জনগণকে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে বাংলাদেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার আগেভাগে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এজন্য জনগণকে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান। তিনি বলেন, বর্তমান সংকট বৈশ্বিক। বাংলাদেশ যেন এই অভিঘাতে জর্জরিত না হয় সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বর্তমান সরকার আসন্ন সংকট মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করছে। বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস থাকলে কোনও সংকটই মোকাবিলা করা কঠিন নয়। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, আসুন সকলেই দায়িত্বশীল হই; মিতব্যয়ী এবং রাষ্ট্রীয়:
