হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন ফখরুল

শেয়ার

চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে সাড়ে নয়টায় বিএনপি মহাসচিব ‘ছাড়পত্র’ পেয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতাল ছেড়েছেন বলে জানান দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, সোমবার দুপুরে বিএনপির মহাসচিব গুলশানের অফিসে হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে বাসায় গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য ছুটি দিয়েছেন, তাকে বাসায় পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।

রাত সাড়ে নয়টায় মহাসচিব হাসপাতাল ছেড়েছেন।

হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিনুজ্জামানের তত্ত্বাবধানে বিএনপি মহাসচিব চিকিৎসা নেন। চিকিৎসকরা ফখরুলের কয়েকটি পরীক্ষা করেছেন।

সন্ধ্যায় তারা পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাকে বাসায় যাওয়ার অনুমতি দেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.