এবার প্রত্যেক জেলায় পদযাত্রা কর্মসূচি বিএনপির

শেয়ার

রাজধানী ঢাকা, বিভিন্ন মহানগর এবং ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালনের পর এবার বিএনপি জেলায় জেলায় একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। দলটি আগামী আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার এই কর্মসূচি পালন করবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার দেশব্যাপী সকল জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জেলা পর্যায়ে পদযাত্রা সফল করে গণবিরোধী সরকার সৃষ্ট জনদুর্ভোগের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে চলমান গণ-আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.