বরগুনার রাজনীতি : তিনজনে চলছে আ’লীগ, অবিভাবকহীন বিএনপি, নিষ্ক্রিয় জাপা
মইনুল আবেদীন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধি: বছর পার হলেও সম্মেলনের সময় ঘোষিত তিন সদস্যে কমিটিতেই চলছে বরগুনা জেলা আওয়ামী লীগ। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় সংগঠনটির কার্যক্রম পিছয়ে পরেছে বলে মনে করছেন সংগঠনটির সাবেক ও পদ প্রত্যাশী নেতাকর্মীরা। এদিকে মুখ থুবরে পরে আছে অবিভাবকহীন জেলা বিএনপির কার্যক্রম। অপরদিকে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে জেলা জাতীয় পার্টির কার্যক্রম। জেলা আওয়ামীলীগের সাবেক একাধিক নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, সর্বশেষ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের উপস্থিতিতে ২০২২ সালের ১৬ নভেম্বর বরগুনা সার্কিট হাউজ মাঠে বরগুনার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র:
