১২ দলীয় জোটের পদযাত্রা বিকেলে
গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ রাজধানীতে পদযাত্রার কর্মসূচি পালন করবে ১২ দলীয় জোট। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে কর্মসূচিটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা পদযাত্রায় অংশগ্রহণ করবেন। জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এ তথ্য জানিয়েছেন। এদিকে, একই দাবিতে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রোববার দুপুর ২টায় রাজধানীর আদাবর রোড সংলগ্ন ‘শ্যামলী মাঠ’ (শ্যামলী সিনেমা হলের পিছনে) থেকে এই পদযাত্রা করবে। পরে এটি রিংরোড, শিয়ামসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড ও মোহাম্মদপুর বাসস্ট্যান্ড:
