সময়ের আগে বাজার ভরে গেছে অপরিপক্ব টক লিচুতে
আসি আসি করছে স্বাদে ভরা লিচুর মৌসুম। কিন্তু উপযুক্ত সময়ের আগেই বাজার ভরে গেছে অপরিপক্ব টক লিচুতে। লালচে গোলাপি ও কিছুটা সবুজ রঙের লিচুগুলো পরিপক্ব হয়ে বাজারে আসতে এখনো ৭ থেকে ১০ দিনের মতো সময় লাগার কথা। অতি মুনাফার আশায় আগেই নিয়ে আসা হয়েছে এ লিচু। ভালো জাতের কোনো লিচু এখনো বাজারে আসেনি। বাজারজুড়ে বিক্রি হচ্ছে মূলত বারোয়ারি জাতের লিচু। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বাজারে আসবে আগাম জাতের মাদ্রাজি ও বোম্বাই লিচু। এর ঠিক পরেই আসবে চায়না থ্রি ও বেদেনা জাতের লিচু। রোববার (১৯ মে) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাজার থেকে শুরু করে অলিগলি সর্বত্র মৌসুমি:
