শীর্ষ নিউজ

আজ থেকে শুরু একাদশে ভর্তি আবেদন

আজ থেকে শুরু একাদশে ভর্তি আবেদন

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ রোববার থেকে। চলবে আগামী ১১ জুন পর্যন্ত। আর ক্লাস শুরু হবে আগামী ৩০ জুলাই। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে।  ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, শিডিউল অনুযায়ী প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৩ জুন। শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে ২৯ জুনের মধ্যে। দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে ৩০ জুন থেকে। যা চলবে ২ জুলাই পর্যন্ত। দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ৪ জুলাই। একইদিন পছন্দক্রম অনুযায়ী প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী ভর্তি:
আরও পড়ুন
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ৫ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ৫ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা

ঘূর্ণিঝড় রিমালের কারণে ১৫ অঞ্চল ও উপকূলীয় দ্বীপাঞ্চলে ৫ ফিটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়াও কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ পরিণত হয়েছে। এটি আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪০৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। তিনি জানান, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪:
আরও পড়ুন
মোস্তাফিজের ৬ উইকেট

মোস্তাফিজের ৬ উইকেট

অধিনায়ক, ওপেনার, আগের দুই ম্যাচের জয়ের নায়ক; চারজনকে ছাড়াই সিরিজের শেষ ম্যাচে খেলতে নেমেছিল যুক্তরাষ্ট্র। তবুও তারা শুরুটা পেয়েছিল বেশ দারুণ। কিন্তু সেটি লম্বা হয়নি। সাকিব আল হাসানের হাত ধরে প্রথম উইকেট আসে। এরপর রেকর্ড গড়া ছয় উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেন মোস্তাফিজুর রহমান। প্রিইরে স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। এ ম্যাচের একাদশে সবমিলিয়ে চারটি বদল নিয়ে আসে যুক্তরাষ্ট্র। প্রথম সারির ক্রিকেটারদের বসিয়ে দেয় তারা। তবুও শুরুটা ভালো হয় তাদের। প্রথম চার ওভারে কোনো উইকেট না হারিয়েই ৩৫ রান তোলে তারা।:
আরও পড়ুন
ঘূর্ণিঝড় রেমাল: মোংলা-পায়রায় ৭ নম্বর বিপদ সংকেত

ঘূর্ণিঝড় রেমাল: মোংলা-পায়রায় ৭ নম্বর বিপদ সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চারটি সমুদ্র বন্দরের ওপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২৫ মে) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য জানান।   মো. তরিফুল নেওয়াজ জানান, ‘গভীর নিম্নচাপটি সন্ধ্যা ছয়টার দিকেই ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ পরিণত হয়েছে। এ কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।’   তিনি জানান, ‘ঘূর্ণিঝড়টি:
আরও পড়ুন
লিটনের বিকল্প হিসেবে বিজয়!

লিটনের বিকল্প হিসেবে বিজয়!

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফর্ম ভোগাচ্ছে বাংলাদেশ দলকে। জিম্বাবুয়ে সিরিজে ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে পারেননি। যদিও সিরিজ জয়ের পর ব্যাটারদের পারফরম্যান্স অনেকটাই ঢাকা পড়ে গেছে। বিশেষ করে লিটন দাস-সৌম্য সরকাররা যুক্তরাষ্ট্রেও নিজেদের মেলে ধরতে পারছেন না। যদিও বিশ্বকাপের দল চূড়ান্ত হয়ে যাওয়ায় তাদের কাউকে বাদ দেয়ার সুযোগ নেই বাংলাদেশ দলের নির্বাচকদের। বিশ্বকাপের মূল দলের সঙ্গে দুজন অতিরিক্ত ক্রিকেটারও রাখা হয়েছে। আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ দলের সঙ্গেই যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। যদিও অতিরিক্ত ক্রিকেটার হিসেবে নেই কোনো টপ অর্ডার ব্যাটার। বিশ্বকাপে টপ অর্ডারের কেউ চোটে পড়লে ডাকা হতে পারে এনামুল হক বিজয়কে। আর উইকেটরক্ষক হিসেবে বিবেচনায় আছেন নুরুল হাসান সোহানও।:
আরও পড়ুন
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ৩ নম্বর সতর্ক সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দেওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আজ সন্ধ্যা থেকে সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সমুদ্র তীরবর্তী অঞ্চলে পড়তে শুরু করবে। আর মধ্যরাত থেকে পুরোপুরি প্রভাব পড়া শুরু হতে পারে। সেজন্য সমুদ্র বন্দর সমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও ঘনীভূত হয়ে শক্তিশালী হচ্ছে। এদিকে শনিবার (২৫ মে) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৭) বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন:
আরও পড়ুন
নতুন শিক্ষাক্রমে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ থাকছে না

নতুন শিক্ষাক্রমে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ থাকছে না

নতুন শিক্ষাক্রমে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ (গ্রেড পয়েন্ট অ্যাভারেজ) বা অন্য কোনো গ্রেডিং থাকছে না। শুধু বিষয়ভিত্তিক পারফরম্যান্স ইনডিকেটর দেওয়া হবে। আর প্রত্যেক বিষয় মূল্যায়নে সাতটি পর্যায় বা স্কেল দেওয়া হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, নতুন মূল্যায়ন পদ্ধতিতে কোন নম্বর থাকবে না। পরিবর্তে, শিক্ষার্থীদের ‘অনন্য’, ‘অর্জনমুখী’, ‘অগ্রগামী’, ‘সক্রিয়’, ‘অনুসন্ধানী’, ‘বিকাশমান’ এবং ‘প্রারম্ভিক’ এই সাতটি স্তরের মধ্যে একটিতে মূল্যায়ন করা হবে। সবচেয়ে ভালো করলে ‘অনন্য’ স্তর পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, নতুন মূল্যায়ন পদ্ধতি এই মাসের মধ্যেই চূড়ান্ত হতে পারে। ন্যাশনাল কারিকুলাম কো-অর্ডিনেশন কমিটির আগামী বৈঠকে এটি অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। আন্ত:শিক্ষা:
আরও পড়ুন
ঢাকায় কুরুলুস উসমানের নায়ক

ঢাকায় কুরুলুস উসমানের নায়ক

ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় তুর্কি সিরিয়াল ‘কুরুলুস উসমান’ সিরিজের নায়ক । শুক্রবার (২৪ মে) ঢাকার মাটিতে পা রাখেন এই অভিনেতা। বর্তমানে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন বুরাক অ্যাজিভিট। ঢাকায় পৌঁছানোর আগে গত ২৩ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা নিজেই জানান, ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। মূলত বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন বুরাক অ্যাজিভিট। আগামী ২৬ মে বাংলাদেশে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্ম নেন ৬ ফুট উচ্চতার সুদর্শন বুরাক অ্যাজিভিট। তার বাবার নাম বুলেন্ত অ্যাজিভিট এবং মা শেয়হান অ্যাজিভিট। বুরসান দেনিস নামের এক বোন আছে বুরাক অ্যাজিভিটের। তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াশোনা করেছেন:
আরও পড়ুন
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুপুরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুপুরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

দেশের অধিকাংশ জায়গায় তাপপ্রবাহ বিস্তার লাভ করে বাড়ছে গরমের দাপট। এরইমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে প্রবলবেগে আঘাত হানতে পারে ‘রেমাল’ নামক এ ঘূর্ণিঝড়টি। শনিবার (২৫ মে) সকালে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের দেয়া তথ্য অনুযায়ী, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর:
আরও পড়ুন
একাদশে ভর্তির আবেদন শুরু কাল

একাদশে ভর্তির আবেদন শুরু কাল

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গত ১২ মে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। এ বছর শিক্ষার্থীদের ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামীকাল ২৬ মে থেকে। যা চলবে  ১১ জুন পর্যন্ত। আর ক্লাস শুরু হবে আগামী ৩০ জুলাই থেকে। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, সিডিউল অনুযায়ী প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৩ জুন। শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে ২৯ জুনের মধ্যে। দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে ৩০ জুন থেকে। যা চলবে ২ জুলাই পর্যন্ত। দ্বিতীয় ধাপে আবেদনকৃত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ৪ জুলাই। একই দিন পছন্দক্রম:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.