‘অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করতে বিটিআরসিকে বলব’
দেশের সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) বলা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার (৭ মে) সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘অনিবন্ধিত অনলাইন পত্রিকার বিষয়ে আমরা খুব নিবিড়ভাবে কাজ করছি। বেশ কিছু ভুঁইফোড় অনলাইন পোর্টাল ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় গজিয়ে গেছে। তারা সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতার চর্চা করে। অপপ্রচার করে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে।’ তিনি বলেন, ‘মজার বিষয় হলো, যারা পেশাদারত্বের সঙ্গে সাংবাদিকতা করেন, তারা এ ধরনের পোর্টাল ও অনলাইনভিত্তিক পত্রিকাগুলো বন্ধের দাবি করেছেন। সাংবাদিক বন্ধুরাই বলছেন, এ ধরনের:
