শীর্ষ নিউজ

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রা করবে ছাত্রলীগ

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রা করবে ছাত্রলীগ

প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘তুমি দেশের, তুমি দশের’ শোভাযাত্রা ও সমাবেশ করবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার (১৪ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।   বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে ‘তুমি দেশের, তুমি দশের’ শীর্ষক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া কর্মসূচি অংশ হিসেবে পর দিন শুক্রবার (১৭ মে) ঢাকা জেলা আওয়ামী লীগ অফিস, তেজগাঁও বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ।   সেই সঙ্গে:
আরও পড়ুন
২৩ নাবিক নিয়ে দেশে ফিরল এমভি আবদুল্লাহ

২৩ নাবিক নিয়ে দেশে ফিরল এমভি আবদুল্লাহ

জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ প্রায় এক মাস পর দেশে পৌঁছেছে। ২৩ জন নাবিক নিয়ে সোমবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুতুবদিয়ার বহির্নোঙরে ভিড়েছে জাহাজটি। জাহাজে থাকা ২৩ নাবিক সুস্থ রয়েছেন বলে জানা গেছে।   দুই মাস আগে সোমালিয়া উপকূলে দস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজটি জিম্মির পর মুক্তিপণ দিয়ে মুক্ত করা হয়। তারপর পণ্য খালাস ও নতুন পণ্য নিয়ে জাহাজটি রওনা হয় বাংলাদেশের পথে। দীর্ঘ দুই মাস পর অবশেষে জাহাজটির নাবিক ও তাদের স্বজনদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। জানা গেছে, মঙ্গলবার (১৪ মে) দুপুরের পর নাবিকরা কুতুবদিয়া থেকে চট্টগ্রাম ফিরবেন। এরইমধ্যে এমভি আবদুল্লাহর:
আরও পড়ুন
তাসকিনের ইনজুরিতে কপাল খুলতে পারে হাসানের

তাসকিনের ইনজুরিতে কপাল খুলতে পারে হাসানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তবে চার-ছক্কার এই টুর্নামেন্টের আগে টাইগার পেসার তাসকিন আহমেদের খেলা নিয়ে শঙ্কায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের সিরিজে ইনজুরিতে পেড়েছেন তাসকিন। এদিকে একদিন বাদেই বিশ্বকাপ খেলেতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। তাই দ্রুততম সময়ের মধ্যে তাসকিনের বিকল্প পেসার খোঁজা ছাড়া কোনো উপায় নেই বিসিবির সামনে।   জানা গেছে, তাসকিনের বিকল্প পেসার হিসেবে হাসান মাহমুদকে বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে। সোমবার (১৩ মে) হাসানের সঙ্গে কথাও বলেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।   বিকল্প হিসেবে হাসানের বিষয়টি দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টিম ম্যানেজমেন্টের এক সদস্য। তিনি বলেন, হাসান আমাদের পুলের সদস্য। চট্টগ্রামে তিন:
আরও পড়ুন
একাদশে ভর্তি আবেদন শুরুর তারিখ ও ভর্তি ফি

একাদশে ভর্তি আবেদন শুরুর তারিখ ও ভর্তি ফি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের পর এবার একাদশে ভর্তির অপেক্ষায় শিক্ষার্থীরা। দু’একদিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে শিক্ষাবোর্ডগুলো। ঢাকা বোর্ডের সূত্রে জানা যায়, একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হবে ২৬ মে। তিন ধাপে আবেদন নেওয়া হবে৷ অনলাইনে আবেদন চলবে। নির্ধারণ করা হয়েছে কলেজে সর্বোচ্চ ভর্তি ফি। বিভিন্ন সূত্র জানিয়েছে, আগামী ২৬ মে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। এ প্রক্রিয়া চলতে পারে ১১ জুন পর্যন্ত। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়। দু’একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ঢাকা বোর্ড সূত্রে জানা যায়, রাজধানীর কলেজগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ ৭৫০০, ইংরেজি মাধ্যমে:
আরও পড়ুন
রাত পোহালেই ঘরে ফিরবেন নাবিকরা, বরণ করে নেবে পরিবার

রাত পোহালেই ঘরে ফিরবেন নাবিকরা, বরণ করে নেবে পরিবার

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিকে নিয়ে সোমবার রাতে কুতুবদিয়া চ্যানেলে নোঙর করবে। রাত পোহালে মঙ্গলবার বিকেলে সদরঘাট জেটিতে অপেক্ষা করবেন নাবিকদের পরিবার। সেখানেই তাদের বরণ করে নেবেন পরিবারের সদস্যরা। নাবিকদের স্বজনদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। ৬৪ দিন পর জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা ঘরে ফিরছেন। দীর্ঘ অপেক্ষার অবসানে নাবিকরা তীরে এলে সেখানেই তাদের বরণ করতে চান স্বজনরা। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, রোববার সকালে জাহাজটি বঙ্গোপসাগরে দেশের জলসীমায় প্রবেশ করেছে। কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম  বলেন, ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে গত ২৯:
আরও পড়ুন
এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ফেল করায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তার নাম প্রিন্স হাসান মাহাতী (১৭)। আজ রোববার ফলাফল ঘোষণার পর বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। শহরের মোহাম্মদ পাড়ায় বড় বোন বৈশাখী বেগমের ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। শিক্ষার্থী প্রিন্স হাসান মাহাতী গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের শরীফ মহসিন আলী বেল্টুর ছেলে। সে এ বছর মেরী গোপীনাথপুর খন্দকার শামসুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। গোপালগঞ্জ সদর থানার এসআই বিপ্লব কুমার দাস ঘটনার এসব তথ্য নিশ্চিত করেন। বিপ্লব কুমার দাস বলেন, ‘প্রিন্স হাসান মাহাতী এসএসসি:
আরও পড়ুন
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮৩.০৪ শতাংশ

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮৩.০৪ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১২ মে) সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, আজ সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ফলাফলের কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী। গত ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং:
আরও পড়ুন
আজ বিশ্ব মা দিবস

আজ বিশ্ব মা দিবস

মা— পৃথিবীর মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা- প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল। আজ পৃথিবীর সেই সকল মমতাময়ীর সম্মানে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় দিনটি। আসলে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। প্রতিটি মায়েরই সন্তানের ভালোবাসা প্রাপ্য প্রতিদিনই। তবুও দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, নিজের সব স্বাদ-আহ্লাদ সন্তানের নামে:
আরও পড়ুন
টানা পঞ্চম শিরোপা জিতে নতুন ইতিহাস গড়লো বসুন্ধরা কিংস

টানা পঞ্চম শিরোপা জিতে নতুন ইতিহাস গড়লো বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন হওয়ার মাত্র একটি জয় দূরে ছিল বসুন্ধরা কিংস। আজ মোহামেডানকে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই সেই নতুন ইতিহাস গড়ে ফেললো অস্কার ব্রুজোনের শিষ্যরা। আজ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ২-১ গোলে জয় তুলে নিয়েছে কিংস। জোড়া গোল করেছেন দলটির ব্রাজিলিয়ান তারকা দরিয়েলতন গোমেজ। মোহামেডানের হয়ে একটি গোল শোধ করেছেন মিডফিল্ডার মিনহাজুল আবেদিন বাল্লু। ১৫ ম্যাচ খেলে ১৩টি জয় ও ১টি ড্রয়ে ৪০ পয়েন্ট হলো চ্যাম্পিয়ন বসুন্ধরার। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের সংগ্রহ ২৮ পয়েন্ট। পরের তিন ম্যাচে জিতলেও কিংসকে ধরতে পারবে না তারা। আর মোহামেডানের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তিনে আছে:
আরও পড়ুন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কাল

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কাল

২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল রবিবার (১২ মে) প্রকাশিত হবে। এ দিন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষাসংশ্লিষ্টরা।     পরে বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি এবং অনলাইনে একযোগে পরীক্ষার ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড  ঢাকার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা রোল ও রেজিষ্ট্রেশন নম্বরের মাধ্যমে www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোড করতে পারবে। এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC টাইপ করে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দিয়ে রোল এবং পরীক্ষার সাল টাইপ করতে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.