বিনোদন

পরীমণির নানা মারা গেছেন

পরীমণির নানা মারা গেছেন

বাবা-মা হারানো চিত্রনায়িকা পরীমণির সবচেয়ে কাছের মানুষ ছিলেন তার নানা শামসুল হক গাজী। যেকোনো বিপদে-আপদে তার ভরসার জায়গা ছিলেন। এবার তিনিও পরীমণিকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেলেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শামসুল হক গাজী। এসব তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। পরীমণি তার নানা শামসুল হক গাজীর মরদেহ নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। জানা গেছে, ভান্ডারিয়ায় নানির কবরের পাশেই সমাহিত করা হবে নানা শামসুল হক গাজীকে। পরীমণির সঙ্গে রয়েছেন পরিচালক চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘পরীমণির প্রিয় নানা ভাই রাত ২টা ১১ মিনিটে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে:
আরও পড়ুন
আমাদের কাজটা পুরস্কৃত হওয়ায় আমি খুশি: মেহজাবিন

আমাদের কাজটা পুরস্কৃত হওয়ায় আমি খুশি: মেহজাবিন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। একসময় টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করলেও এখন আর আগের মতো দেখা যায় না তাকে। তবে সরব রয়েছেন ওটিটিতে। চলতি বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি দেশীয় ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘কাজলের দিনরাত্রী’। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন। নাটকে দেখা যায়, কাজলের বয়স ২৪ বছর হয়ে গেলেও মনের দিক থেকে সে এখনো আট বছরের শিশু। কাজলের এমন পরিস্থিতি এবং তার পরিবারকে ঘিরেই আবর্তিত হয়েছে নাটকটির গল্প। এতে মেহজাবিনের সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সামিয়া অথৈ। সম্প্রতি দেশীয় ওটিটিতে প্রচারিত ২০২৩ সালের আলোচিত একক নাটক হিসেবে পুরস্কৃত হয়েছে নাটকটি।:
আরও পড়ুন
নৌকার মাঝি হতে চান সিদ্দিক

নৌকার মাঝি হতে চান সিদ্দিক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সমর্থন পেতে ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন আলোচিত অভিনেতা সিদ্দিকুর রহমান। এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে রাজনীতির মাঠে আলোচনায় আসেন তিনি। যদিও সেখানে তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। সোমবার (২০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে মনোনয়ন সংগ্রহ করেন তিনি। মনোনয়ন সংগ্রহ করে সিদ্দিকুর রহমান বাংলাভিশনকে বলেন, আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছিলাম। কিন্তু তখন আমার যোগ্যতার ঘাটতি ছিল বলো মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আমাকে মনোনয়ন দেননি। আমি এখন নিজেকে আরো পরিপক্ক করে দুটি আসনে মনোনয়ন চেয়েছি। আমি আশাবাদী নেত্রী এবার:
আরও পড়ুন
মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রে অনন্ত-সিয়ামসহ ১০ নায়ক

মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রে অনন্ত-সিয়ামসহ ১০ নায়ক

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশনের নাম অপারেশন জ্যাকপট। গৌরবময় এই অপারেশন নিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে এর আগে কম নাটকীয়তা হয়নি। অবশেষে শুটিং শুরু হতে চলেছে ‘অপারেশন জ্যাকপট’ ছবির। পরিচালনা করবেন ভারতীয় নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। গতকাল দুপুরের ফ্লাইটে ঢাকা থেকে কলকাতা ফিরেছেন ‘পাগলু’ খ্যাত এই পরিচালক। তিনি বলেন, ‘অপারেশন জ্যাকপট’ ছবির চিত্রনাট্যসহ পাত্র-পাত্রীও নির্বাচন করেছেন। ছবির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করবেন এ সময়ের ঢাকাই ছবির নামি ১০ নায়ক। ২০ নভেম্বর থেকে এফডিসিতে সেট নির্মাণ করবেন কলকাতার অতনু এবং বাংলাদেশের ফারুক। ১ ডিসেম্বর হবে ছবির মহরত। সেদিন উপস্থিত থাকবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ১০ নায়ক। এই ১০ নায়কের মধ্যে রয়েছেন:
আরও পড়ুন
‘কারার ওই লৌহ কপাট’ গানের অবমাননা : ক্ষমা চাইলেন ছবির নির্মাতারা

‘কারার ওই লৌহ কপাট’ গানের অবমাননা : ক্ষমা চাইলেন ছবির নির্মাতারা

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ছবি ‘পিপ্পা’। এ ছবিতে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটিতে সুর বিকৃতি নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এক যোগে শুরু হয়েছে প্রতিবাদ। গত রোববার পর্যন্ত ছবির নির্মাতা বা এ আর রহমানের পক্ষ থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু সোমবার বিকেলে এই বিতর্ককে মাথায় রেখে বিবৃতি দিলেন ‘পিপ্পা’ ছবির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর। এই প্রসঙ্গে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তারা। সেখানে লেখা হয়েছে, ‘‘এই গানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সঙ্গীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরেই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি।’ এরই:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সামনে নাচবেন জায়েদ খান

প্রধানমন্ত্রীর সামনে নাচবেন জায়েদ খান

জায়েদ খানের স্বপ্নপূরণ হতে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে নাচবেন তিনি। আর এতেই উচ্ছ্বসিত নায়ক। মঙ্গলবার (১৪ নভেম্বর) জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ সালের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন তিনি। সেই অনুষ্ঠানে দুটি গানে মঞ্চ মাতাবেন জায়েদ। গণমাধ্যমকে নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন এ নায়ক। জায়েদ খান বলেন, ‘খসরু ভাই ও রোজিনা আপার সম্মানে গানে নাচে অংশ নেব। তাদের বিখ্যাত দুই গানে নাচতে যাচ্ছি এটা আমার সৌভাগ্য। যেহেতু প্রধানমন্ত্রীর সামনে নাচব, তাই এটাকে আমার পরম পাওয়া বলে মনে করছি।’ খসরু অভিনীত কালজয়ী গান ‘ওরে ও প্রাণের রাজা’ এবং রোজিনার বিখ্যাত ‘অবিচার’ সিনেমার ‘ছেড়ো না ছেড়ো না হাত:
আরও পড়ুন
‘দরদ’ মুক্তি পাবে ভালোবাসা দিবসে

‘দরদ’ মুক্তি পাবে ভালোবাসা দিবসে

ভারতের বেনারসে বর্তমানে শুটিং চলছে শাকিব খানের ‘দরদ’ সিনেমার। এর মাধ্যমে এই প্রথমবার সর্ব ভারতীয় সিনেমায় কাজ করছেন বাংলাদেশের এই সুপারস্টার। ছবিটিতে তার বিপরীতে রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। টানা শুটিংয়ের মাধ্যমে ইতিমধ্যে সিনেমার অনেকখানি শুটিং গুছিয়ে এনেছেন বলে নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন। এদিকে শুটিং চলাকালীন গত বৃহস্পতিবার রাতে সিনেমার পরিচালক অনন্য মামুন কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেন ছবিটির। সেই ছবিগুলোতে দেখা যায়, শাকিব-সোনালের রসায়ন! হাসিমাখা দু’জন একে অন্যের সঙ্গে রোমান্স করছেন। ছবিগুলোতে দেখা যায়, ঢিলেঢালা কালো প্যান্ট ও শার্ট পরা শাকিব খান, আর সোনাল পরে আছেন ফুলের আল্পনায় গোলাপি রঙের শাড়ি। জানা গেছে, ছবির একটি গানের শুটিংয়েই এমন রোমান্টিকভাবে:
আরও পড়ুন
প্রথমবার একসঙ্গে ইয়াশ-তটিনী-খায়রুল

প্রথমবার একসঙ্গে ইয়াশ-তটিনী-খায়রুল

এ প্রজন্মের প্রতিনিধি হয়ে টিভি পর্দায় যে’কজন দ্যুতি ছড়াচ্ছেন, তাদের অন্যতম ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার। অভিনয়গুণে প্রত্যেকেই আলাভাবে দর্শকের গ্রহণযোগ্যতা পাচ্ছেন। কাজও করেছেন যৌথভাবে। তবে এই প্রথম তিনজন একত্রে অভিনয় করলেন, একটি নাটকে। যেটার নাম ‘সে বসে একা’। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। কয়েকটি কারণে নাটকটি কিঞ্চিৎ বিশেষত্ব বহন করছে। প্রথমত- যেটা বলা হলো, ইয়াশ-তটিনী-বাসারের সমন্বিত প্রথম কাজ। দ্বিতীয়ত- নাটকে ডুবে থাকা নির্মাতা আরিয়ানের প্রায় দেড় বছর পর নতুন নাটক বানালেন। আর তৃতীয়ত- এ নাটকের গল্পের সঙ্গে জুড়ে রয়েছে কবিতার সমন্বয়। মূলত কবিতার প্রসঙ্গটি জানতেই যোগাযোগ করা হয় নির্মাতা আরিয়ানের সঙ্গে। তবে বিষয়টি নিয়ে একেবারে:
আরও পড়ুন
অভিনেত্রী হোমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু

অভিনেত্রী হোমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু

ছোট ও বড় পর্দার অভিনেত্রী হোমায়রা হিমু আর নেই। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। বর্তমানে উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে রয়েছে অভিনেত্রীর মরদেহ। হোমায়রা হিমুর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। কেউ বলছেন আত্মহত্যা, কেউ বলছেন হত্যা। লক্ষ্মীপুরের মেয়ে হোমায়রা হিমু মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি হিমু নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে এই:
আরও পড়ুন
শাকিবের প্রথম ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমার শুটিং শুরু

শাকিবের প্রথম ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমার শুটিং শুরু

গতকাল থেকে শুরু হয়েছে অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমায় শুটিং। ভারতের উত্তর প্রদেশের বেনারস শহরে প্রথম দিনের শুটিংয়ে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান দেশের চলচ্চিত্র তারকা শাকিব খান ও বলিউড তারকা সোনাল চৌহান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রথম দিনের শুটিংয়ের একটি ছবি শেয়ার করেছেন নির্মাতা। শুটিং মনিটরে এই জুটির একটি ছবি শেয়ার করে দর্শকের সঙ্গে তার অনুভূতি ভাগ করে নিয়েছেন তিনি। ছবিতে এলোমেলো চুল আর খোঁচা দাঁড়িতে বরাবরের মতো লুকেই ধরা দিয়েছেন শাকিব খান। পরে আছেন ধূসর নীল গেঞ্জির ওপর চেক শার্ট। তার অপলক চাহনি যার দিকে, তিনি সোনাল চৌহান; পরনে গোলাপি শাড়ি-ব্লাউজ। একটি ছোট ঘরে হচ্ছে শুটিং। যা দেখে ধারণা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.