনদের ক্ষোভ

ফাঁস হওয়া ফোনআলাপ, তামিমের লাইভের পর নেটিজেনদের ক্ষোভ

নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সার্কাস বোর্ড নামে পরিচিতি দিয়েছিল সমর্থকরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রিকেটটাকেই সার্কাসে পরিণত করেছে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা। যার মূল কেন্দ্রে ছিলেন তামিমের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া এবং বিশ্বকাপের আগে সাকিবের দেওয়া সাক্ষাৎকার। এবার নতুন করে সার্কাসে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান। যেখানে সার্কাসটির ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেছে দেশের একটি মোবাইল আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান। বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজের ফোনআলাপ ফাঁস নিয়ে হৈচৈ পড়েছিলো দেশের ক্রিকেটাঙ্গনে। মূলত একটি মোবাইল আর্থিক লেনদেন প্রতিষ্ঠানের প্রচারকে কেন্দ্র করেই এই ফোনআলাপ:
আরও পড়ুন
দেশের ১১ অঞ্চলে হতে পারে ঝোড়ো বৃষ্টি

দেশের ১১ অঞ্চলে হতে পারে ঝোড়ো বৃষ্টি

ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল,:
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপের তপসিল ঘোষণা আজ

উপজেলা নির্বাচনে প্রথম ধাপের তপসিল ঘোষণা আজ

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তপসিল নির্ধারণ করতে সভায় বসতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় এ সভা হওয়ার কথা রয়েছে। সভার পর উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তপসিল ঘোষণা করা হতে পারে। বুধবার (২০ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বৃহস্পতিবার কমিশন সভা আছে। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ও উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা গেজেট হয়ে গেছে। অশোক কুমার দেবনাথ বলেন, বিধিমালায় ২৫০ জন ভোটারের স্বাক্ষরের বিষয়টি উঠিয়ে দেওয়া হয়েছে। এতে প্রার্থীদের জন্য উপজেলা ভোট করতে সহজ হবে। সংসদ:
আরও পড়ুন
ওয়ানডে র‌্যাংকিংয়ে দেশের সেরা বোলার এখন শরিফুল

ওয়ানডে র‌্যাংকিংয়ে দেশের সেরা বোলার এখন শরিফুল

আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিং তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে আছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ১১ ধাপ এগিয়ে ২৪তমস্থানে উঠেছেন শরিফুল। ৫৫৫ রেটিং নিয়ে বাংলাদেশের কোনো বোলারের এখন এটাই সেরা অবস্থান। সদ্য শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৫ উইকেট শিকারের সুবাদে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে শরিফুলের। বাংলাদেশের পক্ষে এই তালিকায় দ্বিতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। শ্রীলংকার বিপক্ষে সিরিজে অনুপস্থিত থাকায় অবনতি হয়েছে তার। ৭ ধাপ পিছিয়ে ৩১তমস্থানে নেমে গেছেন তিনি। শরিফুল-সাকিবের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সেরা অবস্থানে আছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সিরিজে ৪ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন এই অলরাউন্ডার। ৮ উইকেট নিয়ে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজে সর্বোচ্চ:
আরও পড়ুন
আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান ১২৯তম

আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান ১২৯তম

প্রকাশিত হয়েছে বিশ্বের সুখী দেশের তালিকা। এতে আবারও শীর্ষ স্থান দখল করেছে ফিনল্যান্ড। এ নিয়ে টানা সাতবার সুখী দেশের তালিকায় প্রথম স্থান দখল করল দেশটি তালিকায় সবচেয়ে কম সুখী দেশ আফগানিস্তান। আর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৩ দেশের মধ্যে ১২৯তম।  ফিনল্যান্ডের পর তালিকায় অন্য শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে- ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ইসরায়েল, নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া। এদিকে তালিকায় এশিয়ার দেশগুলোর মাঝে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে কুয়েত। মধ্যপ্রাচ্যের এই দেশটি সবচেয়ে সুখী দেশের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে। এছাড়াও তালিকায় সংযুক্ত আরব আমিরাত ২২তম অবস্থানে, সৌদি আরব ২৮তম অবস্থানে, সিঙ্গাপুর ৩০তম অবস্থানে রয়েছে। এছাড়া তাইওয়ান ৩১, স্পেন ৩৬, ইতালি:
আরও পড়ুন
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে, বিদেশে যাওয়ার সুযোগ নেই : আইনমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে, বিদেশে যাওয়ার সুযোগ নেই : আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দু’টি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। এ সংক্রান্ত আবেদনে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। আজ বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, ‘আগের শর্তে তার (খালেদা জিয়া) মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য মতামত দেয়া হয়েছে। চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার সুযোগ নেই। দেশেই তাকে চিকিৎসা নিতে হবে।’ মন্ত্রী বলেন, মানবিক কারণে খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয়া হলেও একইরকম মানবিক কারণ দেখিয়ে বিদেশে চিকিৎসা নিতে পাঠানোর বিধান:
আরও পড়ুন
ভরিতে স্বর্ণের দাম কমলো ১৭৫০ টাকা

ভরিতে স্বর্ণের দাম কমলো ১৭৫০ টাকা

রেকর্ড পরিমাণ দাম বাড়ানোর ১৩ দিন পর সোনার দাম কিছুটা কমা‌নোর ঘোষণা দি‌য়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ঘোষণা অনুযায়ী প্রতি ভরিতে দাম কমা‌নো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হ‌বে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা। আজ‌ পর্যন্ত যার দাম ছিল ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম ক‌মে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার:
আরও পড়ুন
রোজা মাকরুহ হয় যেসব কারণে

রোজা মাকরুহ হয় যেসব কারণে

রমজান মাসে রোজা রাখা মুসলমানের জন্য ফরজ। রোজাদার ব্যক্তি সুবহে সাদিকের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকে। এ ছাড়া যাবতীয় পাপকাজ পরিহারের নির্দেশ দেওয়া হয়েছে রোজাদারকে। ইসলামী আইনজ্ঞরা এমন কিছু বিষয়ের উল্লেখ করেছেন, যা রোজাদারের রোজা মাকরুহ করে ফেলে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—  ১.  গড়গড়াসহ কুলি করা : রোজা থাকা অবস্থায় গড়গড়াসহ কুলি করা এবং নাকের গভীরে পানি পৌঁছানো মাকরুহ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তুমি ভালোভাবে অজু করো এবং নাকের গভীরে পানি পৌঁছাও, যদি না তুমি রোজা থাকো। (সুনানে নাসায়ি, হাদিস : ৮৭) ২. বিনা প্রয়োজনে খাবারের স্বাদ নেওয়া : খাবারের স্বাদ গ্রহণ করা খাবার খাওয়ার সদৃশ। তাই:
আরও পড়ুন
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে হতে পারে ঝড়

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে হতে পারে ঝড়

দেশের চার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন
এ দেশে বঙ্গবন্ধু পরিবারই সবচেয়ে বড় আদর্শের জায়গা: ওবায়দুল কাদের

এ দেশে বঙ্গবন্ধু পরিবারই সবচেয়ে বড় আদর্শের জায়গা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ দেশে বঙ্গবন্ধু পরিবারই সবচেয়ে বড় আদর্শের জায়গা। সততা, সাহস দেখতে চান তাহলে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের দিকে তাকান। সোমবার তেজগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গেলো ১৫ বছরে এই পরিবারের কেউ ক্ষমতার বিকল্প কেন্দ্র হয়ে ওঠেননি। গায়ের জোরে নয়, লুটপাট করে নয়, এই পরিবারের সবাই সততার আদর্শে উজ্জীবিত।  তিনি আরও বলেন, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে নীরবে এসে, নিঃশব্দে চলে যান। কেউ টেরও পায় না। তার জন্যই ডিজিটাল বিপ্লব হচ্ছে দেশে।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.