তৃনমূল থেকে মেধা আর পরিশ্রমে ডাক্তার রফি কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা

শেয়ার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধ:

নেত্রকোণা জেলার কৃতি সন্তান, নেত্রকোনা শহরের পরিচিত মুখ, তৃণমূল থেকে গড়ে উঠা রাজনৈতিক নেতৃত্ব,মেধাবী ছাত্রনেতা ডাক্তার আবু হুরাইরা রফি কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদে সহ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেছেন এবং বাংলাদেশ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সেই স্কুল জীবন থেকে শুরু করে প্রায় ১৫ বছর ধরে পর্যায়ক্রমে তৃণমূল, মেডিকেল কলেজ ক্যাম্পাস এবং কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি।

তার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদায়নে নেত্রকোনা শহরের রাজনৈতিক মহলে যথেষ্ট ইতিবাচক আলোচনা শুরু হয়েছে এবং সিনিয়র নেতৃবৃন্দরা আশা করছেন ভবিষ্যতেও যেন এমন মেধাবী,পরিচ্ছন্ন ছেলেরা রাজনীতিতে ভালো অবস্থানে আসে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.