রাজনীতি

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) রাত ১০টার পর খাদেমুল ইসলাম নামের স্থানীয় এক যুবলীগ কর্মী বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি করেন। এর আগে আলগী বাজার থেকে বিএনপি নেতা মাজহারুল ইসলামকে আটক করা হয় বলে জানিয়েছেন হাইমচর থানার ওসি মো. আশরাফ উদ্দিন। তিনি বলেন, ‌শফিক তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি পোস্ট দেন। সেখানে তিনি আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামাত জোট সরকার এবং ১/১১:
আরও পড়ুন
রামগঞ্জে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন

রামগঞ্জে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। ৩০শে মার্চ বৃহস্পতিবার বিকেল বেলা লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউসুফ পাটওয়ারী ও সদস্য সচিব বেল্লাল হোসেন কারীর যৌথ স্বাক্ষরে লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের দলীয় প্যাডে ২১ সদস্য বিশিষ্ট রামগঞ্জ উপজেলা আওয়ামী শ্রমীক লীগের কমিটি প্রকাশ করা হয়। এই আহবায়ক কমিটিতে মামুন ভূঁইয়াকে আহ্বায়ক ও মারুফ হোসাইন তারেককে ১ নং যুগ্ন-আহবায়ক ও মোঃ হারুনুর রশিদকে সদস্য সচিব নির্বাচিত করে কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটি প্রকাশের পর উপজেলা ও পৌর শ্রমিক লীগের নেতাকর্মীরা রামগঞ্জ পৌরসভায় একত্রিত হয়ে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেন। এই সময়ে উপজেলা শ্রমিক:
আরও পড়ুন
ফখরুলের মর্মবেদনায় ‘ব্যথিত’ হয়েছেন কাদের

ফখরুলের মর্মবেদনায় ‘ব্যথিত’ হয়েছেন কাদের

বিএনপির আভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই বলে দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটা দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মির্জা ফখরুল আলমগীরের মর্মবেদনা আমরা বুঝি! প্রকৃতপক্ষে বিএনপির আভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই। সুদূর লন্ডন থেকে যে ওহি নাজিল হয়, যে সিদ্ধান্ত আসে মুখ বন্ধ করে তা মেনে নিতে বাধ্য হন ফখরুল সাহেবরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির প্রেসক্রিপশনে পরিচালিত হয় বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আয়নার সামনে নিজের অসহায়, নিরুপায়, পরাধীন চেহারা দেখতে দেখতে বিএনপি মহাসচিব ফখরুল সাহেব:
আরও পড়ুন
বাংলার জনগণ ৭০’র নির্বাচনে বিপুল ভোটে বঙ্গবন্ধুকে বিজয়ী করে

বাংলার জনগণ ৭০’র নির্বাচনে বিপুল ভোটে বঙ্গবন্ধুকে বিজয়ী করে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলার জনগণ ৭০'র নির্বাচনে বিপুল ভোটে বঙ্গবন্ধুকে বিজয়ী করে। যার মাধ্যমে স্বাধীনতা ঘোষণার বৈধ অধিকার একমাত্র তাকেই দেওয়া হয়। সেই অধিকার বলে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে। ইতিহাস যারা বিকৃত করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা বাংলার ইতিহাস মুছে দিতে চেয়েছে এখনও তারা ষড়যন্ত্র করছে। এখনও সব ষড়যন্ত্রের মূলে বিএনপি। রবিবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।:
আরও পড়ুন
সাজানো নির্বাচনি ফাঁদে আর পা দেবে না জনগণ: ফখরুল

সাজানো নির্বাচনি ফাঁদে আর পা দেবে না জনগণ: ফখরুল

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সরকারের ‘সাজানো নির্বাচনি ফাঁদে’ জনগণ পা দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক আলোচনাসভায় তিনি বলেন, ওরা (আওয়ামী লীগ সরকার) পরিকল্পিতভাবে নির্বাচনিব্যবস্থা এমনভাবে সাজিয়েছে যে, তাতে দেখা যাবে এটা (নির্বাচন) খেলা ও তামাশা হবে। সেই তামাশায় তারাই নির্বাচিত হয়ে আসবে। তাই তাদের ফাঁদে দেশের মানুষ আর পা দেবে না। ‘বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান’-এবার সেটা হবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই’ শীর্ষক আলোচনার আয়োজন করে জাগপা। দলটির একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং মহাসচিব এসএম শাহাদাতের:
আরও পড়ুন
আওয়ামী লীগকে পরাজিত করার কোনো শক্তি দেশে নেই: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগকে পরাজিত করার কোনো শক্তি দেশে নেই: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার কোনো শক্তি দেশে নেই। আমাদের দল আজ বাংলাদেশে যেকোনো দলের চেয়ে অনেক শক্তিশালী। মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বিএনপি প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে একথা বলে তারা এখন হাঁটা শুরু করেছে। এভাবে হাঁটাহাঁটি করে সরকারের পতন ঘটানো সম্ভব হবে না। আর আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানোর ক্ষমতা বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তির নেই। হাছান মাহমুদ বলেন, আন্দোলনের চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ:
আরও পড়ুন
খালেদা জিয়াসহ ১৫ আসামির অভিযোগ গঠন শুনানির নতুন দিন ধার্য

খালেদা জিয়াসহ ১৫ আসামির অভিযোগ গঠন শুনানির নতুন দিন ধার্য

গ্লোবাল অ্যাগ্রোট্রেড প্রাইভেট লিমিটেড (গ্যাটকো) দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের আলী হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে আগামী ১৭ মে নতুন দিন ধার্য করেন। এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ আদালতে হাজিরা দেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া ও হান্নান ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক):
আরও পড়ুন
যাদের এতটুকু ভদ্রতা নেই তাদের সঙ্গে কিসের সংলাপ: প্রধানমন্ত্রী

যাদের এতটুকু ভদ্রতা নেই তাদের সঙ্গে কিসের সংলাপ: প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উল্টো প্রশ্ন করে বলেছেন, কার সঙ্গে সংলাপ? যাদের এতটুকু ভদ্রতা নেই, তাদের সঙ্গে কিসের সংলাপ? সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে গণভবনে এই সংবাদ সম্মেলন হয়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে গত ৪ থেকে ৮ মার্চ এই সফর করেন তিনি। গতবারের মতো এবারও কোনো সংলাপ হবে কিনা এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, গত নির্বাচনে সংলাপ হয়েছে। ২০ জন, ৩০ জন নিয়ে:
আরও পড়ুন
ছয় দফাকে কেন্দ্র করেই স্বাধীনতার স্বপ্নে বিভোর জাতি: সজীব

ছয় দফাকে কেন্দ্র করেই স্বাধীনতার স্বপ্নে বিভোর জাতি: সজীব

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ছয় দফাকে কেন্দ্র করেই স্বাধীনতার স্বপ্নে বিভোর হয়ে ওঠে পুরো জাতি। যার প্রভাব পড়ে ১৯৭০ সালের নির্বাচনে। পাকিস্তানের জাতীয় পরিষদের মোট ৩১৩ আসনের মধ্যে ১৬৭ আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। নৌকা প্রতীকের কাণ্ডারি হিসেবে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে হয়ে ওঠেন অখণ্ড পাকিস্তানের সর্বোচ্চ নেতা। সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক স্ট্যাটাসে এসব বলেন। ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো: স্বায়ত্তশাসনসহ অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির ছয়টি দাবি নিয়ে, ১৯৬৬ সালে, ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। এর অল্প সময়ের মধ্যেই দলের সভাপতি:
আরও পড়ুন
গুলশানে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

গুলশানে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর একটায় গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও খায়রুল কবির খান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, মঙ্গলবার দুপুর ১টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কী নিয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সে বিষয়ে তারা কিছুই বলেননি।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.