রাজনীতি

বানিয়াচংয়ে আওয়ামী যুবলীগের বিক্ষোভ সমাবেশ

বানিয়াচংয়ে আওয়ামী যুবলীগের বিক্ষোভ সমাবেশ

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া,জনগণ ও দেশব্যাপী পুলিশের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বানিয়াচং উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বানিয়াচং শহীদ মিনারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী বলেন, যুবলীগের চেয়ারম্যান পরেশ স্যারের নির্দেশে সারা বাংলার যুবলীগ আজ রাজপথে নেমে এসেছে। বাংলাদেশের যুবলীগ যতদিন রাজপথে থাকবে ততদিন কোন অপশক্তিকে কোন অন্যায় কাজ করতে দেওয়া হবেনা ইনশাআল্লাহ। তিনি এ সময় বোমাবাজ,গ্রেণেডবাজ ও সন্ত্রাসীদের মোকাবেলার জন্য আওয়ামী যুবলীগই যথেষ্ট বলে হুশিয়ারি উচ্চারণ:
আরও পড়ুন
নির্বাচন হবে সংবিধানমতে, কোনো নড়ন-চড়ন হবে না : কাদের

নির্বাচন হবে সংবিধানমতে, কোনো নড়ন-চড়ন হবে না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান। তত্ত্বাবধায়ক সরকার স্লোগান এনে লাভ নাই। একেবারেই ভুলে যান। ওই অস্বাভাবিক সরকার, অসাংবিধানিক সরকার বাংলাদেশের আসবে না, ইনশাআল্লাহ। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, লাফালাফি-বাড়াবাড়ি যতই করেন, জনগণের কাছে এখনো ডাক দিয়ে সাড়া ফেলতে পারেন নাই। সংবিধান থেকে এক চুলও নড়ব না আমরা। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, কোনো নড়ন-চড়ন হবে না। শনিবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বিএনপির ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই: হানিফ

বিএনপির ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই: হানিফ

বিএনপির আর ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। শনিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরও পড়ুন
এবার প্রত্যেক জেলায় পদযাত্রা কর্মসূচি বিএনপির

এবার প্রত্যেক জেলায় পদযাত্রা কর্মসূচি বিএনপির

রাজধানী ঢাকা, বিভিন্ন মহানগর এবং ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালনের পর এবার বিএনপি জেলায় জেলায় একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। দলটি আগামী আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার এই কর্মসূচি পালন করবে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার দেশব্যাপী সকল জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জেলা পর্যায়ে পদযাত্রা সফল করে গণবিরোধী সরকার সৃষ্ট:
আরও পড়ুন
সরকার গণআন্দোলনে দিশেহারা: মির্জা ফখরুল

সরকার গণআন্দোলনে দিশেহারা: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের যেকোন উপায়ে আটকে রাখতে মরিয়া হয়ে উঠেছে। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে মহাসচিব বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু গতকাল (শুক্রবার) জামিনে মুক্তি পাওয়ার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ফটক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবার গ্রেফতার করে রমনা থানায় নিয়ে যায়। শারীরিকভাবে ভীষণ অসুস্থ মীর সরফত আলী সপুকে রমনা থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভালভাবে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে থানায় নিয়ে যাওয়া:
আরও পড়ুন
২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে: মোজাম্মেল হক

২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে: মোজাম্মেল হক

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ২০২৪ সালের মার্চে সারা দেশে রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে। আজ শনিবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, নীতিমালা তৈরি হয়েছে। কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে সেটা প্রকাশ করা সম্ভব হবে না। তবে মার্চ মাসে তালিকা প্রকাশ করা সম্ভব হবে। বিএনপির চলমান পদযাত্রা বিষয়ে তিনি বলেন, পদযাত্রা করে সরকার পতন করা যায় এমন কোন নজির নেই। আ ক ম মোজাম্মেল হক দুপুরে বাগমারা পৌঁছে শুরুতে বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। এরপর তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে বাগমারা নিউ মার্কেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের:
আরও পড়ুন
দেশের বিভিন্ন মহানগরে আজ বিএনপির পদযাত্রা

দেশের বিভিন্ন মহানগরে আজ বিএনপির পদযাত্রা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন মহানগরীতে পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদকগণ স্ব-স্ব বিভাগের মহানগর পদযাত্রার কর্মসূচির সার্বিক সমন্বয় করবেন। এই কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় নেতারা এসব মহানগরে অবস্থান করবেন। ময়মনসিংহ মহানগর আজ ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ময়মনসিংহ মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আযম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ্যাড. ফজলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন। নারায়ণগঞ্জ মহানগর আজ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে।:
আরও পড়ুন
‘দেশে ইসলাম বিকাশে শেখ হাসিনার অবদান সবচেয়ে বেশি ’

‘দেশে ইসলাম বিকাশে শেখ হাসিনার অবদান সবচেয়ে বেশি ’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে ইসলাম চর্চা এবং বিকাশে শেখ হাসিনার অবদান সবচেয়ে বেশি। শেখ হাসিনাই কেবল ইসলামের চর্চা ও সুরক্ষায় ভূমিকা রাখতে পারেন। এটা কোনো মনগড়া কথা নয়, যে কথাগুলো আমি বললাম তা হলো বাস্তবভিত্তিক কথা। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরলের ভান্ডারা ইউনিয়নের ভাড়াডাঙ্গী দারুস সুন্নাহ দাখিল মাদরাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থা কিন্তু বর্তমানের মতো ছিল না। এই প্রতিষ্ঠানে সুপার সাহেব যখন লেখাপড়া করেছেন, তখন শুধুমাত্র ধর্মীয় বিষয়ে লেখাপড়া করেছেন। ১৯৯৬ সালে যখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার:
আরও পড়ুন
তজুমদ্দিন যুব মহিলা লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

তজুমদ্দিন যুব মহিলা লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি : বৃহস্পতিবার ১৬ই ফেব্রুয়ারি দুপুরে তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। এতে উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক মিনা আলম ,যুগ্মআহ্বায়ক হনুফা আক্তার রুপা, সালমা আক্তার মুন্নি সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয়। মিনা আলমের সভাপতিত্বে যুগ্মআহ্বায়ক হনুফা আক্তার রুপার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন প্রমুখ।
আরও পড়ুন
বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে: কাদের

বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে: কাদের

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে। রাষ্ট্র পরিচালনায় সরকারের সাফল্যেরর কারণে বিএনপি তাদের পদযাত্রায় লোক নামাতে পারছে না। মন্ত্রী ১৪ ফেব্রুয়ারী দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোশাররফ-ফজিলাতুন্নেছা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ঐক্যই আওয়ামী লীগের বড় শক্তি। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে কোনো শক্তি নেই আওয়ামী লীগকে হারাতে পারে। পরে ২৩টি সরকারি উন্নয়ন প্রকল্প এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে সকালে ফেনী:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.