শীর্ষ নিউজ

নিম্নচাপে রূপ নিলো লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

নিম্নচাপে রূপ নিলো লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। আজ শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপ-পরিচালক শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। এছাড়া আমাদের পক্ষ থেকে সাগরে মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি চলে আসতে বলা হয়েছে। কারণ নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও সাগর উত্তাল রয়েছে।’ শামীম হাসান বলেন, ‘নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এটি বাংলাদেশের সুন্দরবন, খুলনা এবং তৎসংলগ্ন কলকাতা, পশ্চিমবঙ্গ অঞ্চল দিয়ে অতিক্রম করতে পারে।’ তিনি জানান, ধারণা করা হচ্ছে ২৬ মে ঝড়টি হতে পারে। তবে এখনও এটি:
আরও পড়ুন
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের তিন দেশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের তিন দেশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা ঘোষণা করেছে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। দেশগুলোর নেতারা জানিয়েছেন, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতেই তাদের এ উদ্যোগ। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বুধবার বলেছেন, দ্বি-রাষ্ট্র সমাধান ইসরায়েলের সর্বোত্তম স্বার্থ ছিল। আগামী ২৮ মের মধ্যে এই স্বীকৃতি আসতে পারে। তিনি বলেন, স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না। নরওয়ের ঘোষণার পরপরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, তার দেশও ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। হ্যারিস বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। আমরা সবাই এখন এ সিদ্ধান্ত কার্যকরে জাতীয়ভাবে পদক্ষেপ নেবে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ:
আরও পড়ুন
৫ কোটি টাকার চুক্তিতে এমপি আনার খুন

৫ কোটি টাকার চুক্তিতে এমপি আনার খুন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দিনভর নানান গুঞ্জনের পরে জানা গেলো, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহীন। তিনি ঝিনাইদহের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক। শাহীনের ভাই ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মেয়র। এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থি নেতা আমানউল্লাহ আমানকে। আনারকে হত্যার জন্য পাঁচ কোটি টাকা দিতে চেয়েছিলেন আক্তারুজ্জামান শাহীন। হত্যাকাণ্ডের আগে আমানকে কিছু টাকা দেওয়া হয়। হত্যাকাণ্ডের পর বাকি টাকা দেওয়ার কথা ছিল। তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। জানা যায়, কলকাতায় বসে হত্যার চূড়ান্ত:
আরও পড়ুন
নিখোঁজ এমপি আনারের মরদেহ কলকাতা থেকে উদ্ধার

নিখোঁজ এমপি আনারের মরদেহ কলকাতা থেকে উদ্ধার

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে চিকিৎসা করাতে ভারতে যাওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই সংসদ সদস্যের। রোববার (১৯ মে) পরিবারের পক্ষ থেকে তিনদিন ধরে এমপির সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার বিষয়টি রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গিয়ে জানানো হয়। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ বলেন, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরের মিম’র সংগীতে জাতীয় অর্জন

লক্ষ্মীপুরের মিম’র সংগীতে জাতীয় অর্জন

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর; জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ সংগীত ক্যাটাগরিতে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজ এর শিক্ষার্থী হুমায়রা মিম জেলা এবং বিভাগ (চট্টগ্রাম) শেষে জাতীয় পর্যায়ে গিয়ে সারা দেশের প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতায় দেশাত্মবোধক এবং লোকসংগীত বিভাগে ক্রমান্বয়ে ২য় স্থান অর্জন করেছে। সোম ও মঙ্গলবার (২০ ও ২১ মে) ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়, এতে দেশের প্রতিটি বিভাগসমূহ থেকে ১জন করে অংশ নেয়। আর এতে দেশাত্মবোধক এবং লোকসংগীত উভয় ক্যাটাগরিতে মিম ২য় স্থান অর্জন করেন। মিম রায়পুর সরকারি কলেজের ২০২২-২৩ সেশনের বিবিএস (ডিগ্রি পাস কোর্স) এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জানা যায়, মিম লক্ষ্মীপুর:
আরও পড়ুন
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলার ভোট মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় তা শেষ হয়। ভোটগ্রহণ চলাকালে জালভোট, এজেন্টদের বের করে দেওয়াসহ নানা ধরনের অনিয়ম হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোট শেষ হওয়ার পর কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় একজনকে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিন ১৫৬ উপজেলার মধ্যে ২৪ উপজেলায় ভোট হয়েছে ইভিএমে। বাকিগুলোতে ব্যালট বাক্সে ভোটগ্রহণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে ৭টি উপজেলায় চেয়ারম্যান পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ২টি উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা:
আরও পড়ুন
রাইসির মৃত্যু: বাড়লো তেলের দাম

রাইসির মৃত্যু: বাড়লো তেলের দাম

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর খবরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অনুযায়ী, সোমবার (২০ মে) সকালে প্রতি ব্যারেল তেল ৮৪.২৪ ডলারে বিক্রি হয়েছে। যা আগের সেশনে ছিল ব্যারেল প্রতি ৮৩.৯৮ ডলার। অর্থাৎ প্রতি ব্যারেলে দাম বেড়েছে ০.৩১% শতাংশ। অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও (ডব্লিউটিআই) একই সময়ে ব্যারেল প্রতি ৭৯.৮১ ডলারে লেনদেন করেছে। যা আগের সেশনে ছিলো ব্যারেল প্রতি ৭৯.৫৮ ডলার। অর্থাৎ আগের তুলনায় দাম বেড়েছে ০. ২৯ শতাংশ। ওপেকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ইরানে প্রতিদিন ৩০ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদিত হয়। রবিবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট:
আরও পড়ুন
অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন ম্যাকগার্ক

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন ম্যাকগার্ক

চলমান আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে বিধ্বংসী ব্যাটিং করে নজর কেড়েছিল তরুণ অজি ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। অনেকেই ধারণা করেছিলেন বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন তিনি। তবে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শদের ধারাবাহিকতায় সুযোগ হয়নি অস্ট্রেলিয়ার হয়ে দুইটি ওয়ানডে খেলা ম্যাকগার্কের। তবে কেউ চোটে পড়লে হয়ত কপাল খুলতে পারে ম্যাকগার্কের। কারণ, ভ্রমণ রিজার্ভ হিসেবে দুইজনের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আইপিএলে দুর্দান্ত খেলা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের সাথে আছেন ম্যাথু শর্ট। স্কোয়াডে থাকা কোন ক্রিকেটার চোটে পড়লে সুযোগ পাবেন তারা। অস্ট্রেলিয়ার নির্বাচকদের প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, দলের সাথে এক রিজার্ভ খেলোয়াড় নেওয়ার পরিকল্পনা থাকলেও ফ্রেজার-ম্যাকগার্কের ফর্ম তাকে দলে সুযোগ করে দিয়েছে।
আরও পড়ুন
১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (২০ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, রাজশাহী, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসি

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসি

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি। সোমবার (২০ মে) এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি জানিয়েছি, ইরানের রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিসহ হেলিকপ্টারের অন্যান্য আরোহীরা ‘শহীদ’ হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে উদ্ধারকারী দলের চিকিৎসকরা বলেছেন, তারা দুর্ঘটনাস্থলে জীবনের ‘কোনো চিহ্ন’ খুঁজে পাননি। এর আগে, রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর এর সন্ধান পেতে বেগ পেতে হয়েছিল:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.