রাজনীতি

শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে মনোনয়নপ্রত্যাশীরা

শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে মনোনয়নপ্রত্যাশীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৩ হাজার ৩৬২ জনকে আজ গণভবনে ডাকা হয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে ইতোমধ্যে গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন নৌকার মনোনয়নপ্রত্যাশীরা। রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন। এর আগে শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে:
আরও পড়ুন
নির্বাচনে অংশগ্রহণ করবে না জেএসডি

নির্বাচনে অংশগ্রহণ করবে না জেএসডি

কোনো অবস্থাতেই বর্তমান সরকারের অধীনে আসন্ন দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করবে না জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। এমন কথা জানিয়েছেন দলের সভাপতি আ স ম আবদুর রব। শনিবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানান তিনি। রাষ্ট্রকে জিম্মি করে সরকারের ক্ষমতা ধরে রাখার চক্রান্তের অংশ বিশেষ, দ্বাদশ সংসদের পাতানো নির্বাচন থেকে দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল ও ব্যক্তিকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দেন তিনি। বিবৃতিতে বলা হয়, আবারও ভোটাধিকার হরণ করে পাতানো নির্বাচন রাষ্ট্রকে রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সমীকরণে চরম বিপর্যয়ে ফেলবে। অভ্যন্তরীণ অস্থির রাজনীতিকে অধিকতর অস্থির ও সংঘাতমুখী করে ফেলবে এবং গণতান্ত্রিক বিশ্ব থেকে রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলবে। এতে:
আরও পড়ুন
জনপ্রিয়দেরই মনোনয়ন দেওয়া হচ্ছে: কাদের

জনপ্রিয়দেরই মনোনয়ন দেওয়া হচ্ছে: কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জনপ্রিয়তাকে মানদণ্ড ধরে প্রার্থী ঠিক করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা জানান। এ সময় দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নতুন-পুরাতন মিলিয়েই আমরা মনোনয়ন দিচ্ছি। যেখানে পুরনোরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন, সেখানে আমাদের নতুন করে ভাবতে হবে। তিনি বলেন, ইলেকট্যাবল ক্যান্ডিডেট যারা, সেটাই হচ্ছে বিচারের মানদণ্ড। কতজনকে বাদ দেবো, কতজন রাখব, এ ধরনের সংখ্যা এখনো নির্ধারণ:
আরও পড়ুন
রাশিয়াকে পাশে চায় বিএনপি

রাশিয়াকে পাশে চায় বিএনপি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবার রাশিয়াকে পাশে পাবার ইচ্ছা পোষণ করেছেন। তিনি বলেছেন, পারস্পরিক ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য দ্বিপাক্ষিক স্বার্থে বাংলাদেশ ও রাশিয়া দীর্ঘদিনের বন্ধু। আমরা মুক্তিযুদ্ধে রাশিয়ার অবদানকে গভীরভাবে স্বীকার করি এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মূল্যায়ন করি।   আমাদের প্রত্যাশা, রাশিয়া বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতার সংকল্প ও মহান আত্মত্যাগের উপযুক্ত সম্মান করবে। গণমানুষের ভোটাধিকার, মানবাধিকার ও বাকস্বাধীনতাসহ অন্যান্য মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য চলমান সংগ্রামে রাশিয়ার সমর্থন ঐক্যবদ্ধ বাংলাদেশকে উদ্বুদ্ধ করবে। আর তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গণতন্ত্রমনা আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি রাশিয়াও ইতিবাচক ভূমিকা রাখবে। শনিবার (২৫ নভেম্বর):
আরও পড়ুন
প্রয়োজন না-হলে জোটে যাবে না আওয়ামী লীগ : কাদের

প্রয়োজন না-হলে জোটে যাবে না আওয়ামী লীগ : কাদের

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন না-হলে জোট হবে না’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৫ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জোটের বিষয়টি তখনই আসে, যখন আমাদের বিপরীতে বড় জোট হয়। তাছাড়া আমরা অহেতুক কেন জোট করব? প্রয়োজন না থাকলে তো জোট করার দরকার নেই। যাদের নিয়ে জোট করবো তাদের তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকবে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঙ্গিত দেন, দলীয় মনোনয়নে এবার বাদ পড়তে পারেন পুরনো অনেক মুখ। তবে, নতুন:
আরও পড়ুন
২৬ ও ২৭ নভেম্বর অবরোধ ডেকেছে বিএনপি

২৬ ও ২৭ নভেম্বর অবরোধ ডেকেছে বিএনপি

আগামী রবি ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ ভোরে বিএনপির ডাকা ষষ্ঠ দফার দুই দিনের অবরোধ শেষ হচ্ছে। এর আগেই নতুন অবরোধের ঘোষণা এল। নতুন করে অবরোধের ঘোষণা দিয়ে রুহুল কবির রিজভী বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে রোববার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত (২৬ ও ২৭ নভেম্বর) অবরোধ পালিত হবে। রিজভী তার বক্তব্যে সরকারের তীব্র সমালোচনা করে বলেন, দেশজুড়ে বিএনপি, সহযোগী সংগঠন এবং সমমনা:
আরও পড়ুন
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা চলছে

আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা চলছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা শুরু হয়। এ সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে। সভায় সভাপতিত্ব করছেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের সভায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে। এরপর ধাপে ধাপে বাকি বিভাগগুলোর প্রার্থী চূড়ান্ত করবে। এই বৈঠক চলবে শনিবার (২৫ নভেম্বর) পর্যন্ত। এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো:
আরও পড়ুন
মির্জা ফখরুল জামিন পাচ্ছেন কি না, জানা যাবে দুপুরে

মির্জা ফখরুল জামিন পাচ্ছেন কি না, জানা যাবে দুপুরে

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে। বুধবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে তার জামিন আবেদনের শুনানি হবে। এর আগে, গত ২০ নভেম্বর জামিন শুনানির দিন ধার্য ছিল। তবে ওইদিন সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আদালত শুনানি পিছিয়ে ২২ নভেম্বর তারিখ নির্ধারণ করেন। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালানো হয়। আসামিরা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় মির্জা ফখরুলসহ ৫৯ বিএনপির নেতার বিরুদ্ধে রমনা থানায় একটি:
আরও পড়ুন
মানুষকে পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না: প্রধানমন্ত্রী

মানুষকে পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না: প্রধানমন্ত্রী

সাম্প্রতিক সময়ের অগ্নিসন্ত্রাসের ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না, জনগণের কল্যাণ করে অর্জন করা যায়। জনগণই মূল শক্তি। যারা এগুলো করছে তাদের চেতনার ফিরে আসুক- এটাই আশা করি। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, সরকারে আসার পর থেকেই আমার প্রচেষ্টা ছিল দলমত নির্বিশেষে যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের সম্মানিত করা। তাদের ভাতা দেওয়া। তারা যেন গর্বের সঙ্গে বলতে পারে আমরা মুক্তিযোদ্ধা। ভাতার টাকাগুলো সরাসরি অ্যাকাউন্টে চলে যায়। এ ছাড়াও চিকিৎসা ভাতা, শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছি। তিন কোটিরও:
আরও পড়ুন
শান্তি ও উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন: আনোয়ার খান এমপি 

শান্তি ও উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন: আনোয়ার খান এমপি 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দেশে শান্তি ও উন্নয়নের পক্ষে আবারও নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এ সভার আয়োজন করেন। আনোয়ার খান এমপি বলেন, বিগত ১৫ বছরে সরকার দেশের যে উন্নয়ন করেছে তা নবীন প্রজন্মের অনেকেই বুঝবে না, কারণ তারা দেখেনি, কোন দুরবস্থা থেকে বাংলাদেশ আজকের অবস্থানে এসেছে। আজকে বাংলাদেশ বদলে যাওয়া এক দেশ। কারণ, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তিনি বিলেন, ২০০৮ সালের নির্বাচনের পরে শেখ হাসিনা সরকার রামগঞ্জের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.