রাজনীতি

বঙ্গবন্ধুকন্যাকে নিঃশেষ করাই বিএনপি-জামায়াতের লক্ষ্য: আনোয়ার খান এমপি

বঙ্গবন্ধুকন্যাকে নিঃশেষ করাই বিএনপি-জামায়াতের লক্ষ্য: আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় গিয়ে দেশের মানুষের উন্নয়নের রাজনীতিকে ধ্বংস করতে চায়। তারা সব সময় চায় বাংলাদেশকে পাকিস্তানের তাঁবেদার রাষ্ট্র বানাতে। এখন শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যই নয়, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিঃশেষ করাই বিএনপি-জামায়াতের মূল লক্ষ্য। তাই এ অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। এজন্য সবাইকে সতর্ক পাহারা দিতে হবে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রামগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মূখ্য উপদেষ্টার বক্তব্যে আনোয়ার খান এমপি এসব কথা বলেন। এর আগে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন:কেন্দ্রের­ খরচ নিয়ে আ’লীগ-ছাত্রলীগ নেতার মারামারি- মামলা

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন:কেন্দ্রের­ খরচ নিয়ে আ’লীগ-ছাত্রলীগ নেতার মারামারি- মামলা

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্য পদে উপনির্বাচনে ব্যালট বইয়ে নৌকা মার্কায় অনবরত সিল মারার ঘটনা নিয়ে এখনো কমেনি উত্তেজনা। এরমধ্যেই এ নির্বাচনের ভোটকেন্দ্রে খরচ নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ নেতা মোরশেদ আলম সবুজ বাদী হয়ে ছাত্রলীগ নেতা শাহিন আলমসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন। বাদী সবুজ লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অভিযুক্ত শাহিন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বুধবার (৮ নভেম্বর) রাতে পৌর শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় আশুরা জেনারেল হাসপাতালে দুজনের:
আরও পড়ুন
বিএনপি নেতাদের কাপুরুষ আখ্যা দিয়ে সেতুমন্ত্রী বললেন, ‘এদের আন্দোলন ভুয়া’

বিএনপি নেতাদের কাপুরুষ আখ্যা দিয়ে সেতুমন্ত্রী বললেন, ‘এদের আন্দোলন ভুয়া’

বিএনপির ৭ নভেম্বরের কর্মসূচি স্থগিতের সমালোচনা করে বিএনপি নেতাদের কাপুরুষ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭ নভেম্বর বিএনপির জাতীয় দিবস। তাদের দিবসে কর্মসূচি স্থগিত করে যে দল, তারা কাপুরুষ। এই কাপুরুষদের কাছে কি রাজনীতি মানায়? এ কর্মসূচি স্থগিতের মধ্য দিয়ে বিএনপির আন্দোলনের সাহস দেখা হয়ে গেল। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসের আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।   বিএনপি নিজেরাই নিজেদের ক্ষতি করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ২৮ তারিখ শেখ হাসিনার পতন নয়, আপনাদের পতন হয়ে গেছে। বিএনপিকে দিয়ে কোনো:
আরও পড়ুন
বুধ ও বৃহস্পতিবার আবার বিএনপির অবরোধ

বুধ ও বৃহস্পতিবার আবার বিএনপির অবরোধ

একদিন বিরতি দিয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার আবারও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে। বিএনপির চলমান অবরোধে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়া হয়। রোববারের ছবি একদিন বিরতি দিয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার আবারও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে। রিজভী বলেন, ‘সারাদেশে নেতা-কর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশী ও নির্যাতনের:
আরও পড়ুন
অবরোধ সমর্থনে ইবিতে ব্যানার ঝুলালেন ছাত্রদল

অবরোধ সমর্থনে ইবিতে ব্যানার ঝুলালেন ছাত্রদল

ইবি সংবাদদাতা: দেশব্যাপী ডাকা বিএনপি-জামায়াতের অবরোধ সমর্থনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন ভবনে ব্যানার ঝুলিয়েছেন শাখা ছাত্রদল। সোমবার (০৬ নভেম্বর) দ্বিতীয় দয়ায় ডাকা অবরোধের দ্বিতীয় দিন সকাল সাতটার দিকে ব্যানার ঝুলান তারা। জানা যায়, সকাল সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং রবীন্দ্র নজরুল কলা ভবনে ব্যানার ঝুলান শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। ব্যানারে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’, ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ লেখা দেখা যায়। এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, আমরা একদফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে প্রশাসন ভবনসহ বিভিন্ন একাডেমিক ভবনে ব্যানার ঝুলিয়ে দিয়েছি। জনগণের স্বার্থ রক্ষার্থেই আমরা এই কর্মসূচি পালন করছি। এটা দেশের সকল:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিএনপির মিছিলে ধাওয়া,আটক-৩ 

লক্ষ্মীপুরে বিএনপির মিছিলে ধাওয়া,আটক-৩ 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:  বিএপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধের অংশ হিসেবে  আজ সোমবার সকাল থেকে রাস্তায়  টায়ার জালিয়ে উত্তর স্টেশন,  ইটেরপুল, জকসিন,ভবানীগন্জ সহ জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে ও বিক্ষোভ মিছিল করে লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতা কর্মীরা। জেলা বিএনপির ব্যানারে ভোর ৬ টায় শহরের  উত্তর স্টেশন থেকে বাজার রোডে মিছিল বের করলে শাখাড়ীপাড়া মোড়ে পুলিশ ধাওয়া করে। এতে জেলা  যুবদলের সদস্য মুনসুর আহমদ সহ মোট ৩ জনকে আটক করে পুলিশ। এছাড়া সকাল থেকে বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি।  যে কোন ধরনের নাশকতা এড়াতে পুলিশ,বিজিবি,আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহড়ায় রয়েছেন।
আরও পড়ুন
বিএনপি নেতা শামসুজ্জামান দুদু আটক

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু আটক

রোববার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। শামসুদ্দিন দিদার জানিয়েছেন, রোববার দিবাগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামানের বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। সঙ্গে তাঁর ভাগনে ব্যবসায়ী হাসনাত আশরাফকেও (রবিন) নিয়ে গেছে পুলিশ। শামসুজ্জামানের ছোট ভাই ওয়াহিদুজ্জামান বিষয়টি তাদের জানিয়েছেন।
আরও পড়ুন
রামগঞ্জে অবরোধ সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

রামগঞ্জে অবরোধ সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: বিএনপি জামায়াতের দ্বিতীয় দফায় ডাকা অবরোধের প্রথম দিনে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। ৫ নভেম্বর রবিবার দুপুরে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পৌর সোনাপুর চৌরাস্তা থেকে মিছিলটি শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য ভিপি আব্দুর রহিম, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন পলাশ, আলাউদ্দিন বেগ, জেলা যুবদলের সদস্য মোরশেদ আলম, সুমন চৌধুরী, যুবদল নেতা জামাল পাটোয়ারী, আব্দুল আজিজ মজুমদার, আব্দুল মন্নান, হারুনূর রশীদ, জাকির হোসেন, হুমায়ুন, শাহাদাত হোসেন,:
আরও পড়ুন
আগামী নির্বাচনে নৌকা মার্কা নিয়েই ইলেকশন করব ইনশাআল্লাহ – নিক্সন চৌধুরী

আগামী নির্বাচনে নৌকা মার্কা নিয়েই ইলেকশন করব ইনশাআল্লাহ – নিক্সন চৌধুরী

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন আগামী নির্বাচনে নৌকা মার্কা নিয়েই ইলেকশন করব ইনশাআল্লাহ । গত ১০ বছরে এই এলাকার জনগণের জন্য ঈমানের সংগে দায়িত্ব পালন করেছি। তাই প্রধানমন্ত্রী আমাকে নিরাশ করবেননা। তিনি তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কাজী জাফর উল্লাহর উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর খুনি মোশতাকও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিল। আপনিও প্রেসিডিয়াম সদস্য। সুতরাং প্রেসিডিয়াম সদস্য হলেই আওয়ামীলীগের আপন হয় না। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমার পরিবার নৌকার প্রকৃত মাঝি। অনেক ঝড়ঝাপটা গেছে আমাদের পরিবারের উপর দিয়ে। তাই যদি নৌকা মার্কা না পাই যে মার্কাই পাই, আপনারা আমাকে:
আরও পড়ুন
মির্জা ফখরুলসহ বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে ২২ পেশাজীবী সংগঠনের বিবৃতি

মির্জা ফখরুলসহ বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে ২২ পেশাজীবী সংগঠনের বিবৃতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীদের মুক্তি, গণগ্রেপ্তার ও গায়েবি মামলা দায়ের বন্ধ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। বিবৃতিতে বিএনপি সমর্থক শিক্ষক, চিকিত্সক, কৃষিবিদ, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার মোট ২২টি পেশাজীবী সংগঠনের নেতারা বলেছেন, রাষ্ট্রক্ষমতা দখলে রাখতে সরকার পোড়ামাটি নীতি গ্রহণ করেছে। বিরোধী জোটের কর্মসূচি ঘিরে যেভাবে বল প্রয়োগ করা হয়েছে, তা কেবল অনাকাঙ্ক্ষিতই নয়, অত্যন্ত নিন্দনীয়। যেভাবে জাতীয় ও বিরোধী দলের নেতাদের গণগ্রেপ্তার, খুন এবং ভিন্নমতাবলম্বীদের নামে গণহারে গায়েবি মামলা দেওয়া হচ্ছে তা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। দেশজুড়ে সরকার একটা ভীতিকর ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছে। বিবৃতিতে আরও:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.