বিনোদন

৩০ সেকেন্ডের টিজারেই চমকে দিলেন অপূর্ব

৩০ সেকেন্ডের টিজারেই চমকে দিলেন অপূর্ব

জনপ্রিয় ছয় তারকাকে নিয়ে তিনটি প্রেমের গল্পে সাজানো হয়েছে ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’। এই উৎসবের তৃতীয় ও শেষ নাটক হিসেবে মুক্তি পাবে ‘পথে হলো দেরী’। দুদিন আগে মুক্তি পেয়েছে নাটকটির টিজার। ৩০ সেকেন্ডের এই টিজারে দেখা যাচ্ছে, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব নৌকায় ভাসছেন উত্তাল সমুদ্রে! ব্যাকগ্রাউন্ডে বাজছে তার সংলাপ। বলছেন, ‘কিছু কিছু সম্পর্ক উত্তাল সমুদ্রের মতো। দিকহীন। কূল নেই কিনারা নেই। তবুও ভালোবাসার গন্তব্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু কখনও কখনও হয়ে যায় দেরি।’ টিজারটি প্রকাশের পর থেকেই বেশ প্রশংসা পাচ্ছেন অপূর্ব। নাটকটি চিত্রনাট্য ও নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নাটকটিতে অপূর্বের সঙ্গে জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী। আরও অভিনয়:
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী লীলাবতী মারা গেছেন

কিংবদন্তি অভিনেত্রী লীলাবতী মারা গেছেন

শোকের ছায়া নেমে এসেছে ভরতের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। শুক্রবার (০৮ ডিসেম্বর) না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বিশিষ্ট কন্নড় অভিনেত্রী লীলাবতী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুর আগে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেত্রী। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি৷ শুক্রবার বেঙ্গালুরুর উপকণ্ঠে নেলামঙ্গলার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।   দীর্ঘ ক্যারিয়ারে তামিল এবং তেলুগুসহ ৬০০টির বেশি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন লীলাবতী। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স (টুইটার) প্ল্যাটফর্মে তিনি লেখেন, কিংবদন্তি কন্নড় চলচ্চিত্র ব্যক্তিত্ব লীলাবতী জির প্রয়াণের কথা শুনে দুঃখিত। সিনেমার একজন সত্যিকারের আইকন, তিনি অসংখ্য চলচ্চিত্রে তার বহুমুখী অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায়:
আরও পড়ুন
বিদেশি নায়িকায় শাকিবের হ্যাটট্রিক!

বিদেশি নায়িকায় শাকিবের হ্যাটট্রিক!

দেশের চলচ্চিত্রের ‘সুপারস্টার’ বলা হয় তাকে। জনপ্রিয় তারকা তিনি। তিনি শাকিব খান। দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। অভিনয় করেছেন বিভিন্ন নায়িকার বিপরীতে। শাবনূর, মৌসুমী থেকে হালের পূজা চেরি। কোনো নায়িকাই বাদ যায়নি। তবে দেশি নায়িকা নয়, এখন বিদেশি নায়িকানির্ভর হয়ে পড়েছেন শাকিব। এর আগেও শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বিদেশি নায়িকারা। এর মধ্যে গেল ঈদে মুক্তি পেয়েছে বিদেশি নায়িকানির্ভর ছবি ‘প্রিয়তমা’। সেখানে দেখা গেছে পশ্চিমবঙ্গের নায়িকা ইধিকা পালকে। কয়েক দিন আগে ভারতে শুটিং করে এসেছেন ‘দরদ’ নামের আরেকটি ছবির। সেখানে তার নায়িকা সোনাল চৌহান। কয়েক দিন পর শুরু হবে ‘রাজকুমার’ নামের সিনেমার শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করবেন কোর্টনি:
আরও পড়ুন
সন্দীপ্তা-সৌম্যর বিয়ে সম্পন্ন

সন্দীপ্তা-সৌম্যর বিয়ে সম্পন্ন

অবশেষে চার হাত এক হলো সন্দীপ্তা সেন ও সৌম্য মুখার্জীর। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গাঁটছড়া বাঁধলেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বিয়ের দিন বেনারসিতে সেজেছিলেন সন্দীপ্তা। অন্যদিকে সৌম্য দেখা গেছে হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে। সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সোহিনী সরকার, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাসের মতো বহু টলিউড তারকারা উপস্থিত ছিলেন নতুন বর-কনেকে শুভেচ্ছা জানাতে। এক দিনেই বিয়ে ও রিসেপশন। তাই কনে আর বরকে একসঙ্গেই দেখা গেল গায়ে হলুদের সকালে। বিয়ের মেনুতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বিভিন্ন মাছের পদ থেকে মাংস— কিছুই বাদ ছিল না। এসেছিলেন টালিপাড়ার অনেক চেনা মুখ। অভিনেতা, পরিচালক থেকে প্রযোজক অনেককেই:
আরও পড়ুন
ঐশ্বরিয়াকে আনফোলো, অভিষেকের হাতে নেই বিয়ের আংটি; গুঞ্জন চরমে

ঐশ্বরিয়াকে আনফোলো, অভিষেকের হাতে নেই বিয়ের আংটি; গুঞ্জন চরমে

বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনকে ঘিরে বেশ কিছুদিন ধরে বিচ্ছেদের গুঞ্জন চলছে। এর মধ্যে মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে ‘দ্য আর্চিস’ সিনেমার প্রিমিয়ারে অভিষেক বচ্চনের হাত ধরে প্রকাশ্যে আসলেন ঐশ্বরিয়া। তবে এরপরও থেমে নেই গুঞ্জন। প্রতিনিয়ত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া এবং অভিষেককে নিয়ে চর্চা বেড়েই চলেছে। সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে অভিষেক বচ্চনকে একটি অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গিয়েছে, শুধু তাই নয় এদিন অভিনেতার হাতে বিয়ের আংটিও দেখা যায়নি, যেটা কিনা এতদিন পর্যন্ত তিনি সবসময় পরে থাকতেন। চলতি বছরের, ১ নভেম্বর ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন বচ্চন পরিবারের পুত্রবধূ। জন্মদিনের উদযাপনে ঐশ্বরিয়ার পাশে ছিলেন শুধু:
আরও পড়ুন
‌‘অ্যানিম্যালে’ অভিনয় করে যত পারিশ্রমিক পেলেন রণবীর, ববি ও রাশ্মিকা

‌‘অ্যানিম্যালে’ অভিনয় করে যত পারিশ্রমিক পেলেন রণবীর, ববি ও রাশ্মিকা

মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘অ্যানিম্যাল’। সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এই ছবি নিয়ে শুরু থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে ছিল। তার ওপর ছবিতে মুখ্য চরিত্রে রণবীর কাপুর। সঙ্গে রয়েছেন ববি দেওল, অনীল কাপুর এবং রাশ্মিকা মান্দানা। এই সিনেমায় অভিনয় করে প্রশংসিত হচ্ছেন রণবীর। সূত্রের দাবি এই সিনেমার জন্য রণবীর ৩০ থেকে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এছাড়াও সিনেমাটির মুনাফা থেকেও একটা নির্দিষ্ট অংশ পাবেন রণবীর। ববি দেওল ‘অ্যানিম্যাল’ ছবিতে খুব কম সময়ের জন্য রয়েছেন ববি দেওল। কিন্তু স্বল্প সময়েই তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। শোনা যাচ্ছে, ‘অ্যানিম্যাল’-ছবিতে ববির পারিশ্রমিক ৪ থেকে ৫ কোটি টাকার মধ্যে। রশ্মিকা মন্দানা এর আগে:
আরও পড়ুন
বক্স অফিসে অ্যানিমেল ঝড়

বক্স অফিসে অ্যানিমেল ঝড়

বক্স অফিসে চলছে এখন অ্যানিমেল ঝড়। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক জানায়, ভারতীয় বক্স অফিসে প্রথমদিনে আয় ছিলো ৬৩ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় করেছে ১১৬ কোটি রুপি। মুক্তির আগে থেকেই শোরগোল চলছিলো সিনেমাটি নিয়ে। বাবার প্রতি ভালোবাসা থেকে একটি ছেলের সহিংস হয়ে ওঠার গল্প নিয়ে গড়ে উঠেছে অ্যানিমেলের গল্প। এই সিনেমার একটি দৃশ্যের সংলাপে রনভীর বলেন, ‘আজকের পর যদি তোমার ওপর একটা আঁচড় আসে, দুনিয়া জ্বালিয়ে দেবো বাবা’। দর্শক-সমালোচকদের মতে, ‘অ্যানিমেল’-এ রণবীর তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় করেছেন। সিনেমাটিতে আরও একটি বড় চমক হলো ববি দেওলের খল চরিত্রে অভিনয়। যা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। রণবীর ছাড়াও অ্যানিমেলে অভিনয় করেছেন, রাশমিকা মান্দানা, অনিল কাপুর,:
আরও পড়ুন
শাকিবের ইধিকা এবার দেবের নায়িকা

শাকিবের ইধিকা এবার দেবের নায়িকা

ওপারের ছোটপর্দার পরিচিত মুখ হলেও টলিউডে সুবিধা করতে পারছিলেন না ইধিকা পাল। ঠিক তখন ঢালিউডে সুযোগ আসে। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে দেখা যায় তাকে। ছবিটি ভাগ্য বদলে দিয়েছে তার। শাকিবের বদৌলতে এখন টলিউডের সিনেমায়ও ডাক পাচ্ছেন। এ কথা নিজেই জানিয়েছিলেন। এবার এলো সুখবর। ইধিকাকে দেখা যাবে দেবের নায়িকা হিসেবে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।   ওই প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে পরিচালক সঞ্জয় রিনো দত্ত-র পরবর্তী ছবিতে নাকি জুটি বাঁধবেন দুজনে। ছবির নাম ‘খাদান’, পুরোদস্তুর বাণিজ্যিক ছবি এটি। এরইমধ্যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান গুঞ্জন। তবে এ বিষয়ে ঝেড়ে কাশছেন না ইধিকা।   তিনি:
আরও পড়ুন
স্বতন্ত্র প্রার্থী হলেন মাহি

স্বতন্ত্র প্রার্থী হলেন মাহি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর আগে এই অভিনেত্রী নৌকার মাঝি হতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। আসন দুটির কোনোটিতেই মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র তুলেছেন তিনি। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে তার মনোনয়নপত্র তোলা হয়েছে। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল বিষয়টি নিশ্চিত করেছেন। প্রার্থী হতে জাতীয় পরিচয়পত্র অনুসারে মাহিয়া মাহির নাম লেখা হয়েছে শারমিন আক্তার নিপা। এর আগে, রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের:
আরও পড়ুন
ক্ষমা চাইলেন তানজিন তিশা

ক্ষমা চাইলেন তানজিন তিশা

অবশেষে তানজিন তিশার সঙ্গে সাংবাদিকদের দ্বন্দ্বের অবসান ঘটল। অপ্রত্যাশিত এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেন তিশা। তারপর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। তিশা বলেন, ‘আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় আজকের তানজিন তিশা। আমি কয়েকদিন আগে হাসপাতালে অসুস্থ ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম, দুয়েকটি নিউজপোর্টাল আমার আত্মহত্যা চেষ্টা শিরোনামের নিউজ করেছে। এমন সময় সাংবাদিক তামিম (যার সঙ্গে আমার কোনো পূর্ব পরিচয় নেই) সে আমাকে একটা টেক্সট করে, যেটা ওই সময়ের জন্য আমার কাছে যৌক্তিক মনে হয়নি। আমি ভাবতেই পারিনি, এই সময়ে কেউ আমাকে এমন একটি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.