সত্যজিৎ রায়ের বায়োপিক করছেন আমির
বছর শেষে বলিউড অভিনেতা আমির খানের একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল চলছে। ছবিতে দেখা যাচ্ছে, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মুখে পাইপ, মুখের সামনে ধোঁয়া উড়ছে। অনেকটা বিশ্ববিখ্যাত বাঙালি পরিচালক ও লেখক সত্যজিৎ রায়ের মতো। সম্প্রতি অবিনাশ গোয়ারিকরের ফটোশ্যুটে আমিরের এই ছবি দেখে নেটিজেনদের জল্পনা, আমির কি তবে সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন? হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকার শনিবার আমির খানের একটি ছবি শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবির ক্যাপশনে আবিনাশ লিখেছেন, ‘আমার প্রিয় আমিরের সঙ্গে বছরের শেষ শ্যুটিং, একটা দারুণ কিছু আসতে চলেছে।’ আমিরের ছবিটি দেখে বিশেষ একজনের কথাই মনে পড়েছে সিনেমাপ্রেমীদের। বিশেষকরে বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে:
