শীর্ষ নিউজ

বরিশালের প্রথম বিপিএলের শিরোপা জয়

বরিশালের প্রথম বিপিএলের শিরোপা জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে সবচেয়ে প্রবীণ তারকাদের নিয়ে দল গড়েছিল ফরচুন বরিশাল। তাই জুটেছিল ‘বুড়োদের দল’ তকমা। তবে সেই বুড়োরা হতাশ করেনি। প্রথমবারের মতো বিপিএলের শিরোপা উপহার দিয়েছে বরিশালবাসীকে। জমজমাট ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে বরিশাল। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জেমস ফুলার, ডেভিড মিলারের মতো বয়স্ক সব ক্রিকেটার বরিশালের একাদশে। সহসা দেখলে যে কেউই বলতে পারবে এরা অনেক সিনিয়র ক্রিকেটার। তাই এই দলের নামই হয়েছিল ‌‘বুড়োদের দল’। কিন্তু সেই বুড়োরাই তামিমের নেতৃত্বে শিরোপা দিলো বরিশালকে। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দশম আসরের ফাইনালে:
আরও পড়ুন
বিরল সূর্যগ্রহণ দেখবে বিশ্ব, দিন হবে রাতের মতো

বিরল সূর্যগ্রহণ দেখবে বিশ্ব, দিন হবে রাতের মতো

বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। আগামী ৮ এপ্রিল মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা হবে এই গ্রহণটি। পরে উত্তর আমেরিকা ঘুরে যাবে এ পূর্ণ সূর্যগ্রহণ। প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস এবং ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, ওই দিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হবে রাতের মতো অন্ধকার। উত্তর আমেরিকা মহাদেশের দেশ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে এ দৃশ্য দেখা যাবে। তবে সব সূর্যগ্রহণের মতো একই সঙ্গে পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে এর দর্শন মিলবে না। বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের সূর্যগ্রহণ খুবই বিরল। পূর্ণ সূর্যগ্রহণের তারিখে সূর্যোদয় বা সূর্যাস্তের মতো:
আরও পড়ুন
শনিবার ইন্টারনেটে থাকতে পারে ধীরগতি

শনিবার ইন্টারনেটে থাকতে পারে ধীরগতি

আগামী শনিবার (২ মার্চ) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দেশের প্রথম সাবমেরিন (সি-মি-উই-৪) ক্যাবলের মেরামত কাজ চলবে। এই সময়ে গ্রাহকরা ধীরগতির ইন্টারনেট পেতে পারেন বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে সংস্থাটি। বুধবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এজন্য আগামী ২ মার্চ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা সি-মি-উই-৪ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বা পুরোপুরি বন্ধ থাকবে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন সি-মি-উই-৫ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত:
আরও পড়ুন
বেইলি রোডে আগুনে পুড়ে ১১ জনের মৃত্যু

বেইলি রোডে আগুনে পুড়ে ১১ জনের মৃত্যু

এম এম টিপু সুলতান, খুলনা প্রতিনিধি: রাত একটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহবাগ থানার এস আই মহিদুল ইসলাম। তিনি জানান, তিনি ঢাকা মেডিকেলে আসা ১১ জন নিহত ব্যক্তির ছবি তুলেছেন। ঘটনাস্থলে আরো কতজন আছে তারা এখনো জানেন না। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিত উদ্দিন গণমাধ্যমকে বলেন, বেশ কয়েকজন মারা গেছেন। তবে সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনচার্জ শাহজাহান শিকদার রাত সোয়া ১২টায় জানান, সেখানে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুন লাগার পর ভবন থেকে নামতে গিয়ে ও আগুনে ১২ জন আহত হয়েছে।:
আরও পড়ুন
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ রোববার

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ রোববার

মার্চ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে রোববার (৩ মার্চ)। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। তিনি বলেন, চলতি বছরের মার্চ মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য রোববার (৩ মার্চ) বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন দাম ঘোষণা করা হবে। বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত মার্চ ২০২৪ মাসের Saudi CP (সৌদি কন্টাক্ট্র প্রাই) অনুযায়ী ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশে ৩ মার্চ:
আরও পড়ুন
আজ শপথ নিবেন সংরক্ষিত আসনের এমপিরা

আজ শপথ নিবেন সংরক্ষিত আসনের এমপিরা

আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় সংসদ ভবনের নীচতলায় শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন ও পরে বিরোধীদল জাতীয় পার্টি মনোনীত দুইজন সংসদ সদস্য শপথ নেবেন। শপথগ্রহণ শেষে তারা শপথ বইয়ে সই করবেন। তারা বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে। এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।:
আরও পড়ুন
কাবার ইমাম হতে চান বিশ্বজয়ী হাফেজ বশির

কাবার ইমাম হতে চান বিশ্বজয়ী হাফেজ বশির

এবার ইরানে কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৮০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করা বাংলাদেশের হাফেজ বশির আহমেদকে সংবর্ধনা দিলো ছাত্রলীগ। গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন প্রাঙ্গণে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এদিকে সংবর্ধনায় হাফেজ বশিকে একটি গিফট বক্স তুলে দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। ছাত্রলীগের পক্ষ থেকে এমন সম্মাননা পেয়ে আনন্দিত বশির ও তার শিক্ষক মাওলানা হাফেজ নেছার আহমেদ নেছারী। এ সময় হাফেজ বশির বলেন, আলহামদুলিল্লাহ! দেশবাসীর দোয়ায় আমি ইরানে কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছি। হাফেজদেকে সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানাই। এদিকে বশিরের শিক্ষক:
আরও পড়ুন
পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামলূক ভাষণও দেবেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হলো পুলিশ সপ্তাহ-২০২৪। প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) স্টল পরিদর্শন করবেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে ২০২৩ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ৪০০ জন বিপিএম ও পিপিএম পদক পাচ্ছেন। পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৩৫:
আরও পড়ুন
পাসপোর্ট হয়রানি আর কতদিন

পাসপোর্ট হয়রানি আর কতদিন

বাংলাদেশে সাধারণত তিন ধরনের পাসপোর্ট হয়। যথাক্রমে লাল, নীল ও সবুজ মলাটের। লাল মলাট হচ্ছে, কূটনৈতিক পাসপোর্ট। নীল মলাট হচ্ছে, সরকারি কর্মজীবীদের পাসপোর্ট। অপরদিকে সবুজ মলাটের পাসপোর্ট হচ্ছে সর্ব সাধারণের জন্য। যে পাসপোর্ট সংগ্রহ করতে পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে দেশের নিরীহ মানুষের। যা কোনো মতেই কাম্য নয়। কারণ সমগ্র বিশ্বের মানুষের জন্যই পাসপোর্ট প্রাপ্তি হচ্ছে নাগরিকের অন্যতম একটি অধিকার। যে অধিকার আদায়ের ক্ষেত্রে অনিয়মের শিকার হচ্ছেন হাজারো—লাখো মানুষ। পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়তই এ ধরনের হয়রানির শিকার হচ্ছেন তারা। বিষয়টাকে উন্নীত করার প্রয়াসে সরকার সচেষ্ট হলেও কিছু অসাধু কর্মকর্তা—কর্মচারীর অপকৌশলের কারণে মানুষ হয়রানির কবলে পড়ছে। তুলনামূলক বিদেশে অবস্থানরত:
আরও পড়ুন
পদত্যাগ করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এবং পশ্চিম তীর-জেরুজালেমে সহিংসতা বৃদ্ধি ও অনাহারে মানুষ মারা যাওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) পদত্যাগ করেছেন তিনি। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। খবর আল জাজিরা। মোহাম্মদ শাতায়েহ বলেন, ইসরায়েলি গণহত্যার পরবর্তী পর্যায় এবং এর চ্যালেঞ্জগুলির জন্য নতুন সরকারি ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন ফিলিস্তিনে। এ জন্য ফিলিস্তিনে ঐক্য প্রয়োজন। এছাড়া ফিলিস্তিনের ভূমিতে কর্তৃত্বের ঐক্যের সম্প্রসারণ প্রয়োজন। ফিলিস্তিনের পশ্চিম তীরের বিরজেইত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মধ্যে দিয়ে তার কর্মজীবন শুরু মোহাম্মদ শাতায়েহ। তিনি ১৯৯৫ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ফিলিস্তিনের নির্বাচন কমিশনের সেক্রেটারি জেনারেল ছিলেন। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.