বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
চলমান এক দফা আন্দোলনের অংশ হিসেবে সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সারাদেশে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশিদের স্মরণে বাদ-জুমা দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা করা হবে। ১৭ ফেব্রুয়ারি শনিবার সব জেলা শহরে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হবে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি রবি ও সোমবার দেশের সব:
