শীর্ষ নিউজ

রাত ১টার মধ্যে ঝড় বইতে পারে যে ১০ অঞ্চলে

রাত ১টার মধ্যে ঝড় বইতে পারে যে ১০ অঞ্চলে

দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ই মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশার, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে রাত ১টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে ৩ পরিবর্তন

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে ৩ পরিবর্তন

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামছে শান্তরা।   সেই লক্ষ্যে দলে ৩ পরিবর্তন নিয়ে চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে হলেও এবার খেলা গড়াবে ঢাকায়। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। তাই প্রথমে ব্যাটিং করতে মাঠে নামছে টাইগাররা।
আরও পড়ুন
লাগামহীন সবজির বাজার, বেগুনের কেজি ১২০

লাগামহীন সবজির বাজার, বেগুনের কেজি ১২০

বাজারে স্বস্তির কোনো লক্ষণই নেই। মাছ-মাংস, ডিম, সবজি ও মসলাসহ বেশির ভাগ পণ্যের দাম চড়া। এক কেজি বেগুনের দাম এখন ১০০-১২০ টাকা। কাঁকরোল-বরবটিরও দর একই। আর সজনে ডাটা বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা দরে। এমনকি সস্তা দামে পরিচিত পেঁপের কেজিও এখন ৮০ টাকা।   শুক্রবার (১০ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পটল আর ঢেঁড়শ বিক্রি হচ্ছে মানভেদে ৬০-৮০ টাকার মধ্যে। এছাড়া অন্যান্য সবজির দাম এর ওপরে। গাজর-শসা ও টমেটোও ৮০-১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর প্রতিকেজি কাঁচা মরিচের দাম ৪০ টাকা বেড়ে ১৬০ টাকায় উঠেছে। রামপুরা বাজারের সবজি বিক্রেতা ইউনুস আলী বলেন, সব সবজির দাম চড়া। গেলো সপ্তাহে প্রচণ্ড:
আরও পড়ুন
৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৬ জন প্রার্থী। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সরকারি কর্মকমিশনের (পিএসসি) বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশিত হয়। সরকারি কর্ম কমিশন-পিএসসির ওয়েবসাইট-এ ফলাফল দেখা যাবে। এর আগে, গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা হয়। সূত্র জানিয়েছে, ৪৬তম বিসিএস প্রিলিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫ শতাংশ। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে:
আরও পড়ুন
কারবালার ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল ১৫ আগস্ট: প্রধানমন্ত্রী

কারবালার ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল ১৫ আগস্ট: প্রধানমন্ত্রী

কারবালার ময়দানের যে ঘটনা ঘটেছে তারই পুনরাবৃত্তি ১৫ আগস্ট ঘটেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ মে) দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, কারবালা ময়দানে নারী ও শিশুদের হত্যা করা হয়নি। কিন্তু বাংলাদেশে পঁচাত্তরের ১৫ আগস্ট নারী-শিশু কেউ রেহাই পায়নি। তিনি বলেন, ওই দিন আমি ও আমার ছোট বোন বিদেশে থাকায় বেঁচে যাই। কিন্তু এই বেঁচে যাওয়াটাও বড় কষ্টের। ছয় বছর দেশে আসতে পারিনি। ইসরায়েলের ওপর ক্ষোভ প্রকাশ করে সরকারপ্রধান বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তারা নারী-শিশু কাউকে রেহাই দিচ্ছে না। ফিলিস্তিনিদের অধিকার কেউ কেড়ে নিতে পারে না।:
আরও পড়ুন
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরও এক দেশ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরও এক দেশ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ বাহামাস। সম্প্রতি বেশ কিছু রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এবার এই তালিকায় যুক্ত হলো বাহামাসের নাম। বুধবার (০৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এক বিবৃতিতে বাহামাসের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা ‘ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে ক্যারিবীয় সম্প্রদায়ের ঐকমত্যে’ যোগ দিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাহামাস ১৯৭৩ সালে স্ব-নিয়ন্ত্রণের একটি আইনের মাধ্যমে একটি স্বাধীন জাতি হয়ে ওঠে। তাই, বাহামাস ফিলিস্তিনি জনগণের স্ব-নিয়ন্ত্রণের আইনি অধিকারকে সমর্থন করে। এর আগে গত সপ্তাহে ত্রিনিদাদ ও টোবাগো সরকার ঘোষণা করেছে, তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এছাড়া চলতি মাসের:
আরও পড়ুন
‘আমরা ভোট দিলে বাইরে ভোটার দেখা যাবে না’

‘আমরা ভোট দিলে বাইরে ভোটার দেখা যাবে না’

 দেশের ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে আজ। এদের মধ্যে একটি কুমিল্লার লাকসাম উপজেলা। বুধবার (৮ মে) সকাল  ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। তবে সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি কম। অন্যান্য সব কেন্দ্রের মতো নরপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরেও লোকজন কম দেখা গেল। মানুষের জটলা নেই সেখানে। একটু পর পর মোবাইল টিম কেন্দ্র ঘুরে যাচ্ছে। বাইরে র‌্যাব টিমের টহল। ভোটার লাইনে ১৮-১৯ বয়সী পাঁচ-ছয়জন তরুণকে অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়া ভোটার ছিল হাতেগোণা। অন্যান্য ভোটারদের মতো তারা কেন্দ্রে প্রবেশ করে ভোট দিচ্ছে না। গলায় একজন প্রার্থীর ব্যাজ ঝুলিয়ে তারা সারিতেই দাঁড়ানো। আপনারা ভোট দিচ্ছেন না কেন জানতে:
আরও পড়ুন
দুপুরের মধ্যে ১৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দুপুরের মধ্যে ১৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৮ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং:
আরও পড়ুন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ৫৯ জেলার ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ শুরু হবে। প্রথম ধাপের এই নির্বাচনে ১৩৯ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হচ্ছে। এই ধাপে মোট ১ হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ মোট ২৮জন প্রার্থী ইমোমধ্যে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এ ছাড়া হাতিয়া, মুন্সীগঞ্জসদর, বাগেরহাট সদর, পরশুরাম ও:
আরও পড়ুন
পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন

পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন

টানা ৫ম বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৭ মে) স্থানীয় সময় দুপুরে দিকে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেইন্ট অ্যান্ড্রিউ হলে শপথ নেন তিনি। খবর এএফপির। এর আগে গত মার্চে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এতে ৮৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন পুতিন। প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির সব সরকারি-বেসরকারি সব টেলিভিশন চ্যানেল সরাসরি এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্প্রচার করেছে। ৭১ বছর বয়সী এই নেতার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে রুশ সরকারের সব উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের নিমন্ত্রণ করা হয়েছিল। ইউক্রেনে সামরিক অভিযান ঘিরে ব্যাপক তিক্ততা থাকলেও অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত পিয়েরে লেভি উপস্থিত ছিলেন। এদিকে অনুষ্ঠানে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.