রাজনীতি

পদযাত্রা কর্মসূচিতে বিএনপি নেতার মৃত্যু,  ফখরুলের শোক

পদযাত্রা কর্মসূচিতে বিএনপি নেতার মৃত্যু, ফখরুলের শোক

কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি চলাকালে চুয়াডাঙ্গা জেলাধীন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি চলাকালে কর্মসূচিতে অংশগ্রহণকারী আব্দুল জব্বার বাবলুর মৃত্যুতে শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। আকস্মিকভাবে তার এই মৃত্যু অত্যন্ত বেদনার। বিবৃতিতে ফখরুল বলেন, ‘তিনি আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন বুকে ধারণ করে গণতান্ত্রিক অধিকারের স্বপক্ষে:
আরও পড়ুন
আজ রাজনীতির মাঠে মুখোমুখি বিএনপি-যুবলীগ

আজ রাজনীতির মাঠে মুখোমুখি বিএনপি-যুবলীগ

দশ দফা দাবিতে দেশের প্রতিটি জেলায় এক যোগে পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী দল বিএনপি। একই দিনে দেশের প্রতিটি জেলা ও মহানগরে শান্তি সমাবেশ পালন করবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ। বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির পর শুক্রবার নিজেদের তিন দিনব্যাপী শান্তি সমাবেশের রূপরেখা জানিয়েছে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন। এদিকে বিএনপির কর্মসূচিতে জানানো হয়েছে, জাতীয় সংসদ বাতিল ছাড়াও নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে দেশের সব জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি। অপরদিকে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে’ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ। কর্মসূচির প্রথম দিনে:
আরও পড়ুন
প্রধানমন্ত্রী দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন শুক্রবার

প্রধানমন্ত্রী দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন । ২৪ ও ২৫ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) তিনি তাঁর নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সফর করবেন। প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে চলেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র বলয়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া এলাকায় নানা উন্নয়ন কাজ করা হচ্ছে। বিভিন্ন স্থানে টাঙানো হচ্ছে প্রধানমন্ত্রী ও জাতির পিতার ছবিসহ নানান রঙের ব্যানার-ফেস্টুন। আগামী শনিবার (২৫ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি (টিটি) হাই স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভা। তাই এর আগের দিন শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তিনি ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় এসে রাত্রি যাপন করবেন। গোপালগঞ্জ:
আরও পড়ুন
তারা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে কীভাবে : প্রধানমন্ত্রী

তারা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে কীভাবে : প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, তারা অগ্নিসন্ত্রাস করেছে, দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে-এমন দাবি করে তারা আবার কীভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াতের অপকর্মের কথা দেশবাসীর কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
সংবিধানের বাইরে যাবে না আ.লীগ

সংবিধানের বাইরে যাবে না আ.লীগ

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংবিধানের বাইরে আপাতত কিছুই ভাবছে না আওয়ামী লীগ। এ নিয়ে বিএনপিসহ বিরোধীদের দাবি ও আন্দোলনেও খুব বেশি পাত্তা দিতে নারাজ ক্ষমতাসীনরা। ইস্যুটি নিয়ে কোনো ধরনের আলোচনাতেও রাজি নয় তারা। এদিকে নির্বাচনের বিষয়ে বিদেশি কূটনীতিকদের কোনো প্রভাব যেন না থাকে সে বিষয়টিও কৌশলে মোকাবিলা করছে দলটি। সংবিধান মেনেই অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব বলে তাদের আশ্বস্ত করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি এবং মাঠের আন্দোলনে বিরোধীদের মোকাবিলাও করছে আওয়ামী লীগ। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, তারা চায় বিএনপিসহ সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। সেক্ষেত্রে সংবিধানের বিদ্যমান ধারা ও বিধি মেনে তাদের যত ধরনের সুবিধা দেওয়া:
আরও পড়ুন
আন্দোলনের পথেই হাঁটছে বিএনপি

আন্দোলনের পথেই হাঁটছে বিএনপি

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ দশ দফা দাবির বিষয়ে কোনো ছাড় দেবে না বিএনপি। এজন্য দাবি আদায়ে আন্দোলনের পথেই হাঁটছে দলটি। এবার সফলতা পেতে আটঘাট বেঁধে নেমেছেন নেতারা। চলছে নানামুখী তৎপরতাও। একই সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানোর কৌশলও নিয়েছেন তারা। যে কারণে দশ দফার সঙ্গে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইস্যুতে কর্মসূচি দিচ্ছেন। ইউনিয়ন ও মহানগরের পর সব সাংগঠনিক জেলায় পদযাত্রার মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি পরীক্ষার পাশাপাশি সাধারণ মানুষকেও আন্দোলনে সম্পৃক্ত করতে চায় দলটি। এছাড়া দাবি বাস্তবায়নে সরকারের ওপর আরও চাপ তৈরি করতে কূটনৈতিক তৎপরতাও বাড়ানো হয়েছে। বিএনপির একাধিক নীতিনির্ধারক জানিয়েছেন এসব তথ্য। জানা যায়, এবার দল ‘ডু অর ডাই’ নীতিতে-এমন নির্দেশনা:
আরও পড়ুন
বাংলাকে  জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবি ওবায়দুল কাদেরের

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবি ওবায়দুল কাদেরের

বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির জন্য দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। মন্ত্রী বলেন, একুশে ফেব্রুয়ারি গর্বের দিন। আজকের এদিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। অথচ ৩৫ কোটি মানুষের মায়ের ভাষা বাংলা ভাষা। এ ভাষা আজ পর্যন্ত জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা পায়নি। জাতিসংঘের কাছে আমাদের দাবি, এদিনে মাতৃভাষা দিবস:
আরও পড়ুন
হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন ফখরুল

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন ফখরুল

চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে সাড়ে নয়টায় বিএনপি মহাসচিব ‘ছাড়পত্র’ পেয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতাল ছেড়েছেন বলে জানান দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সোমবার দুপুরে বিএনপির মহাসচিব গুলশানের অফিসে হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে বাসায় গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য ছুটি দিয়েছেন, তাকে বাসায় পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। রাত সাড়ে নয়টায় মহাসচিব হাসপাতাল ছেড়েছেন। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিনুজ্জামানের তত্ত্বাবধানে বিএনপি মহাসচিব চিকিৎসা নেন। চিকিৎসকরা ফখরুলের কয়েকটি পরীক্ষা করেছেন। সন্ধ্যায় তারা পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা:
আরও পড়ুন
বিএনপি গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা : তথ্যমন্ত্রী

বিএনপি গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্র চর্চার পথে গণতান্ত্রিক রীতি-নীতি ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আরও গভীরে প্রোথিত করার ক্ষেত্রে বিএনপি হচ্ছে একটি প্রতিবন্ধকতা। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা গণতন্ত্রকে হত্যার অপচেষ্টায় লিপ্ত এবং সেই অপচেষ্টার অংশ হিসেবেই তারা ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করার চেষ্টা চালিয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সব প্রচেষ্টা তারা চালিয়েছেন। তারা আসলে গণতন্ত্রকে হত্যা করতে চায় বলেই সেটিকে ঢাকার জন্য নানা:
আরও পড়ুন
হাসপাতালে যেমন আছেন মির্জা ফখরুল

হাসপাতালে যেমন আছেন মির্জা ফখরুল

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় ধরনের শারীরিক কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ সোমবার দুপুরে চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। এর আগে দুপুরে তার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করেছেন চিকিৎসকরা। ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি মহাসচিবের বর্তমানে বড় ধরনের শারীরিক কোনো জটিলতা নেই। তিনি এখন ঝুঁকিমুক্ত। বিএনপির এ নেতা আরও জানিয়েছেন, টেস্ট রিপোর্টগুলো পাওয়ার পর মির্জা ফখরুলের চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসা অবস্থায়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.