এবার তফসিল প্রত্যাখ্যান করলো জামায়াত
মূলধারার বিরোধীদল ও অধিকাংশ জনগণের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত সরকারদলীয় নীলনকশার তফসিল প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান বুধবার (১৫ নভেম্বর) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, জনগণের দীর্ঘ আন্দোলন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার দাবিকে উপেক্ষা করে নির্বাচন কমিশন ঘোষিত আজ্ঞাবহ তফসিল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমগ্র জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। জনগণের ভোটাধিকার হরণকারী এবং জুলুমবাজ বাকশালী সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে শাসকদলের পরাজয় অবশ্যম্ভাবী। এমতাবস্থায় সরকারি দলকে খালি মাঠে গোল করার সুযোগ দিতেই আজ্ঞাবহ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। ষড়যন্ত্রমূলক নীল নকশার:
