আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন?

শেয়ার

রাত পোহালেই বহুল প্রত্যাশিত উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট গ্রহণ । সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।   এ ধাপে ২২ উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এ ছাড়া বাকি উপজেলায় ব্যালটে ভোট নেওয়া হবে।  কে কাকে ভোট দেবেন তা বেশিরভাগ লোকই নির্ধারণ করে রেখেছেন। কিন্তু অনেক সময় দেখা যায় একজনের ভোট আরেকজন দিয়ে গেছেন।

এবার কেউ আপনার ভোট দিলে হতাশ হবেন না। বিষয়টি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাবেন। ভোটকেন্দ্রে আপনি যদি আপনার ভোটার আইডি বা ভোটের স্লিপ বা আঙুলের ছাপ দিয়ে নিশ্চিত করতে পারেন যে, আপনি ভোট দেননি, তবে আপনি ভোট দিতে পারবেন।

এ জন্য প্রিসাইডিং অফিসার তার সই করা ব্যালটে আপনার সিল গ্রহণ করবেন এবং সেটি তার কাছে রেখে দেবেন। এরপর গণনার সময় এটি যুক্ত করবেন তিনি। এই ভোটকে বলা হয় ‘টেন্ডার ভোট’৷

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা গতকাল সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। এই ধাপের ১৪১ উপজেলায় আগামীকাল বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.