শীর্ষ নিউজ

ব্যবসায়ীদের অধিক মুনাফার কারণে বাড়ছে পণ্যের দাম : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যবসায়ীদের অধিক মুনাফার কারণে বাড়ছে পণ্যের দাম : স্বরাষ্ট্রমন্ত্রী

‘অতি মুনাফালোভীরা চাঁদাবাজদের চেয়েও ভয়ানক’ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা অল্প দামে পণ্য কিনে তিনগুণ দামে বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে তদারকি করা সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৩ মার্চ) সকালে মিরপুরে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা-ইন-সাইবার সিকিউরিটি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজির থেকে অতিরিক্ত মুনাফার লোভে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায়। রমজানে যারা চাঁদাবাজি ও অধিক মুনাফা করছে তাদের স্পেশাল ফোর্সের আওতায় আনা হবে। নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না হলে সবাইকে আইনের আওতায় আনা হবে। এ নিয়ে নিয়মিত মনিটরিংয়ের কাজ চলছে। চাঁদাবাজি দেখলেই পুলিশকে অ্যাকশন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, চাঁদাবাজি রোধে:
আরও পড়ুন
ইন্দোনেশিয়ার উপকূলে নৌকা ডুবে ৭০ রোহিঙ্গার মৃত্যু: ইউএনএইচসিআর

ইন্দোনেশিয়ার উপকূলে নৌকা ডুবে ৭০ রোহিঙ্গার মৃত্যু: ইউএনএইচসিআর

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে একটি নৌকা ডুবে মিয়ানমারের ৭০ জনের বেশি রোহিঙ্গা ‘নিহত কিংবা নিখোঁজ’ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর একথা জানিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংগঠনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে সংস্থাটি জানায়, মৃতের সংখ্যা নিশ্চিত হলে এবছর এটিই হবে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। বুধবার জেলেরা ৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করার সময় সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছিল। আচেহ এর এক জেলে সম্প্রদায় বলেছে, তীব্র স্রোতে নৌকা উল্টে যাওয়ার পর তারা এর তলদেশের ওপর দাঁড়িয়ে ছিল। ইউএনএইচসিআর এর মুখপাত্র বারবারা বালুচ বলেন, নৌকাটিতে ১৫১ জন ছিল। তাদের ৭৫ জনকে স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার করেছে।:
আরও পড়ুন
সেহরিতে যেসব খাবার উচিত নয়

সেহরিতে যেসব খাবার উচিত নয়

রোজা রাখতে রাতের শেষ সময় খেতে হয়। সেহরির জন্য কোন খাবারগুলো ক্ষতিকর তা জানা জরুরি। কারণ সঠিক খাদ্য নির্বাচন করতে না পারলে তা আপনার স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ হতে পারে। রোজায় সুস্থতা ধরে রাখা জরুরি। যে কারণে সেহরির খাবারের প্রতি খেয়াল রাখা গুরুত্বপূর্ণ। ইফতার ও সেহরিতে কী খাচ্ছেন অথবা খাচ্ছেন না তার ওপর অনেকটাই নির্ভর করে পুরো রমজানজুড়ে আপনি কেমন থাকবেন। কিছু খাবার আছে যেগুলো সেহরির জন্য ক্ষতিকর। চলুন জেনে নেওয়া যাক- প্যাকেটজাত খাবার প্রক্রিয়াজাত, প্যাকেটজাত অথবা প্রসেসড ফুড খাবার সেহরিতে রাখবেন না। এসব খাবারে অস্বাস্থ্যকর চর্বি থাকে, যা হজম ব্যবস্থাকে ব্যাহত করতে পারে। যে কারণে দেখা দিতে পারে হজম সংক্রান্ত:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর কারণে দেশে কোনো খাদ্য সংকট নেই : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর কারণে দেশে কোনো খাদ্য সংকট নেই : বাণিজ্য প্রতিমন্ত্রী

ছবি : আরটিভি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশের কোনো মানুষ খাদ্য সংকটে নেই। সরকার টিসিবির মাধ্যমে সারাদেশে নিম্ন আয়ের মানুষের মাঝে সল্প মূল্যে খাদ্য পণ্য বিক্রি করছে। এ ছাড়াও সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় খাদ্য পণ্য সরবরাহ করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ মার্চ) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চবিদ্যালয়ের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী পরে দেলদুয়ার উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমূহে ক্লাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ) প্রকল্প এর অর্থায়নে ৭০টি বিদ্যালয়ে:
আরও পড়ুন
সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির সম্ভাবনা

সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির সম্ভাবনা

গত দুই দিন রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। তাতে কয়েক জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কিছুটা কেটেছে। বৃষ্টিপাতের এ ধারা আরো তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা:
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারদের স্বাক্ষর লাগবে না

উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারদের স্বাক্ষর লাগবে না

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট গ্রহণ ৮ মে। ২২ উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকি উপজেলায় ব্যালট পেপারে। প্রার্থীদের জামানতের টাকা অনেক বাড়ানো হয়েছে। তবে এবার স্বতন্ত্র প্রার্থী হতে দরকার হবে না ভোটারদের সমর্থনসূচক স্বাক্ষর। প্রার্থীরা ভোটের প্রচারণায় রঙ্গীন পোষ্টারও ছাপাতে পারবেন। ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চূড়ান্ত হয় চার ধাপের উপজেলার নির্বাচনের তফসিল।  বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তফসিল ঘোষণা করেন। প্রথম ধাপের ১৫২ উপজেলার ভোটের তারিখ ঘোষণা করেন। সে অনুযায়ী প্রথম ধাপের তফসিলের মনোয়নপত্র জমার:
আরও পড়ুন
৪১তম বিসিএস: নিয়োগের সুপারিশ পেলেন ২৪৫৩ জন

৪১তম বিসিএস: নিয়োগের সুপারিশ পেলেন ২৪৫৩ জন

৪১তম বিসিএস থেকে দুই হাজার ৪৫৩ জনকে নিয়োগের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২১ মার্চ) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। এর আগে গত বছরের ৩ আগস্ট এই বিসিএসে দুই হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছিল পিএসসি। অর্থাৎ ৬৭ জন বাদ পড়েছেন। নির্ধারিত শর্ত মেনে নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ২৮ এপ্রিল সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে যোগ দিতে বলা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আছেন ৩২১ জন। তারা সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ১৫৩ জন, পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন ১০০ জন। বাকিরা অন্যান্য ক্যাডারে নিয়োগ পেয়েছেন। ৪১তম:
আরও পড়ুন
এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫, সর্বোচ্চ ২৯৭০ টাকা

এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫, সর্বোচ্চ ২৯৭০ টাকা

এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এ ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপর্যুক্ত পণ্যগুলোর যেকোনো একটি পণ্য বা এর বাজারমূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য:
আরও পড়ুন
৮ মে ১৫২ উপজেলায় নির্বাচন, তপসিল ঘোষণা

৮ মে ১৫২ উপজেলায় নির্বাচন, তপসিল ঘোষণা

উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে। বৃহস্পতিবার (২১ মার্চ) এ তপসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে একইদিন বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ঘোষিত তপসিল অনুযায়ী প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলে শেষ সময় ১৫ এপ্রিল। যাচাই-বাছাই ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
ফাঁস হওয়া ফোনআলাপ, তামিমের লাইভের পর নেটিজেনদের ক্ষোভ

ফাঁস হওয়া ফোনআলাপ, তামিমের লাইভের পর নেটিজেনদের ক্ষোভ

নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সার্কাস বোর্ড নামে পরিচিতি দিয়েছিল সমর্থকরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রিকেটটাকেই সার্কাসে পরিণত করেছে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা। যার মূল কেন্দ্রে ছিলেন তামিমের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া এবং বিশ্বকাপের আগে সাকিবের দেওয়া সাক্ষাৎকার। এবার নতুন করে সার্কাসে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান। যেখানে সার্কাসটির ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেছে দেশের একটি মোবাইল আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান। বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজের ফোনআলাপ ফাঁস নিয়ে হৈচৈ পড়েছিলো দেশের ক্রিকেটাঙ্গনে। মূলত একটি মোবাইল আর্থিক লেনদেন প্রতিষ্ঠানের প্রচারকে কেন্দ্র করেই এই ফোনআলাপ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.