রাজনীতি

নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯২তম জন্মবার্ষিকী পালিত

নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯২তম জন্মবার্ষিকী পালিত

রুবেল চক্রবর্তী(ভোলা) প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯২তম জন্মদিন উদযাপন হয়।এ উপলক্ষে অসহায়, দুস্থ সাতজন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি । এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন , মহিলা বিষয়ক কর্মকর্তা নথেন্দ্র নাথ সরকার , কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার সহ:
আরও পড়ুন
আত্মপ্রকাশ করলো “গণতন্ত্র মঞ্চ”

আত্মপ্রকাশ করলো “গণতন্ত্র মঞ্চ”

দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সুনির্দিষ্ট লক্ষ্য ও দাবি, রাষ্ট্র, সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠান ও সরকার ব্যবস্থায় সুনির্দিষ্ট সংস্কার ও দেশের জনগণের বাঁচার আশু দাবিসমূহ তুলে ধরতে আত্মপ্রকাশ ক‌রে‌ছে ‌‌‘‘গণতন্ত্র মঞ্চ”। আজ সোমবার বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার বিরোধী হিসেবে পরিচিত এই জোট আনুষ্ঠানিকভাবে তাদের রূপরেখা ঘোষণা করে। এতে অনুষ্ঠানে সাতটি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। দল সাতটি হলো- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রবের সভাপতিত্বে লিখিত:
আরও পড়ুন
ক্ষমতার জৌলুস বঙ্গমাতাকে আকৃষ্ট করতে পারেনি: শেখ হাসিনা

ক্ষমতার জৌলুস বঙ্গমাতাকে আকৃষ্ট করতে পারেনি: শেখ হাসিনা

বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ত্যাগ ও সাহসের কথা তুলে ধরে তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিত্ত-বৈভব বা ক্ষমতার জৌলুস কখনও তাঁকে আকৃষ্ট করতে পারেনি। সোমবার (০৮ আগস্ট) বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ছিলেন আদর্শ বাঙালি নারীর প্রতিকৃতি। নির্লোভ, নিরহংকার ও পরোপকারী এবং পার্থিব বিত্ত-বৈভব বা ক্ষমতার জৌলুস কখনও তাঁকে আকৃষ্ট করতে পারেনি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী হয়েও তিনি ‘ফার্স্ট লেডি’ পরিচয়ে পরিচিত না হয়ে, সব সময় সাদামাটা জীবনযাপন করেছেন। শেখ হাসিনা আরো বলেন, তিনি (ফজিলাতুন নেছা মুজিব) গরিব-দুঃখীদের সাহায্য করতেন। বঙ্গমাতা:
আরও পড়ুন
সরকারকে আর টিকতে দেওয়া যাবে না : মীর্জা ফখরুল

সরকারকে আর টিকতে দেওয়া যাবে না : মীর্জা ফখরুল

বর্তমান সরকারকে আর টিকতে দেওয়া যায় না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারকে বলব, অবিলম্বে পদত্যাগ করুন এবং পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। সংসদ বিলুপ্ত করুন এবং একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে জনগণের পার্লামেন্টে জনগণের প্রতিনিধি নির্বাচিত করে তারাই সরকার প্রতিষ্ঠা করবে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে আজ রবিবার সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের সমাবেশে এ কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, যারা মোটরসাইকেল চালায় তারা তো এখন চোখে অন্ধকার দেখছে। চোখে অন্ধকার দেখছে আমাদের কৃষক:
আরও পড়ুন
সরকার নিরুপায় হয়ে তেলের মূল্য বৃদ্ধি করেছে:  কাদের

সরকার নিরুপায় হয়ে তেলের মূল্য বৃদ্ধি করেছে: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সরকার নিরুপায় হয়ে মূল্য বৃদ্ধি করেছে। আন্তর্জাতিক বাজারে মূল্য-হ্রাস পেলে সরকার আবারও জ্বালানি মূল্য সমন্বয় করবে। রোববার সকালে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য অস্থিতিশীল হয়ে ওঠে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যার ফলে ডলারের সঙ্গে টাকার বিনিময় হারেও প্রভাব পড়ে, এতে বিপিসিকে লোকসান গুনতে হচ্ছে। পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় পাচারের আশঙ্কা ছিল। বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির ফলে ফেব্রুয়ারি ২২ হতে জুলাই ২২ পর্যন্ত বিপিসির লোকসান ছিল প্রায় নয় হাজার কোটি টাকা,:
আরও পড়ুন
ভোলায় বিএনপির হরতাল চলছে আজ

ভোলায় বিএনপির হরতাল চলছে আজ

ভোলায় দুই গ্রুপের সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে ডাকা বিএনপির হরতাল পুলিশের কঠোর পাহারার মধ্য দিয়ে চলছে  আজ । বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল পৌনে ৮টায় হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল করেছে নেতাকর্মীরা। এ সময় জেলা কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এরই মধ্যে কেন্দ্রীয় বিএনপি গঠিত ১০ সদস্যের অনুসন্ধান টিমের সদস্যরা ভোলায় এসে পৌঁছেছেন। জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল থেকেই মহাজনপট্টি জেলা বিএনপি অফিসসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ কঠোর অবস্থান নেয়। তবে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও রাস্তাঘাটে চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। স্থানীয় নেতারা জানান, আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্থায়ী কমিটির:
আরও পড়ুন
তৃনমূল থেকে মেধা আর পরিশ্রমে ডাক্তার রফি কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা

তৃনমূল থেকে মেধা আর পরিশ্রমে ডাক্তার রফি কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধ: নেত্রকোণা জেলার কৃতি সন্তান, নেত্রকোনা শহরের পরিচিত মুখ, তৃণমূল থেকে গড়ে উঠা রাজনৈতিক নেতৃত্ব,মেধাবী ছাত্রনেতা ডাক্তার আবু হুরাইরা রফি কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদে সহ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেছেন এবং বাংলাদেশ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই স্কুল জীবন থেকে শুরু করে প্রায় ১৫ বছর ধরে পর্যায়ক্রমে তৃণমূল, মেডিকেল কলেজ ক্যাম্পাস এবং কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। তার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদায়নে নেত্রকোনা শহরের রাজনৈতিক মহলে যথেষ্ট ইতিবাচক আলোচনা শুরু হয়েছে এবং সিনিয়র নেতৃবৃন্দরা আশা করছেন ভবিষ্যতেও যেন এমন মেধাবী,পরিচ্ছন্ন ছেলেরা:
আরও পড়ুন
দেশের মানুষকে আর বোকা বানানো  যাবে না: রিজভী

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গুম, খুন, মানবধিকার লঙ্ঘনসহ মানুষের ভোটাধিকার হরণের ঘটনায় সরকার বিশ্বব্যাপী ধিকৃত হচ্ছে। শনিবার রাতে আর্ন্তজাতিক বাণিজ্য মেলা এলাকায় এশিয়ান হাইওয়েতে মশাল মিছিল শেষে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেয়ায় নিন্দা জানিয়ে ও সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে এ মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বিএনপির এই নেতা আরও বলেন, সরকারের ভয়াবহ লুটপাট ও দুর্নীতির কারণে দেশের বিদ্যুৎ ব্যবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়ছে। এখন সরকারের মন্ত্রীরা দেশের এই টালমাটাল অবস্থা আড়াল করতে বিরোধী দলের সমালোচনাকে গুজব বলে মন্তব্য করছে।:
আরও পড়ুন
আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে সরাতে  পারবে না বিএনপি : কৃষিমন্ত্রী

আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে সরাতে পারবে না বিএনপি : কৃষিমন্ত্রী

‘আওয়ামী লীগ সরকারকে বিএনপি ধাক্কা দিয়ে সরাতে পারবে না। বিএনপি ২০১৩ সালে থেকে কখনো জামায়াতকে নিয়ে, কখনো হেফাজতকে নিয়ে ধাক্কা দিয়ে যাচ্ছে। সরকারকে নড়াতে-সরাতে সক্ষম হয়নি। বরং সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেই মুখ থুবড়ে পড়ে গেছে।’ শনিবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে কামরাঙ্গীরচর থানা এবং ৫৫, ৫৬, ৫৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের  ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আবদুর রাজ্জাক। মন্ত্রী আরো বলেন, ‘জঙ্গি বিএনপি, লুটেরা বিএনপি ও সন্ত্রাসী বিএনপির পায়ের নিচে মাটি নেই। ২০০১-২০০৬ সালে ক্ষমতায় থেকে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। সেই সময়ে ধর্মীয় জঙ্গি ও:
আরও পড়ুন
বেগমগঞ্জ কাদিরপুরে ছাত্রদলের কর্মী সম্মেলন

বেগমগঞ্জ কাদিরপুরে ছাত্রদলের কর্মী সম্মেলন

বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর ইউনিয়নে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন ২৮ জুলাই বিকালে ইউনিয়নের ইয়ারপুর গ্রামের শাহজালাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবুল বাসার, বিশেষ অতিথি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ( রিপন), উপস্হিত ছিলেন ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা ও পৌরণ বিবি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নোমাইন বশির কানচন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাএদলের সভাপতি আমির হোসেন ( রাজু), উদ্বোদক উপজেলা ছাএদলের আহবায়ক জাহিদ হোসেন ( রুবেল), সাবেক উপজেলা ছাএদল নেতা আবুল হোসেন প্রধান বক্তা দাউদ উর রহমান ফারহান সদস্য সচিব উপজেলা ছাত্রদল। বক্তব্য:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.