রাজনীতি

নিবন্ধন পেল নুরের গণঅধিকার পরিষদ

নিবন্ধন পেল নুরের গণঅধিকার পরিষদ

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদ। আজ সোমবার ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণঅধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। উক্ত দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নং-০৫১। ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা নুরুল হক ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। তাঁর নেতৃত্বে ২০২১ সালের অক্টোবরে গঠন করা হয় রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ। একপর্যায়ে দলের আহ্বায়ক:
আরও পড়ুন
৫০০ পরিবারের মাঝে বিএনপি নেতা আবেদের ত্রাণ বিতরণ

৫০০ পরিবারের মাঝে বিএনপি নেতা আবেদের ত্রাণ বিতরণ

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের দুই ইউনিয়নে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির সহপল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। ৩০ আগস্ট (শুক্রবার) বিকেলে সিরাজপুর ইউনিয়নের জালিয়া পুকুর এলাকায় এবং চর হাজারী ১ ও ২ নম্বর ওয়ার্ডে ভিভিটিসি টেকনিক্যাল স্কুল মাঠে বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, ‘বাংলাদেশের যেসব অঞ্চলে ভারত থেকে নেমে আসা ঢলে ডুবে গিয়ে মানুষ মানবেতর জীবন যাপন করছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপিসহ সব অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ এবং কবিরহাটে ধারাবাহিকভাবে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ:
আরও পড়ুন
সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা দেবে সরকার: ফখরুল

সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা দেবে সরকার: ফখরুল

প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন। প্রায় সোয়া এক ঘণ্টার আলোচনা অত্যন্ত ফলোপ্রসু হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশকে দ্রুত স্থিতি অবস্থায় নিয়ে আসবে এবং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা দিবে। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা চলমান থাকবে। যার মাধ্যমে রূপরেখা বেরিয়ে আসবে। তিনি আরও বলেন, আমরা আশাবাদী ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বতীকালীন সরকার তাদের আন্তরিকতা, দেশপ্রেম এবং যোগ্যতা:
আরও পড়ুন
প্রত্যাহার করা হলো জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন

প্রত্যাহার করা হলো জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন

প্রত্যাহার করা হয়েছে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন। এ বিষয়ে আজ বুধবার (২৮ আগস্ট) প্রজ্ঞাপন জারি করা হবে। ছাত্র-জনতার আন্দোলন যখন তুঙ্গে, পতনের দ্বারপ্রান্তে যখন শেখ হাসিনার সরকার; ঠিক সেসময় ১ আগস্ট জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘যেহেতু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী (পূর্বনাম জামায়াত-ই-ইসলামী/জামায়াতে ইসলামী বাংলাদেশ) এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে (পূর্বনাম ইসলামী ছাত্রসংঘ) ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হইয়াছে।:
আরও পড়ুন
দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির অনুরোধ বিএনপির

দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির অনুরোধ বিএনপির

অন্তবর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের ক্ষেত্রে তৈরির অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা আশা প্রকাশ করছি, নতুন যে অন্তর্বতীকালীন সরকার তারা সমর্থ হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে। আমি অনুরোধ করব, অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব তারা (অন্তর্বতীকালীন সরকার) একটা নির্বাচনের ব্যবস্থা করবেন… নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে। সোমবার সকালে খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরাস্থানে তার কবরে পুস্পমাল্য অর্পণের পaর এসব কথা বলেন তিনি।ছাত্র-জনতার বিপ্লব ব্যর্থ:
আরও পড়ুন
কবিরহাটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কবিরহাটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ বদিউজ্জামান (তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলার সব ইউনিয়নে কেক কেটে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল সকাল থেকে উপজেলার একটি পৌরসভা, ১০টি সাংগঠনিক ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসব আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও সুন্দলপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস কবিরহাট পৌরসভার সচিব আজিম সহ উপজেলা:
আরও পড়ুন
উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতে কে ক্ষমতায় এলো বা গেল, তা আমাদের দেখার বিষয় নয়। বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের ব্যাপারটি কোনো বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে জড়িত নয়।  গতকাল বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। চতুর্থ ও শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। উপজেলা নির্বাচন নিয়ে সেতুমন্ত্রী বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলা নির্বাচন ছিল শান্তিপূর্ণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশটি আমাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। আমাদের কিছু ক্ষোভ বা:
আরও পড়ুন
‘জয় বাংলা’ হৃদয়ের স্লোগান: স্থানীয় সরকার মন্ত্রী

‘জয় বাংলা’ হৃদয়ের স্লোগান: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, জয় বাংলা আমাদের স্বাধীনতার স্লোগান, জয় বাংলা আমাদের জন্মের স্লোগন। জয় বাংলা আমার হৃদয়ের স্লোগান। শনিবার (৪ মে) দুপুরে রাজধানীর খামারবাড়ি কেআইবি অডিটরিয়ামে ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, ১৯৯৬ সালে যখন নির্বাচন করি তখন আমার শুভাকাঙ্ক্ষীরা বলেছিল, ‘জয় বাংলা’ না বলতে। আমি বুঝতাম কেন আমাকে জয় বাংলা বলতে নিষেধ করে। দেশ স্বাধীনের পরে ২১ বছর টেলিভিশনে শুনি নাই। ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর এলে বঙ্গবন্ধুর কথা বলা হতো না। স্বাধীনতাযুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন, মা-বোন যারা জীবন দিয়েছেন তাদের কথা শুনতে পেতাম না।:
আরও পড়ুন
বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। তাদের বোধগম্য হয় না যে, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে; জনকল্যাণে পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি নির্ধারণ করে। আমরা সর্বদা জনগণের কাছে দায়বদ্ধ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি গণবিরোধী রাজনীতি করে আসছে। রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তারা জনগণকে শত্রুজ্ঞান করে:
আরও পড়ুন
‘চিহ্নিত অপশক্তি গণতন্ত্র ও ভোটাধিকার নস্যাৎ করতে নির্বাচনবিরোধী অপতৎরতায় লিপ্ত’

‘চিহ্নিত অপশক্তি গণতন্ত্র ও ভোটাধিকার নস্যাৎ করতে নির্বাচনবিরোধী অপতৎরতায় লিপ্ত’

একটি চিহ্নিত অপশক্তি দেশের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নস্যাৎ করতে নির্বাচনবিরোধী অপতৎরতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করার আহ্বানও জানান তিনি। মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 'শুধু দেশে নয়, বাইরেও বাংলাদেশবিরোধী অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘ দিন ধরে আমরা লক্ষ্য করছি। আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরও, ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও অবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে, গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দেশি-বিদেশি একটি চক্র অপপ্রচার-মিথ্যাচার চালিয়ে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.