দেশের বিভিন্ন মহানগরে আজ বিএনপির পদযাত্রা

শেয়ার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন মহানগরীতে পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদকগণ স্ব-স্ব বিভাগের মহানগর পদযাত্রার কর্মসূচির সার্বিক সমন্বয় করবেন।

এই কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় নেতারা এসব মহানগরে অবস্থান করবেন।

ময়মনসিংহ মহানগর

আজ ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ময়মনসিংহ মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আযম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ্যাড. ফজলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

নারায়ণগঞ্জ মহানগর

আজ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় নারায়ণগঞ্জ মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

সিলেট মহানগর

আজ সিলেট মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিলেট মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহমিনা রুশদীর লুনা, ড. মো. এনামুল হক চৌধুরী, খন্দকার আবদুল মোক্তাদীর ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

চট্টগ্রাম মহানগর
আজ চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাসির উদ্দিন, চেয়ারপারসনের উপাদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূইয়া, জয়নুল আবেদীন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি) ও এস এম ফজলুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

বরিশাল মহানগর

আজ বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বরিশাল মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবুর রহমান সরোয়ার ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দীন স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

রাজশাহী মহানগর

আজ রাজশাহী মহানগর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু রাজশাহী মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, অধ্যাপক শাহজাহান মিয়া, কর্নেল (অব.) এম এ লতিফ খান ও যুগ্ম মহাসচিব হারুন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

খুলনা মহানগর
আজ খুলনা মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু খুলনা মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

কুমিল্লা মহানগর

আজ শনিবার কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান কুমিল্লা মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

গাজীপুর মহানগর

আজ গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গাজীপুর মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

ফরিদপুর মহানগর

আজ শনিবার ফরিদপুর মহানগর বিএনপি’র উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ফরিদপুর মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. জহিরুল হক শাহজাদা মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

রংপুর মহানগর

আজ রংপুর মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রংপুর মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.