আরও ৩ দিন বিনামূল্যে দেখা যাবে বঙ্গবন্ধুর বায়োপিক
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার বিনামূল্যে প্রদর্শনীর মেয়াদ ৩ দিন বেড়েছে। আগামী রোববার থেকে এ সুবিধা পাবেন দর্শকরা। চলচ্চিত্রটি দেখতে প্রতিটি শোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খবরের সত্যতা স্বীকার করে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটি গোপালগঞ্জের দর্শকদের হৃদয় কেড়েছে। প্রতিটি শোতে দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম সিনেমাটি বেশি দেখছে। অনেকে আবার সিট না পেয়ে চলচ্চিত্রটি দেখতে পারেননি। তাই সব শ্রেণি-পেশার দর্শকদের চলচ্চিত্রটি দেখার সুযোগ করে দিতে আমরা ৩ দিন প্রদর্শনী বাড়িয়েছি। আশা করছি এই ৩ দিনে অন্তত ৭ হাজার:
